Tuesday, July 28Welcome khabarica24 Online

জনপদ

মীরসরাই পৌর মিলনায়তনে সুধী সমাবেশে সরকারের সফলতা বিষয়ক আলোচনা

মীরসরাই পৌর মিলনায়তনে সুধী সমাবেশে সরকারের সফলতা বিষয়ক আলোচনা

জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
তৌহিদুল ইসলাম : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে মীরসরাই পৌরসভা মিলনায়তনে সোমবার ( ২১ নভেম্বর ) সকাল ১১টা থেকে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের গনযোগাযোগ অধিদপ্তরের অধিনে তথ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক সাঈদ হাসান এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আজগর আলী, মীরসরাই পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর ইকবাল, মীরসরাই প্রেস কাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ও সাংবাদিক শারফুদ্দিন কাশ্মীর । এসময় বিভিন্ন পেশা, শ্রেনীর বক্তাগন ও সরকারের কর্মকান্ডে সন্তোষ করে বক্তব্য রাখেন। প্রধান অতিথী মেয়র গিয়াস বলেন ুধা আর দারিদ্রমুক্ত সোনারবাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন। তিনি গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ...
মীরসরাইতে চুরির সরঞ্জাম ও মোটর সাইকেল সহ আটক চোরকে গনপিটুনি

মীরসরাইতে চুরির সরঞ্জাম ও মোটর সাইকেল সহ আটক চোরকে গনপিটুনি

জনপদ, জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইতে ৫তলা ভবনে চাকুরিজীবির বাসা চুরিকালে লোহার রড, রেঞ্জ মেশিন, স্কু ড্রাইভার, থলে, ইত্যাদি ও চোরাই মালামাল নিয়ে পালিয়ে যাবার হোন্ডা মোটরসাইকেল সহ এক চোরকে আটক করে জনতা। এসময় উত্তেজিত জনতা গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে উক্ত চোরকে। ধৃত চোর ফেনীর সিলোনিয়া গ্রামের শরিয়ত উল্লাহর পুত্র কাদির ( ৩৮) বলে জানা যায়। ঘটনার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার এসআই হাসান জানান বৃহ¯প্রতিবার ( ১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের স্থানীয় খবরিকা কার্যালয়ের নিকটস্থ প্রবাসি এহছানুল হক মিলন এর তায়েফ মঞ্জিলের ৫ তলায় উক্ত ঘটনা ঘটে। চুরি যাওয়া ফাটের ঔষধ কোম্পানীর চাকুরিজীবি মোরশেদ এর স্ত্রী ফাতেমা বেগম ঘরে তালা লাগিয়ে নিচের মুদি দোকানে প্রয়োজনীয় কাজে যায়। এই ফাঁকে বাসায় এসে তালা ভেঙ্গে প্রবেশ করে এই চোর। এসময় পাশের ফাটের মতিউর ও জাহাঙ্গির ঘটনা টের পেয়ে চোরকে সকল সরঞ্জা...
বিয়েতে রাজি না হওয়ায় বখাটের ছুরিকাঘাতে মুন্নি এখনো আশংকাজনক

বিয়েতে রাজি না হওয়ায় বখাটের ছুরিকাঘাতে মুন্নি এখনো আশংকাজনক

জনপদ, জাতীয়, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট :: মেয়েটা বসতে পারেনা, দাঁড়াতেও পারেনা হাঁটাতো দুরের কথা। সারাণ বিছানায় শুয়ে থাকতে হয়। খাওয়া-দাওয়াতো নেই বললেই চলে। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর চোখের পানি ফেলে। এভাবে দীর্ঘ চার মাস পার হয়েছে। নিজের যা সঞ্চয় ছিলো, এলাকার লোকজন ও আত্মীয় স্বজনদের সাহায্য নিয়ে প্রায় ৬ লাখ টাকা মেয়ের চিকিৎসার জন্য খরচ করেছি। কিন্তু শারীরিক কোন উন্নতি হয়নি। মনে হয় আমার মেয়েটা বাঁচবেনা বলে হাউমাউ করে কেঁদে উঠেন অসহায় দরিদ্র দিনজমুর পিতা জাফর আহম্মদ। বর্তমানে ঢাকার সাভারস্থ সিআরবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই মুন্নি। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯নম্বর মিরসরাই সদর ইউনিয়নের উত্তর গড়িয়াইশ এলাকায় স্ত্রী রিজিয়া ও ৩ মেয়ে ১ ছেলেকে নিয়ে ছোট্ট একটি কুঁড়ো ঘরে বসবাস করেন জাফর আহম্মদ। বাড়ি ভিটে ছাড়া সম্পদ বলতে কিছু নেই তার। সংসারে অভাব অনটনের কারণে ৭ম শ্রেণির বেশি পড়া হয়নি বড় মেয়ে মুন্নি আক...
দু:সময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে খুঁজলেও যাদের পাওয়া যায় না, দলে তাদের দরকার নেই : ওবায়দুল কাদের

দু:সময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে খুঁজলেও যাদের পাওয়া যায় না, দলে তাদের দরকার নেই : ওবায়দুল কাদের

