Saturday, November 7Welcome khabarica24 Online

মীরসরাই

জঙ্গিবাদের পিছনে জামায়াতও  বিএনপি মদদ দিচ্ছে  – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জঙ্গিবাদের পিছনে জামায়াতও বিএনপি মদদ দিচ্ছে – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি " মীরসরাইয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, আশ্রয়ের জন্য জঙ্গিরা মীরসরাইকেও বাছাই করে নিয়েছিল। কিন্তু জঙ্গিদের স্থান মীরসরাইয়ের মাটিতে কখনও হবে না। জঙ্গিবাদের পিছনে জামায়াতও বিএনপি মদদ দিচ্ছে। তিনি পৌর এলাকার বাড়ি মালিকদের উদ্দ্যেশে বলেন, বাড়ি ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার ছবি, বিস্তারিত ঠিকানাও মোবাইল নম্বর সংগ্রহ করে রাখবেন এবং যাচাই করে নিবেন। তা হলে জঙ্গি আপনাদের বাড়িতে আশ্রয় পাবেনা তেমনি আপনারাও বিপদে পড়বেন না। শনিবার (১ এপ্রিল) মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, এদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। শেখ হাসিনার অধীনে নির্বাচনও সুষ্ঠু হয় তার প্রমাণ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনও ...
মীরসরাইয়ে নিরুত্তাপ হরতাল, আটক ১, আহত ৫

মীরসরাইয়ে নিরুত্তাপ হরতাল, আটক ১, আহত ৫

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি " কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে ছাত্রদলের আহ্বানে সারাদেশে হরতাল আহ্বান করলে ও গতকাল রবিবার ( ২ এপ্রিল) দিনভর ছিল সর্বত্র স্বাভাবিক অবস্থা। মহাসড়কে যানবাহন চলাচল সহ শান্তিপূর্ণ পরিবেশ ছিল সর্বত্র।  তবে মীরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে রবিবার ( ২ এপ্রিল) সকালে এক বিক্ষোভ মিছিল মীরসরাই সদরে অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার সরওয়ার হোসেন রুবেল এর সভাপতিত্বে এবং মোঃ ফরহাদ হোসেন এর পরিচালনায় উপজেলা ছাত্রদলের মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ হয় বলে দাবী করে ছাত্রদল। মিছিলটি মীরসরাই বাজার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে বাদামতলীর দিকে যাওয়ার সময় পুলিশের লাঠিচার্জ বলে দাবী করে মীরসরাই উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহত হয় ছাত্রদলের নেতা সরওয়ার হোসেন রুবেল, মোঃ ফরহাদ হোসেন,...
মীরসরাইতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মীরসরাইতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি  :: মীরসরাইয়ে উপজেলা ভূমি অধিদপ্তরের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় ভূমি অফিসের উদ্যোগে। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে আলোচনায় সভায় জোরারগঞ্জ শাখার উপ-সহকারী জসিম উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় ও মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাউসার খসরু। এইসময় উপস্থিত ছিলেন কানুনগো কিরিটি রঞ্জন চাকমা, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, প্রবীন সাংবাদিক নীরদ বরন মন্ডল,  আবু সাঈদ ভূইয়াঁসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের সকল কর্মকর্ত...
মীরসরাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

মীরসরাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ।। মীরসরাইয়ের জোরারগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সোনাপাহাড়ের বিএসআরএম এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন গ্রুপের সদস্যরা একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মনির আহমদ ভাসানীর গ্রুপের ওপর সোনাপাহাড় ইউনাইটেড স্পোর্টিং ক্লাবে হামলা চালায়। এতে ভাসানী গ্রুপের ফয়সাল (২৪), নিজাম (১৮), সোহেলসহ (২৬) ৫জন আহত হয়। এরপর নিজাম গ্রুপের ওপর স্থানীয় মান্নান হোটেলে পাল্টা হামলা চালায় ভাসানী গ্রুপের সদস্যরা। এতে নিজাম গ্রুপের শাহীন, আবুল হোসেন, বেলাল, আবু নেছার সহ ১০জন আহত হয়। আহতদের মধ্যে শাহীনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জোরারগঞ্জ থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক বিপুল চন্দ...
শামীম খান যুবরাজের “ধ্রুবনাথ কি তাহলে স্কুল ফাঁকি দিয়েছে” বইয়ের মোড়ক উন্মেচন

