ইউএই আওয়ামী লীগের প্রতিবাদ সভা
বিশেষ প্রতিনিধি, দুবাই :
‘আজকে বিএনপি জামায়াত নয়, আওয়ামী লীগের ভিতর আওয়ামী শত্রু বাসা বেঁধেছে। এদের চিহ্নিত করে কাঠগড়ায় দাঁড় করাতে নেত্রীকে আরো কঠোর হতে হবে। রাজনীতি করলে হয়রানিমূলক মামলা হবে কিন্তু আমাদের সর্তক অবস্থা কার্যক্রম চালিয়ে নিতে হবে।’ গতকাল সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তৃতাকালে ইউএই আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার এ কথা বলেন। ইউএই আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শারজার একটি হোটেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার, ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ইউএই আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম, শারজাহ যুবলীগের সভা...







