খবরিকার চিকিৎসাসেবায় সুস্থ হয়ে উঠলো জেবি স্কুল ছাত্র তুহিন
ইমাম হোসাইন :: মীরসরাই উপজেলার জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র শেখ জাভেদ তুহিন। বাবা নাছির উদ্দিন সিএনজি চালাতো। সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করার পর দুই ভাই তুহিন ও জিহান এর জীবনে নেমে আসে অনিশ্চয়তা। কিন্তু মা নাছিমা আক্তার ছাড়েনি হাল। ৫ম শ্রেণিতে পড়া শিশুপুত্রের পড়ালেখা চালিয়ে যেতে আর ছোট ছেলের ভরণপোষন চালাতে আসে পাশের বাসায় রান্নার কাজ নেয়। দিনভর রান্না করে যা উপার্জন করে তা দিয়ে স্কুলের পেছনে একটি ছোট্ট ভাড়া ঘর নিয়ে শুরু করে জীবন যুদ্ধ। তার দুর্দশা দেখে জে বি স্কুল কর্তৃপ তুহিনের পড়ালিখার খরচ মওকুফ করে দেয়। কিন্তু এরি মধ্যে নেমে আসে আরেক দূর্ঘটনা। বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে পা পিছলে পড়ে ভেঙ্গে গেল জেবি স্কুলে ৫ম শ্রেণিতে পড়া তুহিনের বাম হাত। কনুই সহ হাতের হাড্ডি ফেটে যাওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। কিন্তু মা নাছিমা আক্তার কার কাছে যাবে ? নিজের ও ...

