Friday, September 11Welcome khabarica24 Online

জনপদ

মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : : মীরসরাই কলেজে এক অভিবাবক সমাবেশ বুধবার ( ১৬ এপ্রিল) কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো: রেজাউল করিম এর সভাপতিত্বে প্রভাষক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শিক্ষার মানোন্নয়ন ও পাঠের অগ্রগতির বিষয়ক বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ নাছির উদ্দিন অভিবাবকবৃন্দ যথাক্রমে অধ্যাপক আবুল হাসেম, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, ব্যবসায়ী নুরুল মোস্তফা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপকবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, স্বপন চন্দ্র বৈদ্য, বরুন কান্তি সাহা, উত্তম কুমার চৌধুরী, সাইফুল হক সিরাজী, নজরুল ইসলাম, সুলতানা ইয়াছমিন প্রমুখ। এসময় অভিবাবক ও শিক্ষক মন্ডলী সকলেই শিক্ষার্থীদের আগামী এইচএসসি পরীক্ষায় যুগান্তকারী ফলাফল অর্জনের মধ্য নিয়ে প্রত্যাশিত সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।...
বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
বিশেষ প্রতিনিধি- বাংলাদেশি পাসপোর্টে পুনরায় 'ইসরায়েল ব্যতীত' শর্ত যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি চিঠি পাঠানো হয়। সেখানে পূর্বের ন্যায় পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের পররাষ্ট্রনীতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাসপোর্টে এ সংক্রান্ত শর্ত পুনর্বহালের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো—বাংলাদেশি নাগরিকদের ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ। উল্লেখ্য, অতীতে বাংলাদেশি পাসপোর্টে স্পষ্টভাবে লেখা থাকত, “এই পাসপোর্ট বিশ্বের সকল দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।” তব...
মাদকমুক্ত সমাজ গড়তে মীরসরাই মায়ানী বড়ুয়া পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়তে মীরসরাই মায়ানী বড়ুয়া পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খেলাধুলা, খেলার মাঠ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিবেদক- মীরসরাই মায়ানী বড়ুয়া পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। এতে চিরঞ্জিত বড়ুয়া ফুটবল একাদশ (সিনিয়র) বনাম রাজু বড়ুয়া ফুটবল একাদশ (জুনিয়র)র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ এপ্রিল) মায়ানী বড়ুয়া পাড়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত সিনিয়র বনাম জুনিয়র দলের ফুটবল ফাইনাল খেলায় ৬-১ গোলে চ্যাম্পিয়ন হয় চিরঞ্জিত ফুটবল একাদশ (সিনিয়র) দল। যুবনেতা শাহাদাত হোসেনের সঞ্চালনায় মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সের পরিচালক কর্মদূত জিনালংকার মহাথেরো সভাপতিত্বে ও সুশান্ত বড়ুয়ার সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন, নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতির কার্যকারী সভাপতি শাসন বংশ মহাস্থবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মায়ানী ইউনিয়ন ছাত...
সেবা আধুনিক হাসপাতালের ডেন্টাল বিভাগ উদ্বোধন

সেবা আধুনিক হাসপাতালের ডেন্টাল বিভাগ উদ্বোধন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সুস্বাস্থ্য, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : উদ্বোধন হলো মীরসরাই উপজেলা সদরস্থ মনোরম পরিবেশ ও সমৃদ্ধতম সেবা আধুনিক হাসপাতাল এর ডেন্টাল বিভাগ । উক্ত হাসপাতালে প্রতিদিন আধুনিক যন্ত্রপাতি ও বিডিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে। শুক্রবার ( ১১ এপ্রিল) বিকেলে ডেন্টাল বিভাগ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নজরুল গবেষক শিক্ষানুরাগী ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, সাংবাদিক বিপুল দাশ, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মীরসরাই সদরের উক্ত সেবা আধুনিক হাসপাতালে এই প্রথম একটি পুর্নাঙ্গ ডেন্টাল ইউনিট চালু হওয়ায় মীরসরাইবাসীর দীর্ঘদিনের একটি প...
মীরসরাই উপজেলা কৃষকদলের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থী মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ

মীরসরাই উপজেলা কৃষকদলের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থী মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
মামুন নজরুল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় ও মীরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিনের সৌজন্যে উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়। বুধবার ( ৯ এপ্রিল) সকাল ১১ টায় মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১৪৭ জন এবং শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬৬ জন এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়েছে। সারাদেশে আগামীকাল ১০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।মীরসরাই উপজেলা কৃষকদল ও মীরসরাই উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এসএসসি পরীক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ করেন। শিক্ষা উপকরণের মাঝে ছিল একটি স্কেল,কলম,রাবার,পেন্সিল ও ফাইল। শিক্ষার...
এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিলেন কৃষকদল।

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিলেন কৃষকদল।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
মামুন নজরুল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় ও মীরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিনের সৌজন্যে উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার ( ৮ এপ্রিল) শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। সারাদেশে আগামী ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।মীরসরাই উপজেলা কৃষকদল ও মীরসরাই উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এসএসসি পরীক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন । শিক্ষা উপকরণের মধ্যে ছিল একটি স্কেল,কলম ,রাবার ,পেন্সিল একটি ফাইল ...
মীরসরাইয়ের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ।

মীরসরাইয়ের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি: মীরসরাই উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মীরসরাই উপজেলার বিভিন্ন স্কুলে এই কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন মীরসরাই পৌরসভা ছাত্রদল নেতা আবদুল্লা আল মামুন এবং মীরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেন ইমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হুসাইন মুহাম্মদ মাসুম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন রাজু, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম সজিব, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম নিশান, রফিক, রাব্বি ও সজিব। এ সময় আবদুল্লা আল মামুন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ ও আগামীর নেতৃত্বে উপযুক্ত প্রার্থী তৈরি করা। পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করা, ...
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মীরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ।

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মীরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ।

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি-  ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত হামলা, গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে চট্টগ্রামের মীরসরাইয়ে বিশাল বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াতে ইসালামী বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিকল্প জাতিসংঘ প্রতিষ্ঠিত করে ইজরাইলের শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমির আলা উদ্দিন শিকদার। সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর শুরু হওয়া বিক্ষোভ মিছিলে মীরসরাইয়ে বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার মুসল্লি সমবেত হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের লতিফিয়া গেইট থেকে শুরু হয়ে মীরসরাই পৌরবাজার প্রদক্ষিণ করে ফুট ওভার ব্রিজের নিকট সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটা...