Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

গ্লানিকে পেছনে ফেলে আনন্দ উৎসবে বর্ষবরণ

গ্লানিকে পেছনে ফেলে আনন্দ উৎসবে বর্ষবরণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পুরাতন বছরের জরা, ক্লান্তি, গ্লানিকে পেছনে ফেলে চির নতুনের ডাক দিয়ে এলো পহেলা বৈশাখ। রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বাংলা নববর্ষের উৎসব। ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা, বয়সনির্বিশেষে সব মানুষ শামিল হয়েছেন বৈশাখী উৎসবে। এদিকে বাংলা নববর্ষ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রমনা বটমুলসহ রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সোমবার সকাল ৬টার পর পরই রমনার বটমূলে ছায়ানট আয়োজন করে বর্ষবরণের অনুষ্ঠান। এবার তাদের অনুষ্ঠানের মূল ভাবনা ‘স্বদেশ ও সমপ্রীতি’। সকাল সোয়া ৬টায় রাজ রুপা চৌধুরী শরৎ এর আহির ভৈরব পরিবেশনের মধ্য দিয়ে বর্ষ বরণের মূল অনুষ্ঠান শুরু হয়। ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে সাজ সাজ রব। রাজধানীর পথে পথে নেমেছে উৎসবমুখর নগরবাসীর ঢল। চারুকলা, রমনা, টিএসসি লোকে লোকারণ্য। লাল-সাদা পোশাকের সমাহার। বাজছে ঢোল, ড...
পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা

পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা

জাতীয়, বিশেষখবর
বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড় সীমান্তে প্রতিবারের ন্যায় এবারও দুই বাংলার মিলন মেলা বসেছে। সোমবার পঞ্চগড় অমরখানা, মাগুরমাড়ী, সুকানী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার এই মিলন মেলা বসে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ান ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী ৯৩ বিএসএফ এর উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়।এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার অমরখানা সীমান্তের ৭৪২/৭৪৩/ ৭৪৪ মেইন পিলার সংলগ্ন প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষের এই মিলন মেলা বসে। মিলন মেলাকে কেন্দ্র করে উভয় দেশের সীমান্তে পর্যাপ্ত বিজিবি ও বিএসএফ মোতায়ন করা হয়। কঠোর পাহারায় কাঁটা তারের বেড়ার ফাঁক দিয়ে স্বজনদের একদৃষ্টি দেখতে দূর-দূরান্ত থেকে লাখো মানুষের ঢল নামে। এই ক্ষণিক মিলনে অনেকেই  আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি।উল্লেখ্য, ১৯৪৭-এ ভারত বিভক্তির আগে বর্তমান পঞ্চগড় জেলা ভারতের জলপাইগ...
বর্ষবরণের উৎসবে মেতেছে পাহাড়

বর্ষবরণের উৎসবে মেতেছে পাহাড়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
    পুরনোকে বিদায় আর নতুনকে বরণে উৎসবে মেতেছে পাহাড়ের মানুষ। চৈত্রসংক্রান্তি আর পহেলা বৈশাখ ঘিরে পাহাড়ি বাঙালিদের মাঝে বইছে আনন্দের বন্যা। নানা আয়োজনে বিদায় ও বরণ উৎসব সাজাতে ব্যস্ত পাহাড়ের তিন জেলার মানুষ। আজ বাংলা বছরের শেষ দিন চৈত্রসংক্রান্তি। পাহাড়ে মূলত চৈত্রসংক্রান্তির উৎসব ঘিরেই আয়োজন করা হয় বৈসুক-সাংগ্রাই-বিজু। এই তিন মিলে হয় বৈসাবি। তিন পার্বত্য জেলার অধিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক। বাংলা বর্ষ বিদায় আর নতুন বছর বরণকে চাকমা ও তঞ্চংগ্যা সম্প্রদায় বিজু, মারমাদের-সাংগ্রাই, ত্রিপুরা ও উসুইরা বৈসুক বা বৈসু নামে এ উৎসব পালন করে থাকে। যার সমন্বিত নাম বৈ-সা-বি। পাবর্ত্য অঞ্চলে চাকমা মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের আদ্যাক্ষর নিয়ে হয়েছে বৈ-সা-বি। বৈসাবি ঘিরে পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান শহর থেকে শুরু করে প্রত্যন্ত পাহাড়ি পল্লী...
নববর্ষ দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার শক্তি জোগাবে : প্রধানমন্ত্রী

