Saturday, October 24Welcome khabarica24 Online

ফিরলেন তিন নভোচারী

5_68236

রাশিয়ার সয়ুজ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী। এদের মধ্যে দুজন রুশ ও একজন মার্কিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয় মাস কাটিয়ে গতকাল তারা পৃথিবীতে ফিরে এলেন।মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং রাশিয়ার রসকসমস থেকে তাদের ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিন নভোচারী হলেন- এলেনা শারোভা, আলেকজান্ডার সামোকুতিয়েভ ও ব্যারি উইলমোরকে নিয়ে কাজাখস্তানে নভোযান সয়ুজ অবতরণ করে। এলেনা শারোভা প্রথম রুশ নারী নভোচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কাটিয়ে এলেন। এ তিন নভোচারী গত ২৬ সেপ্টেম্বর মহাকাশের উদ্দেশে পৃথিবী ছাড়েন। তারা মহাকাশে ১৬৭ দিনে সাত কোটিরও বেশি মাইল ভ্রমণ করেন। সব ক্রু সুস্থ আছেন বলে জানান মহাকাশ ইন্ডাস্ট্রির দায়িত্বে থাকা রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। তিনি বলেন, সবকিছুই ঠিকঠাক আছে। ক্রুদের ক্যাপসুল থেকে বের করে আনা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। এদিকে রসকসমস থেকে বলা হয়েছে, আগামী ২৭ মার্চ কাজাখস্তানের বাইকোনুর থেকে পরবর্তী ক্রুদের মহাকাশে পাঠানো হবে। এরা হলেন মার্কিন নভোচারী স্কট কেলি এবং রাশিয়ার মিখাইল করনিয়েনকো ও গেনাদি পাদালকা। এএফপি।