যোগ্যতা প্রমাণের একটি সুযোগ চান ‘তুহিন’
বিশেষ প্রতিনিধি, দুবাই :
‘ক্রিকেটকে পেশা হিসেবে সিরিয়াসলি নিতে চাই। তাই মাঠে নামার আগেই দৃঢ় আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামি, যেন ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারি। এজন্যে বোলার-কে দেখি না, দেখি বোলারের বলগুলো এবং ভাল ভাবে রিড করে খেলি। ভাল বল যেমন রেস্পেক্ট করি তেমনি খেলার মতো বলগুলো ভাল ভাবেই খেলি। বোলারের লাইন-লেন্থ থেকে শট সিলেকশন করে সব সময় গুছিয়ে আর কন্টোল শট খেলার চেষ্টা করি। ব্যাটিং আরো ভাল করা ও শট সিলেকশনের জন্য শচীনের ব্যাটিং স্টাইল ফলো করি।’ পাঠক এতোক্ষণে ভাবছেন, একজন ব্যাটসম্যানের বক্তব্যই লিখছি। ঠিক ধরেছেন। আরব আমিরাতে কর্মব্যস্ত মানুষগুলো যেখানে সুযোগ পান না সামান্য বিনোদন কিংবা খেলাধুলা করার মতো কোন সময়, সেখানেই কিনা ঢাকার গাজীপুরের কালিগঞ্জ থানার সাইদুর রহমান তুহিনের আমিরাতে সময় কাটে বেশির ভাগ সময় নেটে অনুশীলন করে আর বিভিন্ন বিভাগীয় ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ খেলে।
...







