Thursday, November 5Welcome khabarica24 Online

বিশেষখবর

ছাত্রীদের সাথে অশালীন আচরণের জন্য জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকের বহিস্কারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্রীদের সাথে অশালীন আচরণের জন্য জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকের বহিস্কারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয়, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
রাজিব মজুমদার : মীরসরাইয়ে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ইন্সট্রাক্টর নুরুল ইসলাম নাহিদের বহিস্কারের দাবীতে আজ মঙ্গলবার (২২ মার্চ) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা ব্যানার নিয়ে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের বহিস্কার চেয়ে বিভিন্ন শ্লোগান দেন। এতে বক্তব্য প্রদান করেন কিবরিয়া, সাইফ, রিজভী, সাজিদ, মুক্তাদির, মুহাইমিনুল, হাসান, নাজমুলসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, নুরুল ইসলাম নাহিদ স্যার আমাদের ছাত্রী বোনদের মানসিকভাবে লাঞ্ছিত, পরীক্ষায় ফেল করানো, ক্লাশে নিয়মিত অনুপস্থিতি, বহিরাগতদের মাধ্যমে ছাত্রদের উপর হামলা, ক্ষমতার অপব্যবহার করে সকল ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত করার অপপ্রয়াস চালিয়েছে। আমরা তাঁর বিরুদ্ধে অধ্যক্ষ, বস্ত্র অধিদপ্তরের পরিচালক বরাবরে লিখ...
হারানো বিজ্ঞপ্তি

হারানো বিজ্ঞপ্তি

বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ
রেজা তানভীর: খান সাহেব নামের এই লোকটি আজ ৫ দিন ধরে নিখোঁজ।তার গ্রামের বাড়ি মিরসরাইয়ের নাজিরপাড়ায়। বান্দরবানে গৃহকর্মীর কাজ করত। গত ৫ দিন ধরে তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নেই  এমনকি তার মোবাইলেও তাকে পাওয়া  যাচ্ছে না। পাঁচ দিন ধরে  পরিবার থেকে লোকটি সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোনো স্বহৃদয়বান ব্যক্তি যদি উনার খোঁজ পেয়ে থাকেন নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন ০১৬৩০৯২৯৩৬৭...
এফডিসিতেই সম্পন্ন দিতির জানাজা

এফডিসিতেই সম্পন্ন দিতির জানাজা

বিনোদন, বিশেষখবর, সারা-দেশ
গতকাল ঢাকার গুলশানে আজাদ মসজিদে বাদ এশা চিত্রনায়িকা দিতির প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। সেখানেই সারারাত দিতির মরদেহ রাখা হয়। হিমঘর থেকে সকাল দশটায় লাশ আনা হয় দিতির দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। এফডিসিতে দিতির জানাযায় অংশ নিতে চলচ্চিত্রাঙ্গনের মানুষদের ঢল নামে। জানাযায় অংশ নিতে আসেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া আরো উপস্থিত ছিলেন অভিনেতা আলমগীর, রুবেল, মিজু আহমেদ, আহমেদ শরীফ, ওমর সানী, অভিনেত্রী চম্পা, বিন্দু, নাসরিন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, এস এ হক অলিক প্রমুখ। উপস্থিত ছিলেন দি্তির মেয়ে লামিয়াও। এফডিসিতে দিতির জানাযায় সিনিয়র অনেক অভিনেতা-অভিনেত্রী তাকে শ্রদ্ধা জানাতে এলেও আসেননি নতুন প্রজন্মের কেউই। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা। জানাযা শেষে দিতির লাশ তার গ্রামের বাড়ি নারায়ণ...
হরতাল ডেকে মাঠে নেই জামায়াত কর্মীরা

হরতাল ডেকে মাঠে নেই জামায়াত কর্মীরা

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সারা-দেশ
জামায়াতের ডাকা হরতালে স্বাভাবিক রয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। হরতাল ডেকেই মাঠেই নেই জামায়াত কর্মীরা। এ যেন অন্য দিনের মতোই। কোন রকম উত্তাপ ছাড়ায় কাটছে হরতাল। ট্রাইব্যুনালের পর আপিল বিভাগেও মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদে  চলছে এই হরতাল। গণপরিবহন চলাচল সকাল থেকেই নগরীতে স্বাভাবিক রয়েছে । নগরী কিংবা জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে এমনকি নগরীরর কোথাও  মিছিলের খবর পাওয়া যায়নি । তবে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে, হরতালে দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান নিউ মার্কেট,আগ্রাবাদ, অলংকার, জিইসি, ২ নম্বও গেইট, বহদ্দার হাট,মুরাদপুর, অক্সিজেন,চকবাজার,ওয়াসা,টাইগার পাস এলাকায় অন্যান্য দিনের মতই যানজট...
ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন স্থগিত

ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন স্থগিত

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ
জঙ্গি অর্থায়নের অভিযোগে দায়ের করা দুটি মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন আগামী ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান। আজ চেম্বার আদালতের স্থগিতাদেশের ওপর শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, এখন পর্যন্ত হাইকোর্টের জামিন আদেশের রায়ের কপি প্রকাশিত হয়নি। এ কারণে আপিল করা যাচ্ছে না। এ পর্যায়ে আদালত জামিনের রায়ের কপি বের না হওয়ায় ২০ মার্চ পর্যন্ত জামিন স্থগিত রাখেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামিপক্ষে ছিলেন জয়নাল আবেদিন। ...
রাজনের বাড়িতে ওরসে ভক্তের ঢল

রাজনের বাড়িতে ওরসে ভক্তের ঢল

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নির্মমভাবে খুন হওয়া সিলেটের শিশু সামিউল আলম রাজনের গ্রামের বাড়ি বাদেআলীতে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা থেকে ওরস শুরু হয়। চলবে বাদ ফজর পর্যন্ত। ওরস উপলক্ষে সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত আসেন। গাইলেন গান, করলেন রাজনের জন্য দেয়া। আয়োজকরা জানিয়েছেন, রাজনের প্রপিতামহ সৈয়দ শেখ ছাইদ আলী শাহ ছিলেন একজন পীর। তিনি মারা যাওয়ার পর তার বসতভিটায় পাশে তাকে সমাহিত করা হয়। নরপশুদের নির্যাতনে খুন হওয়া রাজনকেও ছাইদ আলী শাহ’র কবর পাশে সমাহিত করা হয়। ছাইদ আলীর মৃত্যুর পর থেকে সেখানে ওরস মাহফিলের অনুষ্ঠিত হচ্ছে। ওরস মহাফিলের আয়োজনের জন্য একটি কমিটিও রয়েছে। সেই কমিটির বর্তমান সভাপতি মন্তাজ আলী জানান, প্রতিবছরই সৈয়দ শেখ ছাইদ আলী শাহ’র মাজারে একদিনব্যাপী ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। এবারও এ ওরস মাহফিলের আয়োজন করা হয়েছিল। তিনি আরো জানান, রোববার সন্ধ্যায় থেকে ওরস শুরু হয়। শেষ হয় ...
প্রকাশ্যে ফিল্মি স্টাইলে জুয়েলার্স দোকানে ৩০০ ভরি স্বর্ণালংকার লুঠ

প্রকাশ্যে ফিল্মি স্টাইলে জুয়েলার্স দোকানে ৩০০ ভরি স্বর্ণালংকার লুঠ

প্রথম পাতা, বিশেষখবর, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: গতাকাল সন্ধ্যায় মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে বোমা পাটিয়ে একটি স্বর্ণের দোকান লুঠ করেছে দুর্বৃত্তরা । দুর্বৃত্তরা স্থানীয় শামীম জুয়েলার্স থেকে ৩০০ ভরি স্বর্ণ লুঠ করে নিয়ে যায়। সে জন্য আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি)  সকাল থেকে বারইয়হাট বাজারে ব্যবসায়ীরা মানববন্দন কর্ম সূচীর আয়োজন করেন। ব্যবসায়ীরা মানববন্দনে দাবী করেন সিসি ক্যামেরায় দুর্বৃত্তদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে সঠিক বিচারের আওতায় নিয়ে আসতে। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা প্রায় ৩০টি ককটেল বিষ্ফোরণ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বলে ।  এত কেউ নিহত না হলেও ককটেলের আঘাতে আহত হয়েছেন শিশু সহ অন্তত ১০ জন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাগরিবের আযানের পর অন্যন্য ব্যবসায়ী ও কর্মচারীরা মসজিদে চলে যায়। ঠিক এই সময়ে দু...

মীরসরাইয়ে সিএনজি-কাভার্ড ব্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৩

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
আজ দুপুর ১২.৩০ মিনিটে মীরসরাইয়ে আবুতোরাব-বড়তাকিয়া সড়কের তেতুল তলায় সিএনজি-কাভার্ড ব্যানের (চট্ট মেট্টো-১১-০৪২১) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিন জন  আহত হয়েছেন। নিহত সুফিয়া বেগম (৪৫) মধ্যম মিঠানালা হাদিমুছা গ্রামের প্রবাসী নুরনবী‘র স্ত্রী। তিনি আবুতোরাব থেকে বড়তাকিয়া যাচ্ছিলেন। এই সময় সিএনজিতে থাকা আরো তিনজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা যায়, দূর্ঘটনার পর চালক সিএনজি নিয়ে পালিয়ে যায়। আবুতোরাব-বড়তাকিয়া সড়কের সিএনজি সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, যে সিএনজির সাথে কাভার্ড ব্যানের মখোমুখি সংঘর্ষ হয়েছে সে সিএনজির নাম্বার আমার জানা নেই। তবে রাত ৮টার পর জানা যাবে। এই বিষয়ে মীরসরাই থানার কর্মরত অফিসার এসআই নকিবুলের সাথে কথা বললে তিনি জানান, আমরা দূর্ঘটনার কথা শুনার পর ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে কাভার্ড ব্যান পাওয়া গেলেও আমরা যাওয়ার ...