Thursday, November 5Welcome khabarica24 Online

বিশেষখবর

নূরের বাসা থেকে মাইক্রোবাস জব্দ নারায়ণগঞ্জে হরতাল আজ

নূরের বাসা থেকে মাইক্রোবাস জব্দ নারায়ণগঞ্জে হরতাল আজ

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জনকে অপহরণ মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সকাল থেকে টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযানে ওই বাড়ি থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। তবে জব্দ তালিকা ও আটকের বিষয়ে কোন তথ্য জানায়নি পুলিশ। অভিযানের সময় ওই বাসায় গণমাধ্যমকর্মীদেরও প্রবেশ করতে দেয়া হয়নি। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা চলা অভিযানে আটককৃতদের মধ্যে নূর হোসেনের বডিগার্ড, বাড়ির দারোয়ান ও কাজের লোক রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। নূর হোসেনের বাড়ি থেকে আটককৃত মাইক্রোবাস থেকে বিভিন্ন আলামত, ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক দল। এর আগে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ...
নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১৬, আহত ৬০

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১৬, আহত ৬০

আন্তর্জাতিক, বিশেষখবর
নাইজেরিয়ার রাজধানী আবুজার কাছে একটি বাস টার্মিনালে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে কট্টরপন্থী সংগঠন এ ধরনের হামলাগুলো চালিয়ে থাকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত ৫ বছরে বোকো হারামের হামলায় দেশটিতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। গতকাল নিয়ানিয়া নামের বাস টার্মিনালটিতে স্থানীয় সময় রাত ৮টার দিকে গাড়িবোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে টার্মিনাল বেশ অন্ধকার থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। এই টার্মিনালেই গত ১৪ই এপ্রিল ভোরে এক বোমা হামলায় ৭৫ জন নিহত হন।...
গুম-অপহরণ প্রতিরোধে বিএনপির ১০ নির্দেশনা

গুম-অপহরণ প্রতিরোধে বিএনপির ১০ নির্দেশনা

বিশেষখবর
  গুম-অপহরণ ও গুপ্তহত্যা  প্রতিরোধে দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে ১০টি পরামর্শ দিয়েছে বিএনপি। একই সঙ্গে নারায়ণগঞ্জের আইনজীবীদের হরতালে নৈতিক সমর্থন দিয়েছে দলটি। গতকাল বিকালে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোট ছাড়াই ক্ষমতায় এসে সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচার, নিপীড়নের পাশাপাশি অপহরণ, গুম, খুন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ছাড়াও এখন ব্যবসায়ী, পেশাজীবী, জনপ্রতিনিধি, আইনজীবীরাও অপহরণ ও হত্যাকা-ের শিকার হচ্ছেন। গুম-খুন প্রতিরোধে সারা দেশে সাংগঠনিক ‘রেড এলার্ট’ জারি করেছেন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসনের সাংগঠনিক সর্বোচ্চ সতর্কাবস্থা কার্যকর করার জন্য আমরা সারা দেশে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগ...
দেশে ভীতিকর অবস্থা বিরাজ করছে : ড. মিজানুর

দেশে ভীতিকর অবস্থা বিরাজ করছে : ড. মিজানুর

বিশেষখবর
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, দেশ এখন বিশেষ সন্ধিক্ষণ অতিক্রম করছে। প্রত্যেকের ভেতরে আতঙ্ক ও ভীতিকর অবস্থা বিরাজ করছে। শুক্রবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় মানবাধিকার কমিশন ও ফারিয়া লারা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী মানবাধিকার কর্মশালা ও মানবাধিকার কর্মী সমাবেশ উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।অনুষ্ঠানে কমিশনের সদস্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ফারিয়া লারা ফাউন্ডেশনের সহ-সভাপতি আনোয়ার হোসেন খান, মানুষের জন্য  ফাউন্ডেশনের সমন্বয়ক বনশ্রী মিত্র নিয়োগী, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম আজিমুল হক প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় মানবাধিকার, নারী অধিকার, নারী শিক্ষা বিষয়ে বেশ কয়েকটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।মিজানুর রহমান বলেন, নাগরিকদের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা রক্ষা করা কেবল সরকারের একার দায়িত্ব না হলেও দেশের এ অবস্থার প্রধান দায় বর্তায় রাষ্ট্র...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: পেট্রোল পাম্পে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: পেট্রোল পাম্পে আগুন

