Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

এপ্রিলের মধ্যে তিন সিটির নির্বাচন করতে আইজিপির পরামর্শ

এপ্রিলের মধ্যে তিন সিটির নির্বাচন করতে আইজিপির পরামর্শ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আগামী এপ্রিল মাসের মধ্যে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করতে পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হক। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।একেএম শহীদুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি এপ্রিলের মধ্যেই যেন তিন সিটির নির্বাচন সম্পন্ন করে।তিনি বলেন, সিইসি মহাদয় আইজিপি হিসেবে আমার কাছে বর্তমান পরিস্থিতির পর্যবেক্ষণ জানতে চেয়েছেন। আমি দ্বিধাহীন কণ্ঠে বলেছি, নির্বাচনের অনুকূল পরিবেশ রয়েছে। আমরা সক্ষম (ক্যাপাবল)। ইসি আমাদের কাছে যেভাবে সাহায্য চাইবে আমরা সেভাবে সাহায্য করতে পারব।বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে জনগণের নিরাপত্তার বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, এখন যে পরিস্থিতি আছে তাতে তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আর উন্নত...
বিএনপির ৭২ ঘণ্টার হরতাল চলছে

বিএনপির ৭২ ঘণ্টার হরতাল চলছে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নতুন করন ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলছে। আজ সকাল ৬টা থেকে ফের নতুন করে ৭২ ঘণ্টার এ হরতাল শুরু হয়েছে। চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। নতুন এ হরতাল ডাকার মধ্য দিয়ে টানা সাত সপ্তাহ ধরে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সব কর্মদিবসে হরতাল ডাকলো ২০ দল।এদিকে, ২০ দলীয় জোটের এবারের হরতালে বিদ্যমান আর সব দাবির পাশাপাশি বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে 'গ্রেফতার'র প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করা হয়েছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন অভিযোগ করে কড়া সমালোচনা করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের।এছাড়া বিবৃতিতে চলমান সংকট নিরসনে আলো...
সিটি নির্বাচন সফল করতে সবই করা হবে : বেনজীর

সিটি নির্বাচন সফল করতে সবই করা হবে : বেনজীর

জাতীয়, বিশেষখবর
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সফল করার জন্য যা যা করার দরকার সবই করা হবে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিসিসি ও চসিক নির্বাচন নিয়ে রাজধানীর নির্বাচন কমিশনের সভাকক্ষে এক বৈঠক শেষে সংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে, তাহলে যাবতীয় নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। সে অনুযায়ী আমরা দায়িত্ব পালন করবো। এর আগে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, আনসার ও ভিডিপি মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং গোয়েন্দা সংস্থার ঊধ্বর্তন কর্মকর্তারা।...
টানা দুই বছর সিম বন্ধ থাকলে মালিকানা হারাবে গ্রাহক

টানা দুই বছর সিম বন্ধ থাকলে মালিকানা হারাবে গ্রাহক

বিশেষখবর
  টানা দুই বছর সিম বন্ধ থাকলে সেই মোবাইল ফোন সংযোগের মালিকানা হারাবেন গ্রাহকরা। দুই বছর বন্ধ থাকা নম্বর পুনরায় বিক্রি করার অনুমোদন অপারেটরদের দিয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।'ডাইরেকটিভস অন সার্ভিস অ্যান্ড ট্যারিফ ২০১৫' নামে বৃহস্পতিবার জারি করা নির্দেশনায় মোবাইল সংযোগ অকার্যকর (ডি-অ্যাকটিভ), পুনরায় সচল (রি-অ্যাকটিভ), পুনরায় বিক্রি (রি-সেলিং) বিষয়গুলো উল্লেখ করা হয়।এছাড়া মোবাইল রিচার্জের ক্ষেত্রেও কত টাকায় কতদিন মেয়াদ দিতে হবে, তার ন্যূনতম সময় নির্ধারণ করা হয়েছে এ নির্দেশনায়।এতে বলা হয়েছে, পরপর বা টানা ৯০ দিন বন্ধ থাকলে সেই মোবাইল সংযোগ নিষ্ক্রিয় হয়ে যাবে। এক বছরের মধ্যে ন্যূনতম পরিমাণ রিচার্জের মাধ্যমে এই সংযোগ চালু করতে পারবেন গ্রাহকরা।গ্রাহক যদি ৩৬৫ দিন বা এক বছরের মধ্যে এই সংযোগ চালু না করেন, তাহলে ৭৩০ দিন বা দুই বছরের মধ্যে অনধিক ১০০ টা...
ফিরলেন তিন নভোচারী

