Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

গ্রেনেড হামলার বিচার শেষ করার আহ্বান সুরঞ্জিতের

গ্রেনেড হামলার বিচার শেষ করার আহ্বান সুরঞ্জিতের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।চলতি বছরে শেষ হবে কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেতিনি বলে, আমি বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের আহ্বান জানাবো, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করেন।শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভায় আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ আহ্বান জানান।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ২১ আগস্টের হামলার বিচার না হলে এ দেশে গণতন্ত্র স্থিতিশীল হবে না।২১ আগস্টের ঘটনাকে ১৫ আগস্টেরই আরেকটি সংস্কারণ মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ২১ আগস্ট হত্যাকাণ্ড ঘটানো হয়েছিলো। ১৫ আগস্টে যারা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে বাংলাদেশে ২৬ বছর শাসনভার নিয়েছে। সেই শক্তিই তখন ক্ষমতায় ছিলো।সুরঞ্জিত সেনগুপ্ত বল...
গাজীপুরে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহত

গাজীপুরে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  গাজীপুরে ডিবি পুলিশের সঙ্গেবন্দুক যুদ্ধে যুবলীগ নেতা নিহতগাজীপুর প্রতিনিধিগাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্ধুক যুদ্ধে ঢাকার এক যুবলীগ নেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবলীগ নেতার নাম সাইদুল ইসলাম (৩৫)। তিনি ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার মৃত জইমত আলীর ছেলে। তিনি ঢাকার বাড্ডা ৯৭নং ওয়ার্ডের শিমুলতলা ইউনিটের যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃ আমির হোসেন জানান, গ্রেফতারকৃত সাইদুরকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বৃহস্পতিবার রাত পৌনে বারটার দিকে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় যায়। সেখানে পুর্ব থেকে ওৎ পেতে থাকা সাইদুরের সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় পুলিশ ও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। একপর্যায়ে ক্রস ফায়ারে পড়ে সাইদুর উরুতে গুলিবিদ্ধ হয়। রাতেই আহ...
ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে ছয় জনের কারাদণ্ড

ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে ছয় জনের কারাদণ্ড

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
মামলা দায়েরের ২৩ বছর পর ভেজাল প্যারাসিটামল তৈরির পৃথক দুই মামলায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিসিআই বাংলাদেশ লিমিটেডের পরিচালকসহ ছয় কর্মকর্তাকে দশ বছর করে বিশ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাস জেল খাটতে হবে। ঢাকার ড্রাগ আদালতের বিশেষ জজ এম আতোয়ার রহমান সোমবার এই আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বিসিআই বাংলাদেশ লিমিটেডের পরিচালক মো. শাহজাহান সরকার, শামসুল হক, নুরুন নাহার বেগম, উৎপাদন ব্যবস্থাপক এম তাজুল হক, মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুন ও নির্বাহী পরিচালক এএসএম বদরুদ্দোজা। এদের মধ্যে শাহজাহান ছাড়া বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন। শাহজাহানকে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে গত ২২ জুলাই ভেজাল প্যারাসিটামল সিরাপ তৈরির অভিযোগে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের মালিক, ব্যবস্থাপকসহ তিন...
মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু : আসামি আজিবর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু : আসামি আজিবর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ক্ষমতাসীন দলের দুই গ্রুপের সহিংসতায় গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় দায়েকৃত মামলার ৩ নম্বর আসামি মেহেদী হাসান আজিবর ওরফে আজিবর শেখ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।সোমবার রাত ১টার দিকে শহরের দোয়ার পাড় এতিমখানা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।মাগুরা পুলিশ সুপার এহসান উল্লাহ এ খবর নিশ্চিত করেছেন।পুলিশ সুপার জানান, আজিবরসহ একটি সন্ত্রাসী গ্রুপ দোয়াপাড় এতিমখানা এলাকায় অবস্থান করছে এমন খবরে মাগুরা পুলিশের একাধিক টিম তাকে আটক করতে সেখানে অভিযানে যায়। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে আজিবর শেখের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেযাস্ত্র উদ্ধার করে।...
রাজধানীতে সোয়া লক্ষাধিক ইয়াবাসহ আটক ৩

রাজধানীতে সোয়া লক্ষাধিক ইয়াবাসহ আটক ৩

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে সোয়া লক্ষাধিক ইয়াবাসহ তিনজনকে আটক করার দাবি করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।রোববার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলেসোমবার সকালে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।তবে আটকদের নাম-পরিচয় এবং আটক মাইক্রোবাসের নম্বর ও অভিযান বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, আটক তিনজন চিহ্নিত মাদক বিক্রেতা। তাদের কাছ থেকে এক লাখ ১৭ হাজার ইয়াবা পাওয়া গেছে।তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।...
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৫

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৫

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন এক সেনাসদস্য। শনিবার ভোরে উপজেলার রূপকারী ইউনিয়নের কেরেঙ্গাতলীর বারবিন্দুঘাটের বড়াদমে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি এলএমজিসহ (লাইট মেশিনগান) ৮টি ভারি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃপক্ষ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।নিহতরা হল- রুপায়ন চাকমা (২৫), জ্যাকশন চাকমা (২৪), তাতুমণি ত্রিপুরা (৩০), কান্তি মারমা (২৫) ও বাবুল চাকমা (২০)। নিহতরা সবাই জেএসএসের (এমএন লারমা) সংস্কারপন্থী গ্র“পের সদস্য বলে স্থানীয় সূত্র জানায়।তবে সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক বিষয়টি অস্বীকার করে জানান, তারা ঘটনা শুনেছেন। তবে নিহতরা কেউ তাদের সংগঠনে কাজ করে না। তাদের দলে কোনো সশস্ত্র কর্মী নেই।এদিকে, অভিযান চলাকালে স্থানীয় তিনজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয়...
শাহজালালে ২ কেজি স্বর্ণসহ আটক ১

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ আটক ১

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কেজি ওজনের ¯¦র্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক যাত্রীর নাম নাজমুল হোসেন (৪০)। তার কাছ থেকে ১ কেজি ৯৮ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) প্রিয়াংকা দাস জানান, শনিবার রাত ১০টা ৪০ মিনিটে নাজমুল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ বিমানে ঢাকায় অবতরণ করেন।এসময় বিমানবন্দরে গতিবিধি সন্দেহজনক হলে কাস্টমস কর্তৃপক্ষ তার মালামাল তল্লাশি চালায়। তল্লাশিতে তার ব্যাগ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন ১ কেজি ৯৮ গ্রাম। এ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৪ লাখ টাকা।প্রিয়াংকা দাস জানান, নাজমুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হবে। তবে তার বিস্তারিত পরিচয় ও বাড়ি ঠিকানা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।...
পৃথিবীর যেখানেই থাকুক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচার হবে

পৃথিবীর যেখানেই থাকুক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচার হবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  পৃথিবীর যেখানেই থাকুক বঙ্গবন্ধুর খুনিরা, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, 'বঙ্গবন্ধুর খুনিরা পৃথিবীর যে দেশেই থাকুক না কেন তাদের দেশে ফিরিয়ে এসে বিচার করা হবে। রায় কার্যকর করা হবে। এ নিয়ে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে, প্রচেষ্টা অব্যাহত থাকবে।' ১৫ আগস্ট ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'বাংলাদেশে যেন এ রকম কিছু আর না ঘটে।'দেশের অগ্রগতি তুলে ধরে আশরাফ বলেন, 'দেশ উন্নতির দিকে যাচ্ছে। যাবে। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। দল-মত মিলেমিশে কাজে নামতে হবে।...