বিশেষখবর
শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় প্যানেল মেয়ার নজরুল ইসরামের লাশ উদ্ধারের সংবাদে সিদ্ধিরগঞ্জের মিজমিজি নজরুলের বাসভবন এলাকাসহ আশপাশ এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে যানাবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে কাউন্সিলর নজরুল অপহরণ মামলার আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ইয়াছিন কাউন্সিলর নজরুল অপহরণ মামলার ২নং আসামি ছিলেন। রাত ৭টায় নজরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইয়াছিন মিয়ার মালিকানাধীন মেসার্স শ্যামস ফিলিং স্টেশনে ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা শ্যামস ফিলিং স্টেশনের কাউন্টার ও তেল মিটার ভাংচুর করে। পরে তারা আগুন জ্বালিয়ে দেয়। একইসময় বিক্ষুব্ধরা তেলের ড্রাম বের করে রাস্তায় জ্বালিয়ে দেয়। মহাসড়কের ৫০টি স্থানে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে। ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে...
সরকারের বিদায় না হওয়া পর্যন্ত গুম অপহরণ বন্ধ হবে না: খালেদা জিয়া

সরকারের বিদায় না হওয়া পর্যন্ত গুম অপহরণ বন্ধ হবে না: খালেদা জিয়া

বিশেষখবর, স্লাইড
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের বিদায় না হওয়া পর্যন্ত গুম অপহরণ বন্ধ হবে না।অপহরন, গুম খুন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, জঙ্গীবাদ মদদে আওয়ামী লীগ জড়িত। তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য জুলুমবাজ সরকারকে হঠাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। ভয় ভীতি ও মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তিনি বণেন, আলোচনার দরজা এখনো খোলা আছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য যে কোন সময় আলোচনা হতে পারে। খালেদা জিয়া বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ কোনো দায়িত্ব পালন করতে...
ত্রিশালে জঙ্গি ছিনতাই ঘটনার নায়ক যুবলীগ নেতা

ত্রিশালে জঙ্গি ছিনতাই ঘটনার নায়ক যুবলীগ নেতা

জাতীয়, বিশেষখবর, স্লাইড
ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলার নেতৃত্ব দেন যুবলীগ নেতা আতাউর রহমান! তিনি ভালুকা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার র‌্যাব সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছিনতাইয়ের ঘটনার দলনেতা কামাল হোসেন ওরফে সবুজ। নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের তিন জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন সময় টাঙ্গাইল ও ময়মনসিংহ থেকে আটজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত হলেন মো. সোহেল রানা (২৮), মোরশেদ আলম (২২), আনোয়ার হোসেন (৪০), মো. বাছির উদ্দিন (২০), মো. ইউসুফ আলী (২০), মো. ইলিয়াস উদ্দিন (৩৪) ও আবু বকর সিদ্দিক (২৭)। তাঁদের উপস্থিতিতে বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাবের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ছিনতাইকারী দলের নেতা কামাল হোসেন ওরফে সুবজ এ তথ্য জানান। কামাল হোসেন সাংবাদিকদের জানান, তিনি স্থানীয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। জঙ্গি ছিনতাইয়ের মূল্য পরিকল্প...
নাসিক প্যানেল মেয়র নজরুল এ্যাড: চন্দনসহ ৬ জনের লাশ উদ্ধার

নাসিক প্যানেল মেয়র নজরুল এ্যাড: চন্দনসহ ৬ জনের লাশ উদ্ধার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
অপহরণের চারদিন পর বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা নদীতে নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলামসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর প্যানেল মেয়র নজরুল ইসলামের ভাই আব্দুস সালাম তার লাশ সনাক্ত করেন। এছাড়া কাউন্সিলর নজরুলের সহকারী তাজুলের লাশ সনাক্ত করেছেন তার ভাই রাজু।আরেক সহকারী স্বপন ও লিটনে লাশ শনাক্ত করেছেন তার স্বজনরা। একই সময়ে নিখোঁজ এডভোকেট চন্দন সরকার ও তার ড্রাইভার ইব্রাহিমের মৃহদেহ উদ্ধার করার পর হাসপাতালে এনে পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন। সন্ধ্যার পর ময়না তদন্তের জন্য লাশগুলো ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ সময় নারায়ষগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ, জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ ছাড়াও নজরুল ইসলামের সহকর্মী অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন।এসময় লাশের আপনজন হাসপাতালে এসে আহাজারি করলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। উপস্থিত সকল ...