Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

শাহজালালের রানওয়েতে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান

শাহজালালের রানওয়েতে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান

জাতীয়, স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় চাকা আটকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিটকে পড়েছে। এতে বিমানের নোজ-হুইল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়েছে।মঙ্গলবার বিকেল ৪টা ১৭ মিনিটে প্লেনটি রানওয়েতে নামে এসময় বিমানটির সামনে চাকা আটকে পড়ে বিমানটি দুর্ঘটনায় পড়ে।সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) গ্রুপ ক্যাপ্টেন নাজমুল আনাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, দুর্ঘটনার কারণে প্রায় আধাঘন্টা রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে। পরে বিমানটিকে সরিয়ে নিলে সোয়া ৫টার দিকে রানওয়ে ক্লিয়ার হয়।এটি এফটি-৭ মডেলের একটি প্রশিক্ষণ বিমান। দুই বছর আগে চীন থেকে আনা হয়েছিলো।...
নির্বাচন পরিচালনায় বিএনপিপন্থিদের কমিটি গঠন

নির্বাচন পরিচালনায় বিএনপিপন্থিদের কমিটি গঠন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য ‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামে একটি কমিটি ঘোষণা করেছে বিএনপিপন্থি নাগরিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক এমাজ উদ্দিনকে প্রধান করে পেশাজীবী নেতাদের নিয়ে এক হাজার এক সদস্য বিশিষ্ট্য এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ এ কথা জানান।সাংবাদিক নেতা শওকত মাহমুদকে করা হয়েছে এ কমিটির সদস্য সচিব। কমিটিতে বিএনপিপন্থি ১১টি পেশাজবীবী সংগঠনের নেতারা স্থান পেয়েছেন। ‘আদর্শ ঢাকা আন্দোলন’র এ কমিটি বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবে।এমাজ উদ্দিন আহমেদ জানান, বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রকাশ্যে এসেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ২/১ দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শীর্ষ নেতারাও নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।...
হিলি সীমান্তে গুলাগুলি, ভারতীয় চোরাকারবারী নিহত

হিলি সীমান্তে গুলাগুলি, ভারতীয় চোরাকারবারী নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দিনাজপুর জেলার হিলি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ-এর মধ্যে গোলাগুলিতে বিটন নাথ (৩০) নামে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছন। এসময় ভারতীয় চোরাকাবরীদের নিক্ষিপ্ত রেললাইনের পাথরের আঘাতে মো. রাসেল নামে এক বিজিবি সদস্যও আহত হয়।মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার হিলি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বিটন ভারতের হিলির দক্ষিনবাসুদেবপুর গ্রামের বৌদ্ধনাথের ছেলে।হিলি বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার রেজাউল ইসলাম জানান, একটি মালবাহীঅ ট্রেন হিলি রেলস্টেশন থেকে জয়পুরহাট যাবার কালে সীমান্তের ২৮৪/২৭ ও ২৮ নং পিলারের নিকট পৌঁছলে বিটন নাথ নামে এক চোরাকারবারী চলন্ত ট্রেনটিতে চোরাচলানকৃত পণ্য উঠানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত মো. রাসেল নামে এক বিজিবি সদস্য তাকে আটকের চেষ্টা করলে বিটন নাথ তার পিস্তল দিয়ে রাসেলকে গুলি করতে উদ্ধত হয়। তাৎক্ষণিকভাবে বিজিবি আত্মরক্ষায় গুলি চলায়। এসময় বিএসএফও গুলি ক...
কোকোর কবরের পাশে অশ্রুসিক্ত খালেদা জিয়া

কোকোর কবরের পাশে অশ্রুসিক্ত খালেদা জিয়া

জাতীয়, মীরসরাই
ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।সোমবার বিকেল ৫টা ৩৯ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে বের হন। বিকেল ৫টা ৪৯ মিনিটে তিনি বনানী কবরস্থানে পৌঁছান।সেখানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তিনি। এসময় খালেদা জিয়াকে বারবার চোখ মুছতে দেখা যায়।কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা ও দরুদ পাঠ করে মুনাজাত করেন তিনি। এসময় তার সঙ্গে নেতাকর্মীরাও হাত তুলে মুনাজাত করেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুব হোসেনসহ সিনিয়র নেতারাও এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দীর্ঘ ৯২ দিন রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর রোববার আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। এসময় তার পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। পরে আদালত থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া।...
এ অবস্থা থেকে জাতি মুক্তি চায়: এরশাদ

এ অবস্থা থেকে জাতি মুক্তি চায়: এরশাদ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ এবং বিএনপির শাসনে মানুষ আজ দিশেহারা এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দুই যুগ ধরে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে দেখছে। দুই যুগে ওই দুই দলের শাসনে দেশের মানুষ অতিষ্ট। মানুষ আজ দিশেহারা। এই অবস্থা থেকে তারা এখন মুক্তি চায়। আর জাতীয় পার্টিই মানুষকে সেই মুক্তি এনে দিতে পারে।সোমবার বনানী কার্যালয়ে রাজশাহী জেলা জাতীয় পার্টির নেতা ও কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।দেশের স্বার্থেই জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এমন দাবি করে এরশাদ বলেন, উন্নয়ন-শান্তি-সমৃদ্ধি নিয়ে আসতে গোটা জাতি এখন পরিবর্তন চায়। আর এ পরিবর্তন আসতে পারে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার মাধ্যমে।প্রত্যেক জেলায় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার জন্য জেলা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মতবিনিময় স...
আদেশ ট্রাইব্যুনালে পৌঁছানোর পরই রায় কার্যকর

আদেশ ট্রাইব্যুনালে পৌঁছানোর পরই রায় কার্যকর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
যত দ্রুত সম্ভব জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার জন্য দুই/তিন ঘণ্টা সময় পাবেন কামারুজ্জামান। আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যে কয়েক ঘণ্টা সময় লাগে এ সময়টুকু তাকে দেয়া হবে।সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।আনিসুল হক জানান, কাদের মোল্লার রিভিউ রায়ে বলা হয়েছে যে, এখানে জেলকোডের বিধান কার্যকর হবে না। কাজেই কামারুজ্জামানও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থণার জন্য কয়েক ঘণ্টা সময় পাবেন।আইনমন্ত্রী আরো বলেন, রিভিউ পিটিশন খারিজের আদেশ ট্রাইব্যুনালে পৌছানোর পরই ফাঁসির রায় কার্যকর করা হবে।এ সময় কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার রায়ে সন্তোষ প্রকাশ করেন আইনমন্ত্রী।উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রি...
কারাগারে কামারুজ্জামানের সাথে পরিবারের সাক্ষাৎ

কারাগারে কামারুজ্জামানের সাথে পরিবারের সাক্ষাৎ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।সোমবার সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে মারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহার, বড় ছেলে হাসান ইকবাল, মেঝো ছেলে হাসান ইমাম, মেয়ে আতিয়া নূর, ভাগ্নি রুখশানা জেরিনসহ ১২ জন সদস্য কারাগারে প্রবেশ করেন। ৭টা ৫০ মিনিটের দিকে তারা বের হযে যান।বিকেল ৫টায় কারা কর্তৃপক্ষ চিঠি দিয়ে সাক্ষাতের জন্য কামারুজ্জামানের পরিবারের সদস্যদেরকে কারাগারে যেতে বলেন।কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল জানান, সোমবার দুপুর ১টায় ডেপুটি জেলার ফোন করে কামারুজ্জামানের সাথে দেখা করতে বলেছেন।এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের রিভিউ পিটিশন খারিজ করে দেন আপিল বিভাগ।আপীল বিভাগ রিভিউ পিটিশন খারিজের পর কামারুজ্জামানের সাথে দে...
বেগম জিয়াকে রওশনের ধন্যবাদ

বেগম জিয়াকে রওশনের ধন্যবাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন।আজ এক বিবৃতিতে রওশন এরশাদ বলেন, বিএনপি চেয়ারপার্সন আদালত থেকে জামিন নিয়ে নিজ বাসভবনে যাওয়ায় রাজনৈতিক স্থিতিশীলতার সুবাতাস বইছে। আর এটাই তা জনগণ প্রত্যাশা করে।তিনি বলেন, সম্প্রতি দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমে আসার পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনে সকল দলের অংশ গ্রহণের সিদ্ধান্তে ইতিবাচক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। আর তা ধরে রাখার দায়িত্ব প্রত্যেক দলের। বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।...