Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

ঢাবিতে ভর্তি: অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু

ঢাবিতে ভর্তি: অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ছয় হাজার ৬৫৫টি আসনে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কেবল চলতি বছর উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরাই এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। এবার আবেদন করার মত যোগ্য শিক্ষার্থী রয়েছে চার লাখ ৫৪ হাজার ৬৯৬ জন।সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।চলতি বছর থেকে বিশ্ববিদ্যালয়ে নতুন তিনটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান তিনি।উপাচার্য বলেন, এবারই প্রথম ‘ক’ ইউনিটে ‘মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং’ বিভাগ এবং ‘খ’ ও ‘ঘ’ ইউনিটে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং’ ও ‘কমিউনিকেশন ডিজঅর্ডার’ বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হলে একজন শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসিতে অতিরিক্ত বিষয়সহ মোট ৮...
নূর হোসেনকে ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু ভারতের

নূর হোসেনকে ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু ভারতের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মূল অভিযুক্ত নূর হোসেনকে শিগগিরই ফেরত পাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে নূর হোসেনের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চায় বলে আদালতে আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলাদেশে নূর হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় মামলা তুলে নিয়ে তাকে ফেরত পাঠাতে চায় ভারত।বিবিসি জানায়, বর্তমানে পশ্চিমবঙ্গের দমদম জেলে বন্দি নূর হোসেনকে পুশ-ব্যাক ফর্মুলায় ফেরত দিতে ভারত ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে। সোমবার ওই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অপর দুই আসামি আদালতে হাজির না হওয়ায় শুনানি হয়নি। আদালত ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। নূর হোসেন আর তার অপর দুই সহযোগীর বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগণার জেলা আদালতে অনুপ্রবেশের মামলা চলছে এক বছরেরও বেশি সময় ধরে। চার্জশিট পেশ করার পরে তার বিচারও শুরু হয়েছে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রবীর কুমার মিশ্রের আদালতে। সেখানেই মামলা তুলে নেয়ার আব...
মালয়েশিয়ায় ফের গণকবরের সন্ধান

মালয়েশিয়ায় ফের গণকবরের সন্ধান

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
মালয়েশিয়ায় আবারও গণকবরের সন্ধান মিলেছে। দেশটির কর্তৃপক্ষ সেখান থেকে ২৪ জনের দেহাবশেষ উদ্ধার করার খবর জানিয়েছে। থাই-মালয় সীমান্তের ওই ঘনজঙ্গল মানবপাচারকারীদের গোপন ‘বন্দীশিবির’ বলে পরিচিত। মিয়ানমার ও বাংলাদেশের মানুষ এসব পাচারকারী চক্রের সাহায্যে ওই পথে পাড়ি জমায়। আজ রবিবার পুলিশ জানিয়েছে, থাই সীমান্তে মালয়েশিয়ার গহীন জঙ্গলে শনিবার এ গণকবরের সন্ধান পাওয়া গেছে।ওই শিবিরগুলোয় অভিবাসন প্রত্যাশীদের আটকে রেখে মুক্তিপণ দাবি করে পাচারকারীরা। যারা মুক্তিপণ দিতে পারেন না, তাদের ভাগ্যে জুটে নির্মম পরিণতি। জঙ্গলের ভেতরে তাদের হত্যা করে গণকবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, থাই সীমান্তে বুকিট ওয়াং এলাকায় ২৪ জনের দেহাবশেষ পাওয়া গেছে। ওই অঞ্চলের খুব কাছেই ‘অবৈধ আটক কেন্দ্রে’ গত মে মাসে কয়েক শ’ মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। এদিকে অভিযানে পাওয়া ২৪ জনের দেহাবশেষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ...
তিন আইনজীবী কারাগারে

তিন আইনজীবী কারাগারে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের এক সংগঠককে অর্থ দেওয়ার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক তিন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।রবিবার দুপুর আড়াইটার দিকে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ আদেশ দেন।এ তিনজন হলেন- বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রাক্তন হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং তার সহযোগী অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন ও অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন।বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর জানান, চার দিনের রিমান্ড শেষে তিন আইনজীবীকে সকাল সাড়ে ১০টার দিকে বাঁশখালীর আদালতে আনা হয়। বেলা সোয়া ১১টার দিকে প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হাসানুজ্জামান লিটন। এরপর স্বীকারোক্তি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা ও তার ...
লতিফ সিদ্দিকী এমপি পদ ছাড়ছেন

