Friday, November 6Welcome khabarica24 Online

প্রথম পাতা

মীরসরাইতে ফখরুল ইসলাম খান সি আই পি কর্তৃক পবিত্র কোরআন বিতরণ

মীরসরাইতে ফখরুল ইসলাম খান সি আই পি কর্তৃক পবিত্র কোরআন বিতরণ

আমিরাত সংস্করণ, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
মনির উদ্দিন মান্না : এফ আই কে হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী, খান কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান, আরব আমিরাতস্থ মীরসরাই সমিতির সভাপতি মানবতার কবি  ফখরুল ইসলাম খান সি আই পি বলেন  কোরআন তেলাওয়াতে ফজিলত বেশি। কোরআনের মধ্যে আছে রহমত ও বরকতের অফুরন্ত সম্ভার। যা দ্বারা মানুষের কল্যাণ ও সৌভাগ্য বৃদ্ধি হয়। আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন যেন তা নিয়ে গবেষণা করে বাস্তবে আমল করা হয়।  শত ১৬ সেপ্টেম্বর বুধবার এলাকার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক কোরআন শরীফ বিতরণ উদ্বোধনকালে উপরোক্ত বক্তব্য রাখেন তিনি। আব্দুল্লাহ আল নোমান ও ফরহাদ হোসেন  এর যৌথ  উপস্হাপনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর মাদ্রাসার মুহতালিম মাওলানা মকসুদ আহম্মদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  আবুরহাট মাদ্রাসার মুহতালিম মাওলানা শহিদুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের অর্থনীত...
জোরারগঞ্জে আহত করিম মাষ্টারকে দেখতে গেলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন

জোরারগঞ্জে আহত করিম মাষ্টারকে দেখতে গেলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন

খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার আলহাজ্ব রেজাউল করিমকে দেখতে যান মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। এসময় তিনি সমাজ সেবক করিম মাষ্টারের আহত হাতের চিকিৎসার খোঁজ খবর নেন। এলাকায় তাঁর সেবামূলক কর্মকান্ডের প্রসংশা করে দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য আল্লাহর রহমত কামনা করেন। উপজেলা চেয়ারম্যান এর সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, ৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন ও ৮নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদ আরজু।...
এলাকাবাসীর প্রতিবাদে অবশেষে বাতিল হলো করেরহাটের স্কুলমাঠে মার্কেট নির্মান

এলাকাবাসীর প্রতিবাদে অবশেষে বাতিল হলো করেরহাটের স্কুলমাঠে মার্কেট নির্মান

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে মার্কেট নির্মানের বিজ্ঞপ্তি প্রকাশ করায় এলাকার কিছু প্রতিবাদি প্রাক্তন ছাত্র ‘মাঠ চাই’ দাবীতে আন্দোলন ঘোষনা করে। ১ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকাল ১০ টা থেকে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে অবস্থান করে মানববন্ধন এর আয়োজন করে। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বিদ্যালয়ে সরেজমিনে আসেন। উক্ত বিষয় নিয়ে আন্দোলনকারীগন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন এর যৌথ সমন্বয়ে অনুষ্টিত আলোচনায় বিদ্যালয়ের নির্মানের জন্য ঘোষিত মার্কেট নির্মানের ঘোষনা বাতিল করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন। এসময় সকলের মধ্যে মতবিরোধ ভুলে মাঠ রক্ষাকে প্রাধান্য দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে আরো বক্তব্য রাখেন স্থানীয় করেরহাট ইউপি চেয়ারম্যাান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দ...
লেবু চাষে কোটিপতি করেরহাটের জামাল

লেবু চাষে কোটিপতি করেরহাটের জামাল

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : লেবু চাষ করে ৮ বছরেই কোটিপতি হয়ে ঈর্ষনীয়ভাবে আলোর মুখ দেখলো করেরহাটের জামাল উদ্দিন । লেবু চাষের টাকা দিয়ে ইতিমধ্যে ৩০ লক্ষ টাকা খরচ করে একটি বাড়ি ও করেছেন। জামাল উদ্দিনের স্বপ্ন পরিবারের স্বচ্ছলতা ও বাড়তি আয় হলে গরীব দু:খিকে দান করা। সফল এই লেবুচাষি জামাল উদ্দিন ( প্রকাশ কালা জামাল) মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ঘেরামারা গ্রামের মৃত আব্দুল কাদের এর সন্তান । এই সফল লেবু চাষির কাছে তাঁর সফলতার গল্প জানতে চাইলে বলেন সংসারে আমার বাবার অস্বচ্ছলতার জন্য স্কুলে কয়েক ক্লাস গিয়ে পড়লিখা আর করতে পারি নাই। পাশ^বর্তি নদী বা ছরা থেকে বালু তোলার কাজ এর পাশাপাশি বর্গা নিয়ে কয়টা গরু পালতে শুরু করি। অবশেষে গত ১০ বছর আগে থেকে শুরু করি লেবু চাষ। প্রথমে এক একর দিয়ে শুরু করে আস্তে আস্তে ১০ একরের বাগান করি। গত ১০ বছরে গড়ে প্রতি বছর ১০ লক্ষ টাকার লেবু বিক্রি করি আমি । বাগান পরিচর্যা করত...
মরহুম এম রিদোয়ান কবিরের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

