মীরসরাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যোর উধর্বগতি আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ( ৮ এপ্রিল) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন মীরসরাই পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন। মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলাউদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈনুদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক রফিক মেম্বার, মিরসরাই...