নববর্ষ দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার শক্তি জোগাবে : প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেছেন, নববর্ষ সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি জোগাবে। আগামীকাল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ জরা ও গ্লানি মুছে দিয়ে বাঙালির জীবনে ১৪২১ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে।শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, 'বাঙালির সর্বজনীন উত্সব-বাংলা নববর্ষ। আমরা নববর্ষকে আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে।'প্রধানমন্ত্রী আরো বলেন, নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উত্সব। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে তাই বাংলা নববর্ষ প্রতি বছর নতুন রূপে হাজির হয়।'পহেলা বৈশাখের পূর্বে চৈত্...
নীলক্ষেতে বই ব্যবসায়ীদের সঙ্গে ঢাবির ছাত্রদের সংঘর্ষ, আহত ১৪

নীলক্ষেতে বই ব্যবসায়ীদের সঙ্গে ঢাবির ছাত্রদের সংঘর্ষ, আহত ১৪

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বইয়ের দাম নিয়ে তর্কবিতর্কের জের ধরে গতকাল শনিবার বিকেলে রাজধানীর নীলক্ষেত বই দোকানিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ও যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। পুলিশ কয়েক দফা টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ১৪ ছাত্র আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। তাঁরা হলেন লোকপ্রশাসন বিভাগের নুর হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগের সাব্বির আহমেদ, বাংলা বিভাগের আবু সায়েম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিমুল আহমেদ, শাহাদাত হোসেন, এফ রহমান হলের আব্দুল আলীম এবং ওই হলের ক্যান্টিন ম্যানেজার বাবুল হোসেন। গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাকিদের নাম জানা যায়নি। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে অল্প...
গিনেস রেকর্ডে স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

গিনেস রেকর্ডে স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়, সংবাদ শিরোনাম
লাখো কণ্ঠে সোনার বাংলা' গিনেস রেকর্ডে স্থান করে পাওয়ায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আজ শুক্রবার একথা জানিয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এই রেকর্ডের মাধ্যমে বাঙালি জাতি আবারো প্রমাণ করলো দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই দেশ একদিন বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলায় পরিণত হবে।" শেখ হাসিনা তার অভিনন্দন বার্তায় আরও বলেন, "যে জাতি যুদ্ধ করে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে পারে তাদের কাছে অসাধ্য কিছুই নাই।" এই আয়োজনের উদ্যোক্তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার,র‌্যাব, বিজিবিসহ অংশগ্রহণকারী ছাত্র-শিক্ষক, গার্মেন্টস কর্মীসহ সব স্তরের জনতাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।...
তারেক রাষ্ট্রদ্রোহিতা করেছেন, আইনগত ব্যবস্থা নিতে হবে : কামরুল

তারেক রাষ্ট্রদ্রোহিতা করেছেন, আইনগত ব্যবস্থা নিতে হবে : কামরুল

জাতীয়, স্লাইড
  খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তারেক জিয়া পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃত করে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযাগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একাত্তরের পরাজিত শত্রুরা এখন ইতিহাস বিকৃত করছে। তারা তথ্য সন্ত্রাসের মাধ্যমে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। ইতিহাস বিকৃতি ও তথ্য সন্ত্রাসকারীদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ানোর আহ্বান জানান। আজ শুক্রবার সকালে পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখছিলেন।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি এই সভায় বলেন, সংবিধান না জেনে তারেক জিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মিথ্যাচার করছেন। তারেক জিয়াকে অর্বাচীন ছেলে হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, যারা পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছে ও আগুন দিয়ে মানু...
ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৮ জুন : তদন্ত কমিটি গঠন

ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৮ জুন : তদন্ত কমিটি গঠন

জাতীয়
 ঢাকা বোর্ডের এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ের পরীক্ষা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা শুরুর ১২ ঘন্টা আগে বুধবার রাত ১০টায় ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিকের এ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা শিক্ষা বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বৃহস্পতিবার ঢাকা বোর্ডের সচিব আবদুস সালাম হাওলাদারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। প্রশ্নপত্র ফাঁসের কারণে ঢাকা বোর্ডের আজকের উচ্চ মাধ্যমিকের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।...