পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের ২দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী সকালে বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে উদ্বোধন ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী।
গত ২৮ ফেব্রুয়ারী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষক আইনুল কবির এর সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ আবু নছর এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু ছালেক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার ভুমি কায়সার খসরু, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্...







