Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। আগামীকাল রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী এ হরতালের ঘোষণা দেয়া হয়।শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এ হরতালের ঘোষণা দেন। হরতালের পাশাপাশি অবরোধও চলবে বলে বিবৃতিতে জানানো হয়।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতাকর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারি গ্রেফতার বন্ধের দাবিতে এ হরতাল ডাকা হয়।বিবৃতিতে বুলু বলেন, প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিএনপি, ২০ দলীয় জোট ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী-সমর্থকদের গ্রেপ্তার ও অপহরণ করা হচ্ছে। সারাদেশে গণবিচ্ছিন্ন শাসকগোষ্ঠী ভয়ঙ্কর এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো উপায় নেই।...
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন: ৩টি ইউনিট বন্ধ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন: ৩টি ইউনিট বন্ধ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবষ্টেশনের সুইচে আগুন লেগে বেশ কয়েকটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।এতে ৩টি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুগঞ্জ দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়।আশুগঞ্জ দমকল বাহিনীর ষ্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, দুপুর ৩টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ট্রান্সফর্মারে আগুন লেগে নিমেসেই ছড়িয়ে পড়ে।ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৫নং ইউনিট ব্যতিত সব কটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।তিনি জানান বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে চলে আসে।বন্ধ হওয়া ইউনিটগুলো চালুর চেষ্টা চলছে।এদিকে আকস্মিক এ অগ্নিকান্ডের কারনে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রীডে সরবরাহে বিঘ্ন ঘটে।...
বাংলাদেশের সংকট সমাধানে ২৬ মার্চ ইইউর বৈঠক

বাংলাদেশের সংকট সমাধানে ২৬ মার্চ ইইউর বৈঠক

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট সমাধানে করণীয় ঠিক করতে আগামী ২৬ মার্চ বৈঠকে বসছে ইইউ’র মানবাধিকার বিষয়ক উপকমিটি।এই বৈঠক থেকেই বাংলাদেশ বিষয়ে জাতিসংঘকে পরামর্শ দেয়া হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা দিবসে ব্রাসেলসে বৈঠকটি অনুষ্ঠিত হবে। জাতিসংঘও পর্যন্ত এ বৈঠকের জন্য অপেক্ষা করছে বলে জানা গেছে।কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের চলমান সংকট, মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার ও গণতন্ত্রের ভবিষ্যত সম্পর্কে করণীয় ঠিক করতে বৈঠকটি অনুষ্ঠিত হবে।পাশাপাশি বাংলাদেশে বিনাবিচারে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে যে হত্যার অভিযোগ দেশটির কর্তৃপক্ষের বিরুদ্ধে রয়েছে তা বন্ধে করণীয় নিয়েও সম্ভাব্য ওই বৈঠকে আলোচনা হবে।২৬ মার্চ তারিখের বৈঠকে ৬টি এজেন্ডা থাকছে। বৈঠকে বাংলাদেশে সম্প্রতি সফর করে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক উপকমিটির (ড্রই ডেলিগে...
মান্নাকে হাসপাতাল থেকে কারাগারে স্থানান্তর

মান্নাকে হাসপাতাল থেকে কারাগারে স্থানান্তর

জাতীয়, বিশেষখবর
  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে রাজারবাগ পুলিশ ও কারারক্ষীদের সহায়তায় মান্নাকে কারাগারে ফেরত নেওয়া হয়।ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাস জানান, চিকিৎসা শেষে মাহমুদুর রহমান মান্নাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে গোপন ফোনালাপের পর গত ২৪ ফেব্রুয়ারি ভোর রাতে বনানীর এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। এর প্রায় ২১ ঘণ্টা পর তাকে গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে দুই মামলায় মান্নাকে দুই দফায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয় দফা রিমান্ড চলকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে গত ১০ মার্চ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।...
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সালাহউদ্দিনের স্ত্রী

