Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

প্রার্থিতা ফেরত চেয়ে মিন্টুর রিট

প্রার্থিতা ফেরত চেয়ে মিন্টুর রিট

জাতীয়, বিশেষখবর
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরের খারিজ হওয়া মেয়র প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু প্রার্থিতা ফেরত পেতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। আজ রবিবার রিট আবেদনটি দায়ের করা হয়।মিন্টুর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, আগামীকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।...
দেয়ার ইজ নো কালো টাকা ইন দিস বাজেট

দেয়ার ইজ নো কালো টাকা ইন দিস বাজেট

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এবারের বাজেটে কোনো প্রকার কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। আগামী ২০১৫-১৬ অর্থবছরে জাতীয় বাজাটের আকার ২ লাখ ৮২ হাজার কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।আজ রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রাক-বাজেট আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেন, দেয়ার ইজ নো কালো টাকা ইন দিস বাজেট। গত বাজেটেও কালো টাকা সাদা করার বিশেষ সুবিধা ছিল, এবার সেটি থাকছে না।তিনি বলেন, চলতি অর্থবছরে আমাদের হাতে আরও কিছু সময় আছে। সে বিবেচনায় ডিসেম্বরে জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৭ ভাগ।প্রাক-বাজেট আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থনীতিবিদ ড. বিনায়েক সেন, অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান নবিজুর রহমান, পরিকল্পনা সচিব শফিকুল আজম, আইএম‌ডি সচিব শ...
খালেদার দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ৫ মে

খালেদার দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ৫ মে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন আদালত।ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার রবিবার এ দিন ধার্য করেন।খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা সাক্ষ্যগ্রহণ মুলতবী রাখার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করেন।সময়ের আবেদনে বলা হয়, মামলা দুইটির বিচারক পরিবর্তন চেয়ে হাইকোর্টে রিট পিটিশন থাকায় সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।এর আগে সকালে বেগম খালেদা জিয়া আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করেন।...
রাজধানীসহ সারাদেশে কালবৈশাখীতে ১২ জন নিহত

রাজধানীসহ সারাদেশে কালবৈশাখীতে ১২ জন নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
কালবৈশাখীর কবলে পড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় দুইজন, গুলিস্তানে একজন, বগুড়ায় তিনজন, রাজশাহীতে চারজন, পাবনায় একজন, নওগাঁয় একজন ও নাটোরে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত প্রায় অর্ধশতাধিক। শনিবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মৃত্যুর খবর পাওয়া যায়। ঢাকা : ঢাকায় সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে দুইজনের মৃত্যু ঘটে এবং দুইজনকে গুরুতর আহতবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়। জানা গেছে, রাজধানীর সদরঘাটে বৃষ্টির সময় লঞ্চের সঙ্গে এক নৌকার ধাক্কা লাগলে হানিফ শেখ (৫০) নামের এক মাঝির মৃত্যু হয়। এদিকে রাজধানীর গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলায় দুজন, পবা উপজেলায় একজন ও গোদাগাড়ি উপজেলাতে একজন নিহ...
তিন মাস পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা

তিন মাস পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দীর্ঘ ৩ মাস পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন মাঝারি সারির কয়েকজন নেতা। শনিবার সোয়া ৭ টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে নেতাকর্মীদের একটি দল কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরে যাওয়ার পর শনিবার সেখানে প্রবেশের উদ্যোগ নেয় বিএনপি।এর আগে বিকেলে আসাদুল করিম শাহীন বলেছিলেন, পুলিশ যেহেতু তালা দিয়েছে তাই তাদের অনুমতি পেলেই পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকবেন তারা।কেন্দ্রীয় কার্যালয় খুলে দেয়ার গুঞ্জনে শনিবার দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় খোলার খবর পেয়ে সেখানে জড়ো হয় উৎসুক জনতা।দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহীন সাংবাদিকদের জানান, আমরা এখন কার্যালয়ে অবস্থান করছি বাইরে...
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে হবে

জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে হবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। শনিবার বনানীস্থ দলীয় চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টি সমর্থক ফেসবুক পেজ সমূহের এডমিন ও দলের পক্ষে সক্রিয় অনলাইন কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কখা বলেন। সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, আজম খান, যুগ্ম-মহাসচিব ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম মিলন, আবুল হাসান আহমেদ জুয়েল, গাজীপুর মহানগর সাধারন সম্পাদক আশাদ সিদ্দিকী, একেএম মোস্তফা, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান জয়, আমিনুল ইসলাম, আক্তার হোসেন, নুর মোহাম্মদ, নুরুজ্জামান, সোলায়মান সামি, মাহফুজুর রহমান, মো: তুহিন, মো...
আগামি ৪ জুন বাজেট ঘোষণা

আগামি ৪ জুন বাজেট ঘোষণা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চলতি অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে আগামি ৪ জুন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন। আর বাজেটকে সামনে রেখে অর্থমন্ত্রীর নেতৃত্বে আগামিকাল থেকে শুরু হচ্ছে প্রাক-বাজেট আলোচনা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের এটি দ্বিতীয় বাজেট। অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছরের এই বাজেটটি হবে দেশের ৪৫তম বাজেট। আর আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এটি সপ্তম বাজেট। তবে এর আগে এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের জাতীয় বাজেটও ঘোষণা করেন তিনি।২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হবে ৩০ জুন। এর আগে ২৯ জুন প্রস্তাবিত বাজেটের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমাপনী বক্তব্য রাখবেন। এ ছাড়া নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ...
জামায়াত বিচারে আইন শিগগিরই মন্ত্রিসভায়

জামায়াত বিচারে আইন শিগগিরই মন্ত্রিসভায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের আইন শিগগিরই মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।শনিবার দুপুরে  রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দি রাইজ অব ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ইন এশিয়া’ শীর্ষক এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার ও রাজা অ্যান্ড টান সিঙ্গাপুর এলএলপি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।আনিসুল হক বলেন, ‘অপেক্ষা করুন। প্রস্তুতি চলছে, জামায়াতের বিচারে আইন শিগগিরই মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপন করা হবে।’বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তা ছিলেন রাজা অ্যান্ড টান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার জিয়াউর রহমান প্রমুখ।...