সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদীর উপর হামলার প্রতিবাদে দুবাইয়ে সংবাদ সম্মেলন
ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কেন্দ্রিয় সমন্বয় কমিটি ও দুবাই শাখা।শনিবার রাতে দুবাইস্থ কেজিএন রেস্টুরেন্টের হল রুমে আরিফুল ইসলামের কোরআন তেলওয়াত ও এসকান্দার আলমের নাতে রাসুল পাঠ করার মাধ্যমে সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে দুবাই শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফিজুল ইসলামের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন দুবাই শাখার সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম হানিফ। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব ও বক্তব্য প্রদান করেন আজমান শাখার উপদেষ্টা মুরশেদুল কাদের মুন্না, দুবাই শাখার সহ সভাপতি কুতুব উদ্দিন মানিক, দুবাই শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম, কমিউনিটি নেতা শাকিব রাদিয়াতুল্লাহ।সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদীর উপর হামলাকারীদের বাংলার জমিনে...







