Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলার মাঠ

বাংলাদেশ সফর বাতিল করলো পাকিস্তান

বাংলাদেশ সফর বাতিল করলো পাকিস্তান

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই পাকিস্তান টুডে নামক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে তিনটি ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার জন্য আগামী ৯ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই সফর বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বুধবার দুবাইয়ে আইসিসির সভা শেষে নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে পিসিবি প্রধান বলেন, আমরা এখন পর্যন্ত দুইবার বাংলাদেশ সফর করেছি। এখন আমরা চিন্তা করেছি আমরা টানা তৃতীয়বারের মত সফরে যেতে পারি না। তাই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। পরের বছর আরেকটি সুযোগ খুজে বের করার চেষ্টা করবো।’ বাংলাদেশ দল ২০০৭-০৮ মৌসুমে শেষবার পাকিস্তান সফর করেছিল। ওই সফরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। এর পর ২০১১-১২ মৌসুম একবার ও ২০১৫ সালে বিসিবির কাছ থেকে ৩২৫,...
টি-টোয়েন্টিতে এগিয়ে গেল শ্রীলংকা

টি-টোয়েন্টিতে এগিয়ে গেল শ্রীলংকা

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক ।। টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে খুব সহজেই জিতেছে শ্রীলংকা। এ জয়ে তারা ১-০ ব্যবধানে এগিয়ে গেল। গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকরা ৬ উইকেটে বাংলাদেশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করা বাংলাদেশের ১৫৫ রানের জবাবে শ্রীলংকা ৪ উইকেট হারিয়ে তুলে নেয় ১৫৮ রান। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে দ্বিতীয় বলেই ধাক্কাটা দেন লাসিথ মালিঙ্গা। তবে খেলার শুরুতেই নামে বৃষ্টি। আর সে বৃষ্টি থামার পর এই পেসারের ইন কাটার বলে মিডল স্টাম্প হারান তামিম। তখনো বাংলাদেশ ইনিংসে কোন রান যোগ হয়নি। সে ধাক্কা সামাল দেন সৌম্য সরকার এবং সাব্বির রহমান। দ্বিতীয় উইকেটে এ দুজন যোগ করেন ৫৭ রান। কিন্তু এক ওভারেই ফিরেন দুজন। একেবারে অপ্রয়োজনে রান আউট হয়ে যান সাব্বির। প্রসান্নার সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফিরে আসার আগে ১৪ বলে ১৬ রান করেন সাব্বির। একই ওভারের পঞ্চম বলে সানজায়ার বলে ফিরেন সৌম্য সরকার। ২০ বলে ২৯...
মিঠাছরায়  আলোর দিশারী গোল্ডকাপ অলিম্পিকে ফুটন্ত গোলাপ চ্যাম্পিয়ান

মিঠাছরায় আলোর দিশারী গোল্ডকাপ অলিম্পিকে ফুটন্ত গোলাপ চ্যাম্পিয়ান

খেলাধুলা, খেলার মাঠ, গ্যালারি, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
তৌহিদুল ইসলাম :: মীরসরাই উপজেলার মিঠাছরা মাঠে গত রবিবার ( ১২ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত স্থানীয় আলোর দিশারী সংগঠনের উদ্যোগে গোল্ডকাপ অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ। গত ২০ জানুয়ারী শুরু হওয়া উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহন করে উপজেলার ১৬ টি দল। রবিবার ফাইনালে খেলায় ৪৪ রানের ব্যবধানে পূর্ব মলিয়াইশ এর নিউ একতা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে মিঠাছরাস্থ ফুটন্ত গোলাপ । টুর্ণামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় ফরহাদ হোসেন। সেরা বোলার নির্বাচিত হয় জয়নাল আবেদিন। দুপুর থেকে ফাইনাল রাউন্ড এর উক্ত খেলা শেষে বিকাল ৫টায় স্থানীয় ক্রিয়ামোদি রিপন গোপ পিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজাদী প্রতিনিধি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ,...
প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করছে বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করছে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ ভারতীয় ‘এ’ দলের মুখোমুখি বাংলাদেশ। হায়দরাবাদের জিমখানা মাঠে অনুষ্ঠানরত এই প্রস্তুতি ম্যাচটি দুই দিনের। এতে দুই দলই একটি করে ইনিংসে ব্যাটিং করবে। প্রতিদিন খেলা হবে ৯০ ওভার করে। প্র​স্তুতিমূলক ম্যাচ বলেই দুই দল খেলছে ১৪ জন খেলোয়াড় নিয়ে। ব্যাটিং অবশ্য করবেন ১১ জনই। ফিল্ডিংয়েও থাকবেন ১১ জন। সকালে টসে জিতে ব্যাটিং নিয়ে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২২ রানের মাথায় আউট হয়ে গেছেন ইমরুল কায়েস। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ​ছিল ১ উইকেটে ৪০। সৌম্য সরকার ১৮ ও তামিম ইকবাল ১৩ রানে অপরাজিত আছেন। ইমরুল আউট হয়েছেন ৪ রানে। চামা মিলিন্দের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ হয়েছেন তিনি।...
আইপিএলের নিলাম ২০ ফেব্রুয়ারি

আইপিএলের নিলাম ২০ ফেব্রুয়ারি

খেলাধুলা, খেলার মাঠ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলামের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে নতুন সময়সূচি। আজ শনিবার নিলাম হওয়ার কথা থাকলেও নতুন এ সূচি ঘোষণা করে বিসিসিআই। জানা গেছে, নতুন বছরের শুরুতেই ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআই প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে অপসারণ করে বোর্ডের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করায় পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করা হয়। নিলামের জন্য এখন পর্যন্ত ৭৫০ জনকে নিবন্ধন করা হয়েছে। আর খেলোয়াড়দের নিবন্ধনের শেষ দিন ছিল গত ৩ ফেব্রুয়ারি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে ২৭ জন করে ক্রিকেটার নিতে পারবে। যেখানে বিদেশি সর্বোচ্চ ৯ জন থাকবে। পাশাপাশি প্রতিটি দল সর্বোচ্চ ১০ মিলিয়ন মার্কিন ডলার খচর করতে পারবে। উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল।...

