অদম্য যুব সংঘের ‘এসো সফলতার গল্প শুনি’
নিজস্ব প্রতিবেদক ::
ঈদুল আজহা উপলক্ষে মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘ কর্তৃক ‘এসো সফলতার গল্প শুনি’ শীর্ষক একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করা হয়। গত ১১ জুলাই উপজেলার মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক, প্রশাসনিক ব্যক্তি, ব্যবসায়ী-উদ্যোক্তা ও সংগঠকরা সফলতার গল্প বলেন। এ ছাড়াও অনুষ্ঠানে অদম্য যুব সংঘ কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা ২০২২ এর বিজয়ী তিনজন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও বই পুরস্কৃত করা হয়।অদম্য যুব সংঘের দপ্তর সম্পাদক মোহাম্মদ জোবাইদুল ইসলাম মীরসরাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় তাকেও পুরস্কৃত করা হয়।
এতে অংশ নেন অদম্য যুব সংঘের পৃষ্ঠপোষক, সফল নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, সফল প্রশাসনিক কর্মকর্তা খায়রুল মোস্তফা, সফল তরুণ উদ্যোক্তা ও জম জম সুইটস অ্যান্ড বেকস্ লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আশরাফ উদ...







