ভেস্তে গেছে শত আয়োজন !
বিশেষ প্রতিনিধি, দুবাই :
মে মাসের শেষ সপ্তাহ থেকে পুরো আমিরাত জুড়ে একটাই আলোচনা ছিলো, ‘আসছেন চট্টগ্রামের সিটি মেয়র, হবে জমকালো সংবর্ধনা।’ আয়োজক কমিটির পোস্টার ও স্ব-শরীরের প্রচারণায় প্রবাসীদের মধ্যে সৃষ্টি হয় ভিন্ন রকম আগ্রহ ও মেয়রকে এক নজর দেখার কৌতুহল। তারচেয়েও বেশি আকর্ষণ তৈরী করে সংবর্ধনাকে ঘিরে মেগা কনসার্ট নামের মিউজিক্যাল অনুষ্ঠানের প্রচার। এতে গান পরিবেশনের কথা ছিলো সংগীত শিল্পী মমতাজ ও ফকির সাহাবুদ্দিনের। টানা তিনমাসের প্রচার প্রচারণা ও প্রস্তুতি শেষে গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী নাগরিক সংবর্ধনা কমিটি কর্তৃক রাজকীয় সংবর্ধনা গ্রহণ করতে মধ্যরাতে দুবাইয়ে পা রাখেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিমান বন্দর থেকে ব্যয় বহুল গাড়িতে করে তাকে নিয়েও যাওয়া হয় দুবাইয়ের হায়াত রিজেন্সি হোটেলে। অপেক্ষা শুক্রবারের। কথা ছিলো, শুক্রবার আমিরাতের স্থানীয় সময় রাত ...







