Tuesday, July 28Welcome khabarica24 Online

বিশেষখবর

শুক্কুরবারইয়ারহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে শান্তিনীড়’র আর্থিক সহায়তা প্রদান

শুক্কুরবারইয়ারহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে শান্তিনীড়’র আর্থিক সহায়তা প্রদান

জনপদ, বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
  প্রেস বিজ্ঞপ্তি: মীরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৪নং ধুম ইউনিয়নের শুক্কুরবারইয়ার হাট এলাকায় ক্ষতিগ্রস্থ রোকসানা আক্তারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ এর তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লারের সহ সভাপতি এবং শান্তিনীড়ের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, সংগঠনের পৃষ্ঠপোষক সদস্য ইঞ্জিনিয়ার রাশেদুল হক চৌধুরী, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, সংগঠনের সহসভাপতি শেখ কামরুল হাসান নিজামী, সাবেক কার্যনির্বাহী সদস্য আলমগীর ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর রিশাত, কার্যনির্বাহী সদস্য ফজলুর ক...
মীরসরাইয়ে চিংড়ি প্রকল্প পূনরুদ্ধারে চাষীদের আলোচনা সভা

মীরসরাইয়ে চিংড়ি প্রকল্প পূনরুদ্ধারে চাষীদের আলোচনা সভা

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা চিংড়ী চাষী মালিক সমিতি ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদেও সমন্বয়ে উপজেলার চরাঞ্চলে চিংড়ি চাষের পূনর্জাগরনের লক্ষে এক সভা শনিবার ( ৬ সেপ্টেম্বর) মীরসরাই কলেজ মিলনায়তনে অনুষ্টিত হয়। চিংিড়ি সমিতির সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিয়াউর রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী। আরো বক্তব্য রাখেন নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, মফিজ উদ্দিন, সানাউল্লাহ, শামীম উদ্দিন, শফিকুর রহমান প্রমুখ। আলোচনায় বক্তাগন মীরসরাই উপজেলার সাথে সোনাগাজী সীমানা বিরোধ ও বেদখল হয়ে যাওয়া চিংড়ি প্রকল্প সমূহ পূনরুদ্ধার সহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ প্রহনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।...
মীরসরাই ফোরাম ঢাকার সভা অনুষ্ঠিত

মীরসরাই ফোরাম ঢাকার সভা অনুষ্ঠিত

গ্যালারি, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই ফোরাম ঢাকার এক্সিকিউটিভ কমিটির এক সভা ফোরামের সভাপতি জনাব মহিউদ্দিনের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত হয়। ফোরামের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম -১ মীরসরাই আসনের জামায়াত প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের নির্বাচনী কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। এতে সকলে তাঁর জন্য নিবেদিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে ফোরামের বার্ষিক এজিএম নিয়ে বিশদ আলোচনা হয়। এতে কমিটির সদস্য ছাড়াও ফোরামের উপদেষ্টা ইন্জিনিয়ার গিয়াসউদ্দিন, ভিসি মেশকাত উদ্দীন, জা বি অধ্যাপক শওকত হোসেন, ইউ এন বির সম্পাদক সাংবাদিক মাহফুজর রহমান দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ।...
খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শাহিদ চৌধুরীর নেতৃত্বে বৃক্ষরোপণ

খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শাহিদ চৌধুরীর নেতৃত্বে বৃক্ষরোপণ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮০০টি বৃক্ষরোপণ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার বড়তাকিয়ায় ইকোনোমিক জোন সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি ৮০০টি গাছ রোপণ করা হয়। এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসময় শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, “গাছ হলো পরিবেশের পরম বন্ধু। আমরা চাই পরিবেশ সংরক্ষণ ও সুস্থ সমাজ গঠনে সকলে একসাথে এগিয়ে আসুক। এই কর্মসূচির মাধ্যমে আমরা নিরাপদ মিরসরাই গড়তে এক লক্ষ দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের সূচনা করলাম। এটি কেবল কার্বন-ডাই-অক্সাইড কমিয়ে পরিবেশকে সমৃদ্ধ করবে না, বরং আগামী প্রজন্মের জন্যও একটি সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করবে।” বৃক্ষরোপণ কার্যক্রম শেষ হওয়ার পর দক্ষিণ সৈদালী জামে মসজিদে বিশেষ দো...
দেশের ক্রান্তিলগ্ন পেরিয়ে সুদিন আনতে হলে তারেক রহমানের বিকল্প নেই  – নাহেরপুরে জিয়াদ আমিন খাঁন