লতিফ সিদ্দিকী এমপি পদ ছাড়ছেন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
হজ ও মহানবী (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করে মন্ত্রিত্ব ও দলীয় সদস্য পদ হারানো আবদুল লতিফ সিদ্দিকী স্বেচ্ছায় এমপি পদথেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।রোববার নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে অংশ নিয়ে লতিফ সিদ্দিকী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এমপি থেকে পদত্যাগ করবেন বলে জানিয়ে যান। পদত্যাগের কার্যক্রম পরিচালনার জন্য ইসির শুনানি দুই সপ্তাহের জন্য বন্ধের অনুরোধ জানান তিনি।নির্বাচন কমিশনের শুনানি বন্ধে উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে হেরে যাওয়ার পর শুনানিতে অংশ নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে লতিফ সিদ্দিকী শুনানির এক পর্যায়ে বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকেও সদস্য পদ বাতিল চেয়েছে। আমার তো কিছু করার নেই, তাই তাদের সঙ্গে একমত। তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি।যদিও শুনানি শেষে ইসিতে সাংবাদিকদের তিনি বলেন, আমার নেতা চান না আমি এ নিয়ে বাড়াবাড়ি করি। সংসদ সদস্য পদ নিয়ে আমার কোনো লোভ নেই...
বঙ্গবন্ধু হত্যা : জাসদ ও শফিউল্লাহর কড়া সমালোচনায় শেখ সেলিম

বঙ্গবন্ধু হত্যা : জাসদ ও শফিউল্লাহর কড়া সমালোচনায় শেখ সেলিম

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে জাসদ ও সাবেক সেনা প্রধান কেএম শফিউল্লাহর কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রোববার সন্ধ্যায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় শেখ সেলিম জাতির জনকের হত্যাকাণ্ডের সময় উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের কার কী ভূমিকা ছিল তা জানতে তদন্ত কমিশন গঠনের দাবি করেন। তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, ওই দিন কিসের জন্য শফিউল্লাহ নীরব ছিলেন? জাসদ এ হত্যাকাণ্ডের পথ পরিষ্কার করে দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউমার্কেট থানা আওয়ামী লীগ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ধানমণ্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, কলাবাগান থানার সভাপতি...
বাঁধ ভেঙে ফেনীর ২৮ গ্রাম প্লাবিত

বাঁধ ভেঙে ফেনীর ২৮ গ্রাম প্লাবিত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১০টি স্থানে বাঁধ ভেঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ২৮ গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের তোড়ে ফুলগাজী বাজারের ফ্লাড ওয়ালের দু'টি স্থানে ৯মিটার করে ১৮ মিটার ভেঙে গেছে।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পাহাড়ি ঢলে বাঁধের একাধিক স্থানে ভাঙনের ফলে ফুলগাজী ও পরশুরামের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বাঁধের ভাঙা স্থানগুলো হচ্ছে- সুবার বাজার, কলি কৃষ্ণনগর, মির্জানগর, উত্তর সলিয়া, বেড়াঁবাড়িয়া, সালধর, জয়পুর, ঘনিয়ামোড়া, উত্তর মনিপুর ও ফুলগাজী বাজার এলাকায়।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলি প্রমানিক জানান, মুহুরী নদীর পানি বর্তমানে বিপদ সীমার নীচে রয়েছে। মুহুরী নদীর বিভিন্ন স্থান নীচুতে থাকায় এইসব স্থান দিয়ে পানি আবার নেমে যাচ্ছে।এই বছরের ২৫ জুলাই প্রথম দফায় পাহাড়ি ঢলের চাপে মুহুরী নদীর ৮টি স্থানে এবং গত বৃহস্পতিব...
বাংলাদেশে ব্লগার হত্যায় বৃটিশ নাগরিক আটক: আল জাজিরার অনুসন্ধান

বাংলাদেশে ব্লগার হত্যায় বৃটিশ নাগরিক আটক: আল জাজিরার অনুসন্ধান

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বাংলাদেশে দুই ব্লগার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক বৃটিশ নাগরিক তৌহিদুল রহমানকে মঙ্গলবার নয়; আগেই আটক করা হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এবং মুক্তাদির রশিদ এর অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ৫৮ বছর বয়সী তৌহিদুল লন্ডন থেকে  দেশে ফিরে আসার পর তার বোন ও অসুস্থ মায়ের সঙ্গে বসবাস করে আসছে। তৌহিদুলের বাড়ির কেয়ারটেকারের বরাতে আল জাজিরা জানায়, মে মাসের ২৮ তারিখে  তৌহিদুলকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায়।সেদিনই এ বিষয়ে থানায় একটি অভিযোগ দাখিল করে তৌহিদের বোন নাসিরা বেগম। পুলিশের ফাইলেও এই প্রমাণ পাওয়া যায়। ৩ই জুন বৃটিশ হাইকমিশনেও সহায়তা চেয়ে একটি চিঠি পাঠান তিনি। তার বোন জানান, গত তিনমাস ধরে তৌহিদের অবস্থান কেউ জানতো না। পরে গত সপ্তাহে আরও দুইজন আসামির সঙ্গে মিড...