ইছাখালীতে আওয়ামীলীগ নেতার উপর হামলা :: থানায় পাল্টাপাল্টি অভিযোগ
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নে আওয়ামীলীগ নেতার উপর হামলা করতে গিয়ে অপর এক চেয়ারম্যানপ্রার্থীর উপর হামলায় অন্ত:ত ৫ নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। আবার উভয় পক্ষ জোরারগঞ্জ থানায় পরস্পর পাল্টাপাল্টি অভিযোগ ও প্রদান করেছে।
হামলায় আহত ৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংযোগ সম্পাদক সাইফুল ইসলাম খোকন জানায় সোমবার ( ২৭ জুলাই) রাত ১০ টা নাগাদ ঝুলনপুল বাজারের দলিল লিখক আবু ছুফিয়ান এর চেম্বারে বসে লকডাউন কার্যকর করা নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী আবুল কাশেম এর সাথে আলোচনা কালে অতর্কিত অপর চেয়ারম্যানপ্রার্থী লন্ডনী মোস্তফা কয়েকজনকে সাথে নিয়ে এসে আমার উপর হামলা করে । এসময় সভাপতি মোস্তফা, ছানাউল্লাহ ও খোকন সহ অন্তঃত ৫ আওয়ামীলীগ নেতাকর্মী হতাহত হবার পর এসময় হামলা পাল্টা হামলা সহ ঘটনা আরো বৃহৎ রুপ লাভ করা কালে এলাকাবাসীর হস্তক্ষেপ এর ফল...