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা রিপোর্ট ।। আওয়ামী লীগে বসন্তের কোকিল আর মৌসুমী পাখির দরকার নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যার দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। কারণ যখন দুঃসময় আসবে তখন হাজার পাওয়ারের বাতি জ্বেলেও এদের খুঁজে পাওয়া যাবে না। চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাকান মঞ্চের দিকে। আমরা সবাই ঐক্যবদ্ধ, অভিন্ন। আপনারা ওখান থেকে টুকটাক এটা-সেটা করবেন, ওইদিন চলে গেছে। এটা আর করতে দেয়া হবেনা। চট্টগ্রামের সবাই আজ এক মঞ্চে।এটাই আওয়ামী লীগ। শপথ নিন- ‘এই ঐক্য বাস্তবে দেখিয়ে ছাড়ব, নেতারা সব এক।’ তিনি বলেন, আমাদের শক্তির উৎস, শেখ হাসিনার ক্ষমতার উৎস এদেশের জনগণ। বিদেশি শক্তি আমাদের বন্ধু হতে পারে, আমাদের ক্ষমতার নিয়ামক হতে পারে না। গত শনিবার ( ১২ নভেম্বর) নগরীর লালদীঘি ময়দানে আওয়ামী ...
বারইয়াহাটে বিএনপি নেতা কমিশনার নিজাম গ্রেপ্তার

বারইয়াহাটে বিএনপি নেতা কমিশনার নিজাম গ্রেপ্তার

জনপদ, জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা তাঁতি দলের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন কে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশ জানিয়েছে নিজামের বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরের একাধিক মামলা রয়েছে। জানা গেছে, শনিবার ( ১২ নভেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উক্ত সাবেক কমিশনার নিজাম উদ্দিনকে জোরারগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। তিনি বিএনপির দায়িত্ব ছাড়াও চট্টগ্রাম উত্তরজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং বারইয়ারহাট পৌরসভার সাবেক কাউন্সিলর। এছাড়া নিজাম উদ্দিন এলাকার একাধিক শিা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, ‘নিজাম উদ্দিনের বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরের একাধিক মামলা রয়েছে। তাই তাকে বারইয়ারহাট পৌর বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ এদিকে বিএনপির এই নেতা...
মীরসরাইতে অবশেষে বহিস্কৃত হলেন সেই শিক্ষক

মীরসরাইতে অবশেষে বহিস্কৃত হলেন সেই শিক্ষক

জনপদ, জাতীয়, প্রথম পাতা, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলায় এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে শিশুদের যৌনহয়রানীর অভিযোগ উঠার পর তা প্রাথমিকভাবে প্রমানিত হবার পর উক্ত শিক্ষককে অবশেষে বহিস্কার করলেন চট্টগ্রামের জেলা শিক্ষা কর্মকর্তা। মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান শনিবার ( ১২ নভেম্বর) স্থানীয় সাংবাদিকদের কাছে উক্ত শিকের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন। মীরসরাই উপজেলার ধূম ইউনিয়নের উত্তর নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক বিধান চন্দ্র দে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিার্থীদের যৌন হয়রানি করছিল। ৫ কন্যা শিশু শিার্থী ও অভিবাবকদের প্রদান করা অভিযোগের প্রেেিত মীরসরাই উপজেলা শিা অফিসার গোলাম রহমান বিক্ষুব্ধ এলাকাবাসী ও অভিবাবকদের শান্ত করতে তাৎক্ষনিক উক্ত শিক্ষককে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহ পাড়া বিদ্যালয়ে বদলী করেন। উক্ত ঘটনার পর চট্টগ্রামের জেলা শিা কর্মকর্তা নাসরিন সুলতা...

শেষ মহুর্তে মীরসরাইয়ে বাড়ছে কামারদের ব্যস্ততা

জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
এম.ইমাম হোসেন : আর মাত্র একদিন বাকী। তারপরও দম ফেলার অন্য নেই কামাদের।  উৎসব মুখর পরিবেশে সারা দেশে উৎযাপন করা হবে মুসলিম সম্প্রদায়ের বড় দুটি ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল আযহা। আর এই ঈদ মানে পশু জবাই করা। আর পশু জবাই ও আনুসাংগিক কাজের জন্য দা, ছুরি, ধামাসহ অন্যান্য উপকরণ বাধ্যতা মূলক হয়ে পড়ে। আর এই সকল যন্ত্রপাতি শান দেয়া, নতুন ভাবে তৈরী করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে কামার। এদিকে আসন্ন ঈদুল আযহার জন্য পশু বিকিকিনির মহোৎসব শুরু হয়েছে। কোরবানীর পশুর হাটে সম্প্রতি চলছে পশু ক্রয় বিক্রয়ের প্রস্তুতি, পাশাপাশি দা, ছুরি, ধামা ইত্যাদি নিয়ে ব্যস্ত হতেই দেখা যাচ্ছে গৃহস্তদের। কোরবানী দাতা পরিবারের সদস্যরা কিংবা দায়িত্বপ্রাপ্ত কসাইরা নিজেদের চাহিদা মতো দা, ছুরি, চাকু, ধামা, কুড়াল, বটি জোগাড় করবে সবাই ছুটছেন কামারদের কাছে শান দেওয়ার জন্য। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাটবাজার তথা, ছোট-বড়...

আসলামকে আপাতত নতুন রিমান্ড নয় : হাইকোর্ট

জনপদ, সারা-দেশ
সাত দিনের রিমান্ড বাতিল চেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নতুন করে রিমান্ডে নেওয়া যাবে না, বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তার চলমান ৭ দিনের রিমান্ড নিয়ে কোনো আদেশ দেননি আদালত। রবিবার আসলাম চৌধুরীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। ওই আবেদনের ওপর প্রথম দিনের মতো শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। পরে তিনি সাংবাদিকদের এই আদেশের কথা নিশ্চিত করেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গত ১৫ মে আসলাম চৌধুরীকে গ্রেফতার ক...