আমিরাতে সোশ্যাল ক্লাবের উদ্যোগ ‘ফল উৎসব’
বিশেষ প্রতিনিধি, দুবাই :
সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রতিবারের মতো এবারও বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী ফল উৎসব। গত বৃহস্পতিবার বিভিন্ন দেশের জাতীয় ফলসহ চেনা-অচেনা হরেক রকম ফলে সাজানো হয় হুদাবিয়া রেস্টুরেন্টের পুরো হলরুমের চারপাশ। সন্ধ্যার পর থেকে ঘর জুড়ে মৌসুমি ফলের মৌ মৌ গন্ধ। দেয়ালে সাঁটানো বিভিন্ন ব্যানারে লিখা ‘ফরমালিন মুক্ত ফল খান সুস্থ্ থাকুন’, ‘তাজা ফল খান সুস্থ থাকুন’, ‘বেশি বেশি ফল খান বেশি বেশি সুস্থ থাকুন’, ‘তাজা ফলে শরীরের সকল ভিটামিন পূরণ করে’, ‘আসুন সুস্থ পরিবার এবং সুস্থ জাতি গড়ে তুলি’।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে নামে ফল উৎসবে অতিথিদের ঢল। পুরো আয়োজন আলো আর রঙের উজ্জ্বল ছটায় করতে থাকে ঝলমল। ছোট বড় অতিথিদের সরগরম আনন্দ কোলাহলে প্রাণময় হয়ে ওঠে মৌসুমী ফলের উৎসব। ‘ফুড ফেস্টিভ্যাল’ উৎসবে নতুন নতুন ফলের সঙ্গে পরিচয়ের পাশাপাশি বাহারী রংয়ের এসব ফলের...






