Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

উপজেলায় ভোট ডাকাতি প্রমাণ করেছে বিএনপির নির্বাচন বর্জন ভুল ছিল না

উপজেলায় ভোট ডাকাতি প্রমাণ করেছে বিএনপির নির্বাচন বর্জন ভুল ছিল না

জাতীয়
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) শুধু অযোগ্য নয়, অথর্ব্য। তাই নির্বাচন কমিশনারদের কথার কোনো বাছবিচার নেই। তিনি বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি প্রমাণ করেছে বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে ভুল করেনি।বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ  আয়োজিত এক পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রশাসনকে দলীয়করণ করেছে। এমনকি তারা বিচার বিভাগসহ গণমাধ্যমকেও নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সত্য কথা বলার জন্য ‘আমার দেশ’ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। ইসলামী টিভি ও দিগন্ত টিভি বন্ধ করে এখন তারা নিজেদের লোক দিয়ে নতুন নতুন টিভি চ্যানেল খুলছে।তিনি বলেন, সরকার পতনের আন্দোলন সফল করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংগ্রাম করছি। ত...
খুব শিগগির দেশে গণ-ভূমিকম্প হবে : নোমান

খুব শিগগির দেশে গণ-ভূমিকম্প হবে : নোমান

জাতীয়
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার জনগণের কথা ভাবে না, তারা জনগণকে ভয় পায়। তাই এভাবে আর বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। জনগণের মাঝে ক্ষোভ দানা বেঁধে উঠেছে। খুব শিগগিরই দেশে গণ-ভূমিকম্প হবে।তিনি বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 'তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত ও বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে' যুব জাগপা এ মানববন্ধনের আয়োজন করে। আব্দুল্লাহ আল নোমান বলেন, 'খুব শিগগিরই সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে গণ-ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের মধ্য দিয়ে সৃষ্টি হবে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ। যুব জাগপার ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাইদুল ইসলাম সাগর। এতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম...
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ডিজিটাল বাস নামছে

বৃহস্পতিবার থেকে রাজধানীতে ডিজিটাল বাস নামছে

জাতীয়
রাজধানী ঢাকার রাস্তায় চালু হচ্ছে ডিজিটাল বাস। তারহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিয়ে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির ২০টি বাস চলাচল করবে। বৃহস্পতিবার ১০টি বাস নিয়ে শুরু হচ্ছে ভেহিক্যাল ট্রাকিং প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রিত ডিজিটাল বাসের যাত্রা। এখন থেকে যাত্রীরা বাস কোথায় কত দূরে আছে বাড়িতে বসেই জানতে পারবেন।জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন এর প্রযুক্তিগত সহায়তায় এই বাসগুলো চালু হচ্ছে। বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফার্মগেটে ওয়াই-ফাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এ বিষয়ে এটুআই প্রকল্পের বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা জানান, জনগণকে বেশি করে তথ্য প্রযুক্তিবান্ধব করতে উদ্যোগটি নেয়া হয়েছে। তিনি জানান, বাসগুলো ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও ইন্টারনেট ব্যবহার করতে যাত্রীদের সমস্যা হবে না।...
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৫.৪ শতাংশ: বিশ্বব্যাংক

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৫.৪ শতাংশ: বিশ্বব্যাংক

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বছর শেষে অর্জিত প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য সন্তোষজনক বলেও মনে করে সংস্থাটি। বিশ্বব্যাংকের ‘দ্যা বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক এক ত্রৈমাসিক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এ পূর্বাভাস উঠে এসেছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কর্মকর্তা জাহিদ হোসাইন বলেন, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ শতাংশের বেশি থাকলেও দেশে নির্বাচনকালীন অস্থিতিশীলতা ও রেমিট্যান্স কমে যাওয়ায় তা অর্জন করা সম্ভব হবে না।প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভালো প্রবৃদ্ধি অর্জন করবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামষ্টিক প্রবৃদ্ধি যেখানে ৪ দশম...
প্রবীণ সাংবাদিক এবিএম মূসার ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক এবিএম মূসার ইন্তেকাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা।। বুধবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এবিএম মুসার মৃত্যুতে রাষ্ট্রপতি  আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। ১৯৩১ সালে ফেনীর ফুলগাজী থানার ধর্মপুর গ্রামে খ্যাতিমান এ সাংবাদিকের জন্ম হয়। গত ২৮ ফেব্রুয়ারি ৮৪ বছরে পা রাখেন প্রবীণ এ সাংবাদিক। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচিত সদস্য প্রথিতযশা এই সাংবাদিক কিছুদিন দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এদিকে এবিএম মুসার মৃত্যুর সংবাদে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে...
সংসদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল ২০১৪ উত্থাপন

সংসদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল ২০১৪ উত্থাপন

জাতীয়, সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন ও চলমান রাখতে বিদ্যমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধ্যাদেশ রহিত করে তা পুনরায় প্রণয়নের জন্য আজ সংসদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল ২০১৪ উত্থাপন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বিলটি উত্থাপন করেন।বিলে একজন চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নামের একটি বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করেন। বোর্ডের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকারকে উপজাতীয়দের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে । বিলে বোর্ডের কার্যালয়, সাধারণ পরিচালনা ও প্রশাসন, পরিচালনা বোর্ড গঠন, বোর্ডের কার্যাবলি, পরিচালনা বোর্ডের সভা, পরামর্শক কমিটি, প্রকল্প বাস্তবায়ন, তহবিল, প্রবেশের ক্ষমতা, ভূমি অধিগ্রহণ, ঋণ গ্রহণের ক্ষমতা, বাজেট, হিসাবরক্ষণ ও নিরীক্ষাসহ ...
আট উপজেলার স্থগিত ৩১ কেন্দ্রে ভোট আজ

আট উপজেলার স্থগিত ৩১ কেন্দ্রে ভোট আজ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
উপজেলা নির্বাচনের চতুর্থ ও পঞ্চম ধাপে কেন্দ্র দখলসহ নানা অনিয়ম ও সহিংসতার কারণে স্থগিত ৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে আজ আট উপজেলার ৩১ কেন্দ্রে আবার ভোট হচ্ছে। এর মধ্যে চেয়ারম্যান পদে তিন উপজেলায় ও ভাইস চেয়ারম্যান পদে অন্য উপজেলাগুলোতে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, মুন্সীগঞ্জের গজারিয়ায় চেয়ারম্যানসহ সব পদে ৯টি কেন্দ্রে, সিলেটের কানাইঘাটের একটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে, কুমিল্লার বরুড়ায় দুটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে, কক্সবাজারের কতুবদিয়ায় দুটি কেন্দ্রে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে, পটুয়াখালীর দুমকীতে পাঁচটি কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে, লক্ষ্মীপুর সদরের চারটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে, নরসিংদী সদরের তিনটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয় পাঁচটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে আজ ভোটগ্...
মির্জা ফখরুল মুক্তি পেলেন

মির্জা ফখরুল মুক্তি পেলেন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  উচ্চ আদালতে সবগুলো মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত সোয়া ৭টায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। ৩০ নভেম্বর অবরোধে বাসে অগ্নিকাণ্ডে উসকানি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন উচ্চ আদালত। এর আগে বাংলামটরে পুলিশ হত্যা মামলা, পরীবাগে বাসে পেট্রল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায়ওজামিন পান তিনি।মঙ্গলবার বিকালে ফখরুলের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছে। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সোয়া ৭টায় তাকে মুক্তি দেয়া হয়। ১৬ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে কয়েকটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমান সরকারের আমলে এ নিয়ে তার তৃতীয় দফা কারাভোগ। কারাগার থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের এক প...