মীরসরাইয়ে দুই বিদ্রোহী প্রার্থীর প্রত্যাহার :: খৈয়াছরা ও ইছাখালীতে অনড়
খবরিকা আর্কাইভ, খেলার মাঠ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ৯ নং মীরসরাই ইউনিয়নের দুই বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার ঘোষনা দিল। গত ২৯ অক্টোবর ( শুক্রবার) সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আনুষ্ঠানিভাবে গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করার ঘ্ষোনা দেন। তবে এসময় অবশিষ্ট দুই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে একইরুপ সুরাহার বিষয় জানাতে পারেন নি উপজেলা আওয়ামীলীগ। তাই সেখানে এখনো বিদ্রোহীদের অবস্থান অনড় হলে শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানান নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়মীলীগ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং কালে ৯নং মীরসরাই ইউনিয়নের বিদ্রোহীপ্রার্থী সাইফুল্লাহ দিদার ও সাবেক সাধারন সম্পাদক আবুল বাশার ফারুক তাঁদের প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষনা দিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষনা দেন। নানাভাবে দলের জন্য ত্যাগের কারনে অভিমান কর...







