মীরসরাইয়ে ঘন ঘন লোডশেডিং বিপর্যস্ত জনজীবন
আকাশ ইকবাল:
মীরসরাইয়ে অব্যাহত তীব্র দাবদাহরে কারণে জনজীবন নেমে এসেছে চরম বিপর্যয়। অন্যদিকে গরমের সঙ্গে পাল্লা দিয়ে কয়েক দিন ধরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরমে ষাধারণ মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে হাঁপিয়ে উঠছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে প্রচন্ড তাপমাত্র বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিজ প্রয়োজন ছাড়া ঘর থেকে একেবারেই বের হচ্ছে না। তবে খেটে খাওয়া মানুষ বাধ্য হয়ে রিকশা, ভ্যান, কৃষি কিংবা পাহাড়ে গিয়ে কাজ করছে। কোথাও একটু স্বস্তি পাচ্ছে না মানুষ। গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ যা বিভিন্ন হাসপাতালে গেলে দেখা যায়। প্রতিদিন কি পরিমাণ রোগী হাসপাতালে গিয়ে ভীড় জমাচ্ছে তা না গেলে বুঝা যায় না।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খেটে খাওয়া লোকজন সামান্য স্বস্তি পেতে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। পাশাপাশি প...