দেশের ক্রান্তিলগ্ন পেরিয়ে সুদিন আনতে হলে তারেক রহমানের বিকল্প নেই – নাহেরপুরে জিয়াদ আমিন খাঁন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
    নিজস্ব প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ছোট পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো এর জন্মদিন ছিল আজ ১২ আগষ্ট ( মঙ্গলবার) । এই উপলেক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্ঠা প্রয়াত জেড এ খানের পুত্র জিয়াদ আমিন খাঁন উপজেলার নাহেরপুরস্থ নিজবাড়িতে দোয়া মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করেন তাঁর জন্মদিন। এসময় জনাব জিয়াদ আমিন খাঁন তাঁর বক্তব্য প্রদানকালে বলেন ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার দেশ থেকে বিদায় নিলে ও এখনো দেশ একটি ক্রান্তিকাল সময় পার করছে। ওদের প্রেতাত্মারা এখনো দেশে বিশৃংখলা অব্যাহত রাখার চেষ্টায় লিপ্ত। তবে আমাদের স্বপ্নের ও শান্তির সোনালী সুদিন ফিরে আনতে হলে কিংবদন্তি নেতা তারেক রহমান এর বিকল্প নেই। তিনি ধানের শীষের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই দেশে সুদিন ফিরে আসার পথে সকলের সহযোগিতা ও শৃংখলার আহ্বান জানান। মীরসরাই উপজেলা তাতী...
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মীরসরাইয়ে যুবদলের সমাবেশ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মীরসরাইয়ে যুবদলের সমাবেশ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই সদরে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এক র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মীরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে শুরু করে র‌্যালীটি উপজেলা সদরে এসে শেষ হয়। পরবর্তীতে যুবদলের উদ্যোগে যুব সমাবেশের আয়োজন করা হয়। এসময় মহাসড়কের ঢাকামুখী অংশে মীরসরাই পৌরসদরের ডাকবাংলো থেকে সুফিয়া রোড পর্যন্ত প্রায় আধাঘন্টা গাড়ী চলাচল বন্ধ ছিলো। চট্টগ্রামমুখী লেইনেও গাড়ী চলাচল করেছে অনেকটা ধীরগতিতে। যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন। যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানার সভাপতিত্বে ও এস এম সুমনের পরিচালনা সমাবেশে উপস্থি...
সমাজের সকল অনিয়ম দূর করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : মীরসরাই পরিক্রমা’র মোড়ক উন্মোচনে এডভোকেট সাইফুর রহমান

সমাজের সকল অনিয়ম দূর করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : মীরসরাই পরিক্রমা’র মোড়ক উন্মোচনে এডভোকেট সাইফুর রহমান

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : সদ্য নিবন্ধিত মাসিক মীরসরাই পরিক্রমা পত্রিকার মোড়ক উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) বিকেলে উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি এ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট সাইফুর রহমান বলেন ‘ভোগলিকভাবে মীরসরাই দেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। অর্থনৈতিক অঞ্চল, পর্যটন কেন্দ্র, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ নানান দিক থেকে গুরুত্বপূর্ণ। মীরসরাই উপজেলার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন সহ সকল তথ্য সাংবাদিকরা প্রতিনিয়ত তাদের লেখনিতে তুলে আনেন। সমাজের সকল অনিয়ম দূর করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাসিক মীরসরাই পরিক্রমা পত্রিকার নবযাত্রা মীরসরাই তথা দেশের কল্যাণে হোক। দলমত নির্বিশেষে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সকল ...
বিএনপির ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে মীরসরাই জুড়ে বিক্ষোভ প্রতিবাদ

বিএনপির ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে মীরসরাই জুড়ে বিক্ষোভ প্রতিবাদ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে বিএনপি ও যুবদলের ৫ শীর্ষ নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার ( ৩০ জুলাই) সকাল থেকে দিনভর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। মঙ্গলবার রাতে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সকাল থেকে মহাসড়কের বারইয়ারহাট পৌরসদরে এবং দুপুরে মহাসড়কের মীরসরাই উপজেলা সদরে মিছিল শেষে মীরসরাই কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে সমাবেশ করেছে বহিষ্কার হওয়া নেতাদের অনুসারীরা। এসময় দীর্ঘ মিছিলে মহাসড়ক জুড়ে কিছুক্ষনের জন্য দীর্ঘ লাইন ও হয়ে যেতে দেখা গেছে। এর আগে মঙ্গলবার রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভ...