Tuesday, July 28Welcome khabarica24 Online

শাহজালালের রানওয়েতে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান

image_207824.airport

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় চাকা আটকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিটকে পড়েছে। এতে বিমানের নোজ-হুইল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়েছে।মঙ্গলবার বিকেল ৪টা ১৭ মিনিটে প্লেনটি রানওয়েতে নামে এসময় বিমানটির সামনে চাকা আটকে পড়ে বিমানটি দুর্ঘটনায় পড়ে।সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) গ্রুপ ক্যাপ্টেন নাজমুল আনাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, দুর্ঘটনার কারণে প্রায় আধাঘন্টা রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে। পরে বিমানটিকে সরিয়ে নিলে সোয়া ৫টার দিকে রানওয়ে ক্লিয়ার হয়।এটি এফটি-৭ মডেলের একটি প্রশিক্ষণ বিমান। দুই বছর আগে চীন থেকে আনা হয়েছিলো।