Thursday, November 5Welcome khabarica24 Online

বিশেষখবর

চলমান মীরসরাই’র এক যুগ পূর্তি উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতনিধি: মীরসরাই থেকে প্রকাশিত মাসিক চলমান মীরসরাই পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (৫ জানুয়ারী) বিকেলে মীরসরাই উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ফোবানা স্টিয়ারিং কমিটির সেক্রেটারী জেনারেল কাজী শাখাওয়াত হোসেন আজম। বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক কাইয়ুম নিজামীর সভাপতিত্বে এবং চলমান মীরসরাই’র নির্বাহী সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী, সুশাসনের জন্য নাগরিক (সুজন ) মীরসরাই উপজেলা শাখার সভাপতি ডাঃ জামশেদ আলম, মীরসরাই...
মীরসরাই থানায় যোগ দিলেন নতুন অফিসার্স ইনচার্জ : মীরসরাই প্রেস ক্লাবের সাথে শূভেচ্ছা বিনিময়

মীরসরাই থানায় যোগ দিলেন নতুন অফিসার্স ইনচার্জ : মীরসরাই প্রেস ক্লাবের সাথে শূভেচ্ছা বিনিময়

জনপদ, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: মীরসরাই থানায় যোগ দিলেন নতুন অফিসার্স ইনচার্জ সায়রুল ইসলাম। গত ১০ ডিসেম্বর ১৬ইং থেকে তিনি মীরসরাই থানায় যোগদান করেন। এর পূর্বে তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। হাস্যোজ্বল প্রাণবন্ত, চৌকষ ও সুদক্ষ উক্ত অফিসার সাইরুল ইসলাম এর গ্রামের বাড়ী মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ওমেদপুর গ্রামে। পারিবারিকভাবে তিনি ১পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। মীরসরাই থানার উক্ত নবাগত অফিসার্স ইনচার্জ এর সাথে গত ১৩ ডিসেম্বর শুভেচ্ছা বিনিময় করে মীরসরাই প্রেস ক্লাব এর সকল সাংবাদিক বৃন্দ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দগনের সাথে মতবিনিময় কালে ওসি সাইরুল ইসলাম বলেন দেশের সকল সামাজিক অপরাধ দমনে সাংবাদিকরা ও পুলিশের সাথে সহায়ক ভূমিকা রাখে, তাই তিনি সকল সাংবাদিকগনকে এলাকার শান্তিশৃংখলা রক্ষায় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় উপস্থিত গন যথাক্রমে মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবু...
করেরহাটে প্রভাবশালীর বাড়ীতে ষোড়শী কাজের মেয়ের রহস্যজনক মৃত্যু

করেরহাটে প্রভাবশালীর বাড়ীতে ষোড়শী কাজের মেয়ের রহস্যজনক মৃত্যু

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইতে এক প্রভাবশালীর বাড়ীতে ষোড়শী কাজের মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে উক্ত ঘটনার পর গতকাল বিকেলে অবশেষে নিহতের মৃতদেহ পোষ্ট মর্টেমে প্রেরণ করে জোরারগঞ্জ থানা পুলিশ। জোরারগঞ্জ থানার জ্যোষ্ঠ পুলিশ কর্মকর্তা এসআই বিপুল চন্দ্র দেবনাথ জানায় ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের প্রবাসী মাহবুবুল আলম এর বাড়ীতে তার গৃহকর্মী শারমিন আক্তার ( ১৬) এর মৃতদেহ ঘরের মধ্যে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় গতকাল শুক্রবার ( ৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। নিহত ষোড়শী শারমিন উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের দরিদ্র রওশনুজ্বামান এর কন্যা। নিহতের কন্যা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা এন্ট্রি করে। এসআই আব্দুর রহমান মৃতদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেম এর জন্য প্রেরণ করে। এদিকে নাম প্রকাশ...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসন

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
দুর্নীতির অভিযোগে ছয় সপ্তাহ ধরে বিক্ষোভের পর দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। গতকাল ২৩৪-৫৬ ভোটে অভিশংসন অনুমোদন পেয়েছে। এর অর্থ হলো পার্কের দল সায়েনুরু পার্টির এমপিরাও তার বিপক্ষে ভোট দিয়েছেন। খবর বিবিসির। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের সিদ্ধান্তের পর পার্কের ক্ষমতা আপাতত প্রধানমন্ত্রীর ওপর বর্তাবে। পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসনের যে সিদ্ধান্ত হয়েছে তাতে ১৮০ দিনের মধে?্য অনুমোদন দেবে দেশটির নয় সদসে?্যর সাংবিধানিক আদালত। ব্যক্তিগত লাভের জন্য পুরনো এক বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগে গত ছয় সপ্তাহ ধরে পার্ক বিরোধী বিক্ষোভ চলছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায়। জনমত জরিপে পার্কের জনপ্রিয়তা নেমে এসেছিল মাত্র চার শতাংশে। দুর্নীতির অভিযোগের তদন্তের ...
শক্তিশালী যতই হোক দলীয় অধীনে ইসি অসহায়