শামীম খান যুবরাজের “ধ্রুবনাথ কি তাহলে স্কুল ফাঁকি দিয়েছে” বইয়ের মোড়ক উন্মেচন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার মহান স্বাধীনতা মেলার ১৩তম দিনে মীরসরাইয়ের খ্যাতিমান তরুন ছড়াকার খবরিকা’র ‘সেরা গল্পকার’ পদকপ্রাপ্ত সাহিত্যিক  কবি শামীম খান যুবরাজের “ধ্রুবনাথ কি তাহলে স্কুল ফাঁকি দিয়েছে” নামের একটি বইয়ের মোড়ক উন্মেচন করা হয়। মীরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রিজিয়া আক্তারের সভাপতিত্বে ও মীরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা ইসমত আরা পেন্সীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসিবে বক্তব্যে রাখেন দিলারা ইউসুফ বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের শিশু বিষয়ক সম্পাদিকা রওশান আরা, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা এডভোকেট বসন্তী গোবাপালী, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাঁউর রহমান, মীরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, চট্টগ্...
মহামায়া লেকের রাস্তা ও পর্যটন কেন্দ্রের উন্নয়নে তিন মন্ত্রীর প্রতিশ্রুতি

মহামায়া লেকের রাস্তা ও পর্যটন কেন্দ্রের উন্নয়নে তিন মন্ত্রীর প্রতিশ্রুতি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার মহামায়া লেকে ৩ মন্ত্রী একত্রিত হয়ে লেকের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন। গতকাল বৃহ¯পতিবার বিকাল ৫টায় মিরসরাইয়ের মহামায়া লেকে নৌকা ভ্রমণ শেষে এক সুধি সমাবেশ করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এসময় বন ও পরিবেশমন্ত্রী এখানে পর্যটন সম্ভাবনাকে দৃষ্টি নন্দনরূপে সম্প্রসারণ উদ্যোগসহ আধুনিক মানের পর্যাপ্ত টয়লেটের প্রতিশ্রুতি দেন। পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, তিনি রাস্তা সম্প্রসারণ ও পার্কিং সুবিধার উদ্যোগ গ্রহণ করবেন। আর গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, এরপর আধুনিক মানের কটেজ সব দেশি-বিদেশি পর্যটকদের অন্যান্য সুবিধার আয়োজন-এর উদ্যোগও নেওয়া হবে। সকলেই বলেন, আমাদের সরকার এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশে...
জে, বি, উচ্চ বিদ্যলয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

জে, বি, উচ্চ বিদ্যলয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মর্ধ দিয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৭ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ভোট প্রাপ্ত আরিয়া জাহান(৬ষ্ঠ শ্রেণি), সেমন্তি সরকার অর্পা (৭ম শ্রেণি), আরফান উদ্দিন অয়ন (৮ম শ্রেণি), ও মোঃ আকরাম খান (৮ম শ্রেণি), কানিজ সুলতানা বিথী (৯ম শ্রেণি), ফয়সাল আলম (৯ম শ্রেণি) ফাতেমা তুল তাহারিমা তাহা (১০ম শ্রেণি), মোঃ মিনহাজুল ইসলাম (১০ম শ্রেণি) মোট ৮ জন কেবিনেট সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত সবাইকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়া ও পরিচালনা পরিষদের সভাপতি মকসুদ আহমদ চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইতে ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইতে ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী মিছিল

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ঃ দেশে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতামূলক কার্যক্রম এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ( ২৯ মার্চ) সকাল ১১টায় মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শহিদুন্নবী, সদস্য সিরাজদোল্লাহ,উত্তর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মানারাত বাবু, উপ-ধর্ম সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগ নেতা মারুফ, লিটন, রুবেল, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাঃসম্পাদকদের মধ্যে জসিম, আজম, জাফর উদ্দিন, কলেজ ছাত্রলীগের সাঃসম্পাদক রিফাত, আরিয়ান, নাজমুল, নাহিদ সহ নেতৃবৃন্...