বিশেষ প্রতিনিধি, দুবাই :
আগামী তিন মাসের জন্য দুবাই আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সংগঠনের সিনিয়ন যুগ্ন সম্পাদক কায়সার হামিদ। সংগঠনের ২০১৫/১৬ মেয়াদের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শাকিব রাদিতুল্লাহ বাহার ব্যক্তিগত কারণ দেখিয়ে লিখিত আবেদনের মাধ্যমে দলীয় পদ থেকে সরে দাঁড়ালে সাংগঠনিক ভাবে সর্বসম্মতিক্রমে কায়সার হামিদকে এ দায়িত্ব দেয়া হয়।
শাকিব রাদিতুল্লাহ বাহার সংগঠনের কাছে ব্যক্তিগত কারণ দেখি লিখিত পত্রে জানান, ‘ইউএই আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন সহ বাংলাদেশি কমিউনিটির সকল সংগঠন ও শুভানুধ্যায়ীরা বিগত প্রায় ৯ বছর ধরে আমাকে যেভাবে সাংগঠনিক সহযযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ঠিক একই ভাবে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কায়সার হামিদ আমার দীর্ঘ দিনের সহযোদ্ধা। সে হিসেবে সংগঠনের নেতাকর্মীরা তার পাশে থেকে সব ধরণের রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করছি।’
উল্লেখ্য, কায়সার হামিদ দুবাই আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় দুবাই আওয়ামীলীগের নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