শক্তিশালী যতই হোক দলীয় অধীনে ইসি অসহায়

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, প্রশাসন দলীয় সরকারের অধীনে থাকলে তারা অসহায় হয়ে যায়। আর এ কারণেই বিএনপি নির্বাচনের সময় নির্দলীয় একটি সহায়ক সরকারের দাবি জানিয়ে আসছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওদুদ প্রধানমন্ত্রীর ঘোষণা  ‘রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন দেবেন তা তিনি মেনে নেবেন’ কে স্বাগত জানান। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অন?অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, যুব দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেত্রী খালেদা ইয়াসমীন ও নিপুণ রায় চৌধুরী বক্তব্য দেন। সভায় মওদুদ আরও বলেন, নির্বাচন ক...
বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, বিশেষখবর
ফাইনালটা ফাইনালের মতো হলো না। একপেশেই হলো। দর্শকে ঠাসা  স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ আসরের সেরা দল হতে বেশি সময় নিল না ঢাকা ডায়নামাইটস। ১৪ বল বাকি থাকতেই রাজশাহী কিংসকে অলআউট করে শিরোপা জয় করে নিল সাকিবের দল। লড়াই করলেন সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডুইন ব্রাভো, এভিন লুইস, সাব্বির রহমান, ড্যারেন স্যামি, জেমস ফ্রাঙ্কলিন, সামিত প্যাটেলরা। শীতের রাতে ৫৬ রানে রাজশাহীকে হারিয়ে বিপিএলের চতুর্থ  আসরে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। প্রথম ও দ্বিতীয় আসরেও শিরোপা জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং তৃতীয় আসরে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগ পর্বের প্রথম লড়াইয়েই রাজশাহীর কাছে হেরেছে ঢাকা। একাই পদ্মাপাড়ের দলটিকে জয় উপহার দিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। গতকাল ফাইনালে প্রথমে ব্যাট করে ঢাকা ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রানের লড়াকু ইনিংস খেলে। যদিও শুরুটা ভালো হয়নি ঢাকার। ২৩...
মীরসরাই অর্থনৈতিক জোন পরিদর্শনে ৭ মন্ত্রণালয়ের সচিব

মীরসরাই অর্থনৈতিক জোন পরিদর্শনে ৭ মন্ত্রণালয়ের সচিব

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই উপজেলার উপকূলাঞ্চলে দেশের শীর্ষ অর্থনৈতিক জোন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, আগামী ১০ বছর পর মীরসরাই উপজেলার এই অর্থনৈতিক জোন হবে দেশের একটি উৎপাদনমুখর ব্যস্ততম বাণিজ্য নগরী। মীরসরাইয়ের এই অর্থনৈতিক জোন দিয়েই বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবো আমরা। গতকাল শনিবার সকাল ৯ টায় রাষ্ট্রীয় হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এর মীরসরাই অর্থনৈতিক জোন সফরকালে তাঁর সফর সঙ্গী ছিলেন আরো ৫ মন্ত্রণালয়ের সচিব এবং রাজস্ব ও বনবিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিবর্গগণ। ৭ মন্ত্রণালয়ের শীর্ষ ৭ ব্যক্তি যথাক্রমে বিদ্যুৎ সচিব মনোয়ারুল ইসলাম, সড়ক ও সেতু সচিব এনএ এন সিদ্দিকী, ভূমি সচিব মেজবাহ উল আলম, জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরী, নৌ পরিবহন সচিব অশোক মাধব রায়, এনবিআর চেয়ারম্যান নাজিবুর রহমানসহ বেজা চেয়ারম্যান পবন চৌধ...
তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মীরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বানববন্ধন ও সমাবেশ

তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মীরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বানববন্ধন ও সমাবেশ

প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ
আকাশ ইকবাল: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ মীরসরাইয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যেমন, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, আবুতোরাব কলেজ ও মিঠানালা রাম দয়াল উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয় আজ সকাল ১১টায়। উল্লেখ্য যে, গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে সোহাগী জাহান তনুকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে জঙ্গলে পেলে দেয়। গণজাগরণমঞ্চের আয়োজনে সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক ঘন্টা শ্রেনী কার্যক্রম বন্ধ ঘোষণা করেন আজ ৩০ মার্চ । সেই এক ঘন্টা শ্রেনী কার্যক্রম বন্ধ করে মীরসরাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন। আজ সকাল ১১টায় নিজামপুর বিশ্ববিদ্যায় কলেজের শিক্ষার্থীও শিক্ষকদের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধর্ষক ও খুনিদে...