Tuesday, July 28Welcome khabarica24 Online

আবুধাবী আওয়ামীলীগের সম্মেলন শনিবার

নিজস্ব প্রতিনিধি, আবুধাবী :

11347787_859792634058080_141581453_o (1)

শনিবার (২৩ মে) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। গতকাল আবুধাবী সেন্ট মেরিন রেস্টুরেন্টের হল রুমে এক মতবিনিময় সভায় নিজেদের প্রস্তুতির কথা জানান দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি কমিটির নেতারা। দ্বিবার্ষিক সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বানও জানান বক্তরা।

সম-সাময়িক প্রসঙ্গ টেনে বক্তরা বলেন, ‘একটি মহল দেশের উন্নয়নে বার বার বাধা গ্রস্থ করে আসছে। তাদের হাতে দেশ কখনো নিরাপদ নয়। তারা আন্দোলনের নামে দেশের নিরীহ মানুষ হত্যা করছে। সালাউদ্দিন আহমদকে তারা দীর্ঘদিন আত্মগোপনে রেখে সরকারকে বেকায়দায় ফেলার অহেতুক অপ-প্রচেষ্টাও চালাচ্ছে।’

এসময় কমিটির সভাপতি মোহাম্মদ ইউছুফ’র সভাপতিত্বে অন্যানের মধ্য উপস্থিত ছিলেন সহ সভাপতি শহিদুল্লাহ শহিদ, প্রকৌশলী নজরুল ইসলাম, মাসুদ চৌধুরী, এমদাত হোসেন, বশির ভূইয়া সহ আরো অনেকে।

উল্লেখ্য, সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাএলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।