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সালাহউদ্দিনের স্ত্রী

জাতীয়, বিশেষখবর
  নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছেন তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি গ্রহণ শাখায় স্মারকলিপিটি জমা দেন। এসময় অফিস সহকারী আবদুল হামিদ তা গ্রহণ করেন।তিন পৃষ্ঠার স্মারকলিপিতে হাসিনা আহমেদ বলেন, “আপনার কাছে আকুল আবেদন- আমার পরিবার, আমার সন্তানদের কথা বিবেচনা করে প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে আমাদের আইনি ও সংবিধানিক অধিকার রক্ষার নিমিত্তে ও সর্বোপরি মানবিক কারণে আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ ও বিশেষ নির্দেশনা ও সহায়তা প্রার্থনা করছি।“আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন অথবা তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাহলে তাকে অবিলম্বে আদালতের সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যথাযথ বিচার কার্যক্রম গ্রহণ করা হোক।”তিনি আরও বলেন...
মাশরাফি এক ম্যাচ নিষিদ্ধ

মাশরাফি এক ম্যাচ নিষিদ্ধ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দল নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে না পারায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ম্যাচটি ১০৯ রানে হেরেছে বাংলাদেশ।আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের বাইরে ২ ওভার বল করেছে বাংলাদেশের বোলাররা। ১২ মাসের মধ্যে মাশরাফির অধীনে বাংলাদেশ দল দ্বিতীয়বার একই অপরাধ করায় পরবর্তী ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক। এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি অধিনায়ক মাশরাফির ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর বাংলাদেশ দলের অন্যান্য সদস্যদের তাদের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল শেষে ম্যাচ রেফারি রোশান মহানামা 'স্লো ওভার রেটের' কারণে মাশরাফি ও তার দলকে এই শাস্তি দেয়।...
খালেদাকে খাবার দিতে গিয়ে আটক ২

খালেদাকে খাবার দিতে গিয়ে আটক ২

বিশেষখবর
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ঢাকা মহানগর ছাত্রদলের দু্ই কর্মী। এরা হলেন : জুয়েল খান ও মো. নাসির উদ্দিন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক দুজনের মধ্যে জুয়েল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী এবং মো. নাসির উদ্দিন বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে লেখাপড়া করেন। গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছাত্রদলকর্মী জুয়েল ও নাসির বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খাবার নিয়ে আসে। খাবার নিয়ে গেটে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে খাবারসহ পুলিশ তাদের দুজনকে আটক করে গুলশান থানায় নিয়ে যায়। ছাত্রদলের দুই কর্মীকে আটকের বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো উত্তর দেননি।আটক নাসির বলেন, ম্যাডাম ও নেতা-কর্মীদের জন্য দুপুরের খাবার নিয়ে এসেছিলাম। কিন...
সালাহ উদ্দিনের জন্য এবার ৪৮ ঘণ্টার হরতাল

সালাহ উদ্দিনের জন্য এবার ৪৮ ঘণ্টার হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
দুই মাসের বেশি টানা অবরোধ ও ছুটির দিন ছাড়া হরতাল চালিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট তাদের সর্বশেষ ৭২ ঘণ্টার হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়িয়েছে। ফলে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে হরতাল। এবার ৪৮ ঘণ্টা হরতাল বাড়ানো হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফেরত দেওয়ার দাবিতে। গতকাল মঙ্গলবার বিকেলে জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি আরো জানান, হরতালের মধ্যেই কাল বৃহস্পতিবার সারা দেশে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। এ ছাড়া শুক্রবার সারা দেশে সব মসজিদে সালাহ উদ্দিনের জন্য দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও সবার কাছে অনুরোধ জানানো হয়েছে।বিবৃতিতে বরকতউল্লা বুলু বলেন, 'অনতিবিলম্বে সালাহ উদ্দিনকে তাঁর পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে আমরা ২০ দলীয় জোটের পক্ষ থেকে আগামীকাল বুধবার (আজ) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬...