দৃষ্টিপ্রতিবন্ধী সাইফুলের জীবন বাঁচাতে এগিয়ে আসুন
নিজস্ব প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য, আপনার সাহায্যে বাঁচতে পারে হত-দরিদ্র, দৃষ্টিপ্রতিবন্ধী নিরুপায় মুহাম্মদ সাইফুল ইসলাম এর জীবন। মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের বাজীত মিয়া বাড়ীর মোঃ আবুল হোসেনে প্রকাশ (নওশা মিয়ার) ছেলে। একটি জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।
মলদ্বারে পাইলসের (অরিশ) সমস্যায় দির্ঘদিন ধরে ভুগছেন। বর্তমানে তার মলদ্বারে মারাত্মক ইনফেকশন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, মরণব্যাধী ক্যান্সার ও জীবন নাশের আশংকা রয়েছে। দিন দিন তার শারীরিক অবস্থা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে।
এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এক ছেলে ও এক মেয়ে নিয়ে অতি কষ...







