বিশেষ প্রতিনিধি, আবুধাবী :
‘বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে সকল মানবতা বিরোধী অপরাধীদের বিচার। আগামীতেও জননেত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করার লক্ষে দেশ প্রবাসের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’ শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী লীগের কান্ডারীদের উদ্দেশ্যে আবুধাবী আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম আমিন। বক্তব্যে তিনি সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
শনিবার আবুধাবীর ফুড ল্যান্ড হোটলে স্থানীয় সময় রাত আটটায় শুরু হওয়া দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ইউএই আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আল মামুন সরকার।
উদ্বোধক তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের সকল জড়তা ছিন্নভিন্ন করে আজ ঐক্যবদ্ধ। তিন তিনটি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন দিয়ে বিপুল ভোটে আওয়ামী প্রার্থীরা জয় লাভও করেছে। এটি সম্ভব হয়েছে একমাত্র ঐক্যবদ্ধ থাকার জন্য। আমাদেরকেও নেতার নির্দেশ মানতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আবুধাবী আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী পরিচালনায় সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শারজা আওয়ামী লীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপ, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার আহমেদ, ই্ঞ্জিনিয়ার আবু হেনা, আবুধাবী যুবলীগ সভাপতি বশির ভূইয়া। আরো উপস্থিত ছিলেন আবুধাবী আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু প্রশান্ত রায়, শহিদ উল্লাহ শহিদ, বীর মুক্তিযুদ্ধা আমিন মিয়া প্রমুখ।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী সেলিম, প্রচার সম্পাদক জামাল উদ্দীন।
প্রধান অতিথি বক্তব্যের পর দ্বি-বার্ষিক সম্মেলনে শহিদুল্লাহ শহিদকে সভাপতি, মাসুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মাহবুবুল হক শুভকে সাংগঠনিক সম্পাদক করে আবুধাবী আওয়ামী লীগের নতুন কমিটির অনুমোদন দেয়। পরে মোহাম্মাদ এমদাদের সম্পাদিত আবুধাবী আওয়ামী লীগের নিজস্ব প্রকাশনা ‘আওয়ামী বার্তা’র মোড়ক উন্মোচন করেন তিনি।