ফিরলেন তিন নভোচারী

আন্তর্জাতিক, বিশেষখবর
রাশিয়ার সয়ুজ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী। এদের মধ্যে দুজন রুশ ও একজন মার্কিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয় মাস কাটিয়ে গতকাল তারা পৃথিবীতে ফিরে এলেন।মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং রাশিয়ার রসকসমস থেকে তাদের ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিন নভোচারী হলেন- এলেনা শারোভা, আলেকজান্ডার সামোকুতিয়েভ ও ব্যারি উইলমোরকে নিয়ে কাজাখস্তানে নভোযান সয়ুজ অবতরণ করে। এলেনা শারোভা প্রথম রুশ নারী নভোচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কাটিয়ে এলেন। এ তিন নভোচারী গত ২৬ সেপ্টেম্বর মহাকাশের উদ্দেশে পৃথিবী ছাড়েন। তারা মহাকাশে ১৬৭ দিনে সাত কোটিরও বেশি মাইল ভ্রমণ করেন। সব ক্রু সুস্থ আছেন বলে জানান মহাকাশ ইন্ডাস্ট্রির দায়িত্বে থাকা রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। তিনি বলেন, সবকিছুই ঠিকঠাক আছে। ক্রুদের ক্যাপসুল থেকে বের করে আনা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। এদিকে রসকসমস থেকে বলা হয়েছে...
ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে বাংলাদেশের : মাশরাফি

ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে বাংলাদেশের : মাশরাফি

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। গ্রুপ লিগের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে  হারলে শেষ আটে ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। গ্রুপ লিগে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টের শেষ আটে উঠতে পেরে উজ্জীবিত বাংলা ব্রিগেড। দুবারের চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য লড়াইয়ের আগেই তাল ঠুকতে শুরু করেছে টাইগাররা। দলের অধিনায়ক মাশরাফি বলেছেন, আমরা যেকোনও লড়াইয়ের জন্য প্রস্তুত। যে কোনও দলকেই আমরা হারাতে পারি। আর ২০০৭-এর বিশ্বকাপে আমরা তো ভারতকে হারিয়ে দিয়েছিলাম। ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথম শতরানকারী ব্যাটসম্যান মহমদুল্লাও বলেছেন, ২০০৭-এ ভারতের বিরুদ্ধে স্মরণীয় জয় পয়েছিলাম আমরা। এবারও আমরা যদিও আমাদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। নিশ্চিতভাবেই ভারত টুর্নামেন্টে দুরন্ত ...
হাসপাতালে মান্না

হাসপাতালে মান্না

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রিমান্ডে পুলিশ হেফাজতে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ডিবি পুলিশ তাকে ঢামেক নতুন ভবনের তৃতীয় তলার হৃদরোগ বিভাগে নিয়ে যায়। বর্তমানে তিনি হৃদরোগ বিভাগের ১১ নং বেডে আছেন।কতর্ব্যরত চিকিৎসক ডা. তাওসিন মান্নার চিকিৎসা দিচ্ছেন। তার (মান্না) উচ্চরক্তচাপ রয়েছে। পরীক্ষার করে দেখা হচ্ছে।রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড শেষে শনিবার ফের (৭ এপ্রিল) ১০ দিনের রিমান্ডে নেয়া হয় মান্নাকে।...
সোনার দাম ভরিপ্রতি ১৪৯৩ টাকা পর্যন্ত কমছে

সোনার দাম ভরিপ্রতি ১৪৯৩ টাকা পর্যন্ত কমছে

জাতীয়, বিশেষখবর
আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও বিভিন্ন ধরনের সোনার দাম ভরিপ্রতি ১৪৯৩ টাকা পর্যন্ত কমছে। সারা দেশে সোনার এই নতুন দর আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। আজ বিকেলে ইমেইলে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সোনা-রুপার দাম কমার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৫ হাজার ৭৭৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনা ২৪ হাজার ৮৬ টাকা ভরি। প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১০৪৯ টাকা। বাজুস জানিয়েছে, আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ১৪ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৯১৪ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ২৬৬ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৫ হাজার ৫৪৪ টাকা, আর রুপার ভরি ১১০৮ টাকা। কাল থেকে নতুন দর কার্যকর...