কংগ্রেসের পরাজয়ের মাধ্যমে আ. লীগের পতন : কাজী জাফর
ভারতে কংগ্রেসের পরাজয়ের সঙ্গে আওয়ামী লীগেরও পতন হবে এবং তারা অভিভাবকও হারাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের প্রেসিডেন্ট কাজী জাফর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল আয়োজিত কেন্দ্রীয় সংসদের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ প্রজন্মের করণীয়তা নির্ধারণে তরুণ সমাবেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাজী জাফর বলেন, আওয়ামী লীগ নিজের ক্ষমতা ধরে রাখার জন্য দেশের প্রাপ্তিগুলো ভারতের কাছে বিসর্জন দিচ্ছে। আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকার টিকে থাকতে চায়। কিন্তু তাদের এ স্বপ্ন বাংলার মাটিতে কোনোদিন পূরণ হবে না।আওয়ামী লীগ কে উদ্দেশ করে তিনি বলেন, ইতিহাসকে বিকৃতি করে জাতিকে কোনোদিন বিভ্রান্ত করা যাবে না। কারণ নদীর স্রোতকে সাময়িকভাবে বালি দিয়ে বন্ধ করলেও নদীর জোয়ারে তা আব...