মরহুম এম রিদোয়ান কবিরের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : আজ ২৪ আগষ্ট অক্লান্ত পরিশ্রমী, সাহসী ও নিষ্ঠাবান, ক্রিয়ামোদী, পরোপকারী সফল মানুষ, বিশিষ্ট শিল্পপতি মীরসরাইয়ের বিশিষ্ট ক্রিয়ামোদী, সমাজসেবক ও সংগঠক এম রিদোয়ান কবির এর ১১ তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের ২৪ আগষ্ট তিনি কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশানের তিনি নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক ছিলেন। তাঁর জীবদ্দশায় মীরসরাই উপজেলার ক্রিড়া ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক অবদানের জন্য তিনি সকলের কাছে আজো অম্লান রয়েছেন। ইতিমধ্যে তাঁর পরিবারের উদ্যোগে প্রায় ২ হাজার দুঃস্থ পরিবারের মাঝে চাল ও মানবিক খাবার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আজ তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মীরসরাই উপজেলার মিঠাছরাস্থ মরহুমের নিজবাড়ীতে সীমিত আকারে কোরআন খতম ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। এম রিদোয়ান কবির ট্রাষ্ট এর উদ্যোগে ইতিমধ্যে এল...
শুভ জন্মদিন : মা হ বু ব প লা শ

শুভ জন্মদিন : মা হ বু ব প লা শ

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
( প্রিয় ভাই কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্নার জন্মদিন ২০২০ উপলক্ষে রচিত) স্বপ্ন বুনে চাঁদের কোণে পাল্কী মাঠে নামল ধীরে, ময়ুর নাচে পেখম মেলে টুনটুনিটা বেজায় খুশি চুপ চুপ পানকৌড়ি, শঙ্খচিল দেখবে ঐ। মোদের প্রিয় কবি মনির বেজায় ভারি মিষ্টি যে, কাব্য খোঁজে, খবর খোঁজে ডাহুক দুটো ডিম খুঁজে শ্যাওলায় ডাকছে। মোদের প্রিয় মান্না যে, পৃথিবীর প্রান্তরে শুধু শব্দের গন্ধই খুঁজে, সুর খুঁজে, মানবতার কল্যান করে। সুরের মূর্ছনায় রাঙ্গা প্রিয় ভাইটির আজকের জন্মদিনে সবাই বেজায় খুশি। জন্ম জন্মান্তর ফুটে থাকুক অমলিন হাসিমাখা এই সাদামন। আজ মোদের প্রিয় মনির ভাইয়ার শুভ হোক জন্মদিন। হাজার বছর এভাবেই হাসিমুখে মোম জ্বালিয়ে মোরা বলবো যেন হ্যাপি শুভ জন্ম দিন।...
মীরসরাইয়ের দুই যুবক মহাসড়কের ফেনীতে নিহত

মীরসরাইয়ের দুই যুবক মহাসড়কের ফেনীতে নিহত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি :: মীরসরাই পৌর বাজারের এক তরুন ব্যবসায়ী সহ দুই যুবক ফেনী থেকে মালামাল আনতে গিয়ে মহাসড়কে দূর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। মীরসরাই পৌরবাজারের মুনতাহা টাইলস এর স্বত্তাধিকারী মনোয়ার উদ্দিন রনি ( ৩৪) ও পিকআপ চালক মামুন ( ৩২) বৃহস্প্রতিবার দুপুর ১২টায় একটি পিকআপ নিয়ে ফেনী যায় দোকানের মালামাল আনতে। রনির চাচা জসিম উদ্দিন জানায় দুপুর ২টায় ফেরার সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় একটি লরি তাদের মুৃখোমুখি ধাক্কা দিলে দুজনই ঘটনাস্থলে নিহত হয়। মীরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন নবী জানান ফাজিলপুর ফাঁড়ি থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় নিহতদের বাড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে আসে।...
উর্দ্ধপানে  :: মা হ বু ব প লা শ

উর্দ্ধপানে :: মা হ বু ব প লা শ

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
অশ্বখুরের বাজনা বাজছিল মস্তিস্কে ঘোড়ার লাগাম কখনো রাখাল বালকের হাতে বাঞ্চনীয় নয় ! এটুকুন বোঝার আগেই রক্তিম নীলিমায় অস্তমিত সূর্যের সাথে সাথে আমার সমস্ত সাম্রাজ্য আজ ঘোর অমানিশায়। তন্দ্রা থেকে জেগে উঠে দেখি- আমি আদি, আমি অন্ত। চোখ মেলে রোদের ঝলকানিতে দেখি জ্বলজ্বল করা শিলা রাশির উপর নোনাজলের ছলাৎ ছলাতে খেলছে অষ্টাদশি। ঢেউয়ের পর ঢেউ আচড়ে পড়ছে যুগল দেহে যেন পরিশোধিত হচ্ছে ওদের অতিত আর আগামী। অদূরে ঝাউতলে উর্দ্ধপানে বসে আমি কতোজনের আগমনী আর বিদায় দেখি। স্বপ্নবাজ আমি, বাস্তবে শূণ্য রাশি রাশি।...