কামরুলের ৬৩ বলে ২ রানের রেকর্ড!

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ক্রীড়া ডেস্ক  : একাদশে তার মূল ভূমিকা হলো পেস আক্রমণের। ১০ নম্বরে ব্যাট করতে নেমে তিন আর কী ই বা করতে পারেন। যেখানে স্বীকৃত ব্যাটসম্যানরাই ব্যর্থ। তবে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে স্বীকৃত ব্যাটসম্যানরা যেভাবে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে আউট হলেন; তার মাঝে দাঁড়িয়ে একমাত্র কামরুলই সম্ভবত ‘পিওর টেস্ট ক্রিকেট’ খেললেন। ৬৩ বল খেলে করলেন ২ রান! স্থান পেলেন রেকর্ড বুকেও।   কামরুলের ধৈর্য্য আছে বলতে হবে! বেশ কিছু সময় কাটিয়ে দিলেন উইকেটে। ৬৮ বল খেলা কিন্তু কম কথা নয়। তার আগে টেস্টে ৬০ কিংবা এর বেশি বল খেলে এমন রেকর্ড আছে মাত্র ২ জনের। ১৯৯৯ সালে অকল্যান্ড টেস্টে জিওফ অ্যালট ৭৭ বল খেলে ০ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন। কিন্তু তার সৌজন্য দশম উইকেট জুটিতে ৩২ রান উঠেছিল! অ্যালটের কৃতিত্বেই সেবার ফলোঅনে পড়েও ম্যাচ ড্র করেছিল কিউইরা।   ১৯৬৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানা টেস্...
বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, বিশেষখবর
ফাইনালটা ফাইনালের মতো হলো না। একপেশেই হলো। দর্শকে ঠাসা  স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ আসরের সেরা দল হতে বেশি সময় নিল না ঢাকা ডায়নামাইটস। ১৪ বল বাকি থাকতেই রাজশাহী কিংসকে অলআউট করে শিরোপা জয় করে নিল সাকিবের দল। লড়াই করলেন সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডুইন ব্রাভো, এভিন লুইস, সাব্বির রহমান, ড্যারেন স্যামি, জেমস ফ্রাঙ্কলিন, সামিত প্যাটেলরা। শীতের রাতে ৫৬ রানে রাজশাহীকে হারিয়ে বিপিএলের চতুর্থ  আসরে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। প্রথম ও দ্বিতীয় আসরেও শিরোপা জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং তৃতীয় আসরে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগ পর্বের প্রথম লড়াইয়েই রাজশাহীর কাছে হেরেছে ঢাকা। একাই পদ্মাপাড়ের দলটিকে জয় উপহার দিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। গতকাল ফাইনালে প্রথমে ব্যাট করে ঢাকা ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রানের লড়াকু ইনিংস খেলে। যদিও শুরুটা ভালো হয়নি ঢাকার। ২৩...
সাব্বিরের সেঞ্চুরি ম্লান করে দিয়ে মুশফিকদের জয়

সাব্বিরের সেঞ্চুরি ম্লান করে দিয়ে মুশফিকদের জয়

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক ।। বিফলে গেল সাব্বির রহমানের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। তার সেঞ্চুরিটা হার মানল মুশফিকের ৮১ রানের ইনিংসটার কাছে। এবারের বিপিএলে রান হচ্ছেনা দেখে বেশ দুশ্চিন্তা হচ্ছিল আয়োজকদের মাঝে। এবার রানের বন্যা বইয়ে গেল। আর সে রান বন্যার ম্যাচে শেষ ওভারের ম্যাজিকে রাজশাহী কিংসকে ৪ রানে হারিয়েছে বরিশাল বুলস। পুরো ম্যাচের সবকটি ওভারেই চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দিল মিতব্যয়ী একটি ওভার। সাব্বির রহমানের অসাধারণ সেঞ্চুরিতে রানের পাহাড় টপকে জয়ের আশা জাগিয়েছিল রাজশাহী কিংস। কিন্তু পারলনা তারা শেষ ওভারে ৯ রান তুলে নিতে। শেষ পর্যন্ত শেষ ওভারের ম্যাজিকে ঘুরে দাঁড়িয়ে জিতল বরিশাল বুলস। বরিশালের ১৯২ রান তাড়া করতে নেমে রাজশাহী শেষ পর্যন্ত থমকে যায় ১৮৮ রানে। শেষ ওভারে দারুণ বুদ্ধিদীপ্ত বোলিংয়ে রাজশাহীর দুই ব্যাটসম্যানকে রান নিতে দেননি থিসারা পেরেরা। মাত্র চারটি রান...