বঙ্গবন্ধুর শততম জন্মদিনে সোনার বাংলা উপহার দেয়ার শপথ নিন
বিশেষ প্রতিনিধি, ইউএই :
'সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মদিনে তাঁর দেখা সেই স্বপ্নের সোনার বাংলা উপহার দেয়ার জন্য প্রস্তুত হোন। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সেই শপথ নিন।' সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের আ্ন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লে. কর্ণেল ( অবঃ) ফারুক খান এমপি।
আবুধাবীর ফুড ল্যান্ড হোটেলের বলরুমে রবিবার রাতে আবুধাবী আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় আবুধাবী আওয়ামীলীগের সভাপতি শহিদ উল্লাহ শহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আবুধাবী দূতাবাসের ...







