সুরচর্চা সঙ্গীত পরিষদের সাংস্কৃতিক সন্ধ্যা
এম.ইমাম হোসেন ঃ ঝিমিয়ে পড়া মূল ধারার সাংস্কৃতিক চর্চার সাবলিল অঙ্গনকে জাগিয়ে তোলার প্রত্যয়ে মীরসরাইয়ে সুর চর্চা সঙ্গীত পরিষদের ৩য় প্রতিষ্ঠা বাষির্কী, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা গত ১০ মার্চ শুক্রবার বিকাল ৩টায় মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সুরচর্চার অধ্যক্ষ সঞ্জীব কুমার নাথ এর সভাপতিত্বে, আবৃত্তিশিল্পী মাহ্ফুজুল আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ অধ্যাপক পন্ডিত স্বর্ণময় চক্রবর্তী । স্বাগত বক্তব্য রাখেন মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার। এরপর ধারাক্রমে সূচনাতেই শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনায় দলীয় সঙ্গীত “একি অপরুপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী” পরিবেশনা করেন সুর চর্চা সঙ্গীত পরিষদের শিক্ষার্থীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন। এরপর আদৃতা নাথ পুজা এর কণ্ঠে রবীন্দ্র সংঙ্গীত ‘আজ জো...






