দশ বছরে আমিরাতের আজমান সাংস্কৃতিক গোষ্ঠি
বিশেষ প্রতিনিধি, দুবাই :
সংযুক্ত আরব আমিরাতের আজমানে সংঘবদ্ধ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আজমান সাংস্কৃতিক গোষ্ঠি দেশে বিদেশে মানব সেবা অব্যাহত রেখে পার করেছে দশ বছর। ২০০৫ সালে শেখ আব্দুল করিমকে সভাপতি ও আবুতাহের কামরুজ্জানকে সম্পাদক করে ' আজমান সাংস্কৃতিক গোষ্ঠি' নামে সংগঠনের যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে আমিরাতের সবকটি বিভাগের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ২০০৮ সালে সংগঠনের নামে পরিবর্তন এনে 'বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠি' করা হয় ।
বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে পুরো আমিরাতে ধীরে ধীরে সংগঠনটি বিস্তার লাভ করে। পাশাপাশি অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ায় সংগঠনের সদস্যরা। অসুস্থ্ প্রবাসীদের চিকিৎসা সহায়তা, ভিসাহীন প্রবাসীদের দেশে যাওয়ার সুবিধার্থে বিমান টিকেট প্রদান করে আসছে সংগঠনের নেতারা। শুধু বিদেশে নয়, দেশেও নিজেদের কার্যক্রম অব্যাহত রেখে ঢাকার ম...






