Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলার মাঠ

ওরা প্রবীন হলেও, ফুটবলের দৌড়ে এখনো তরুণ……

ওরা প্রবীন হলেও, ফুটবলের দৌড়ে এখনো তরুণ……

খেলাধুলা, খেলার মাঠ
রাত সাড়ে ১১ টা। চারদিকে নিকষ কালো অন্ধকার। মীরসরাইয়ে মলিয়াইশের মাঠে তখনও আলোক রশ্মি উপচে পড়ছে। সহস্র দর্শকের সমাগমে পরিপূর্ণ মাঠ। কি হচ্ছে এখানে? হঠাৎ দেখি- ষাট উর্ধ্ব বয়সী ফুটবলার কেশব চৌধুরীকে কাঁদে নিয়ে, বিজয় উল্লাসে মঞ্চের দিকে এগিয়ে আসেন প্রবীন লাল দলের খেলোয়াড়রা। কোমর দুলিয়ে বিজয়ের নাচ-উল্লাস। এক সময় তাদের সাথেও যোগ দেন টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত প্রবীন সবুজ দল। বলছিলাম সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন কর্তৃক ৪৫ উর্ধ্ব বয়সীদের নিয়ে ঈদুল আযহার পরের দিন রাতে আয়োজিত দুর্বার প্রবীন ফুটবল ম্যাচ-২০১৬ এর কথা। ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে দুর্বার'র ছিল এ ব্যাতিক্রমী আয়োজন। সাধারণত তরুণরা ফুটবল খেলবে এটাই স্বাভাবিক, কিন্তু যখন বলা হবে প্রবীনরা ফুটবল খেলবে, তখন বিষয়টা একটু অন্যরকম দাঁড়ায়।যেটি মীরসরাইয়ের সকল পর্যায়ের ফুটবলপ্রেমী মানুষদের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে । তাও আবার রাত্রিকালীন। পর...
মেসির যাদুতে ফাইনালে আর্জেন্টিনা!

মেসির যাদুতে ফাইনালে আর্জেন্টিনা!

খেলাধুলা, খেলার মাঠ
ফুটবল জাদুকর লিওনেল মেসির রেকর্ডের দিনে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে জেরার্দো মার্তিনোর দল। এসেকিয়েল লাভেজ্জির প্রথম গোলে অবদান রাখার পর প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন মেসি। দ্বিতীয়ার্ধের দুই গোলে বড় জয়ে ফাইনালে যাওয়া নিশ্চিত করেন ফর্মে থাকা আরেক ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন। বাংলাদেশ সময় বুধবার সকালে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচ শুরুর পর স্বাগতিক দর্শকদের হতাশ করে এগিয়ে যেতে সময় নেয়নি আর্জেন্টিনা। তৃতীয় মিনিটে লিওনেল মেসির উঁচিয়ে বাড়ানো বলে হেডে একটু এগিয়ে আসা গোলরক্ষক ব্র্যাড গুজানের উপর দিয়ে বল জালে পাঠান লাভেজ্জি। চতুর্দশ মিনিটে প্রায় মাঝ মাঠের কাছ থেকে বল নিয়ে এগিয়ে শট নেন মেসি। চার খেলোয়াড় মিলেও তাকে রুখতে পারেনি। বলটি অবশ্য ঠেকিয়ে দেন গুজান। তবে ৩২তম মিনিটে মেসির রেকর্ড গড়া আটকাতে পারেননি যুক্তরা...
আইপিএল জয়ে মোট কত টাকা পাচ্ছেন মুস্তাফিজ?

আইপিএল জয়ে মোট কত টাকা পাচ্ছেন মুস্তাফিজ?

খেলাধুলা, খেলার মাঠ
বীরের বেশে আজ দেশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। জীবনে প্রথম বারের মত কোনো বড় টুর্ণামেন্টের শিরোপা দুই চোখ ভরে দেখলেন মুস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন মুস্তাফিজ। শিরোপা জেতাতে পারেননি দলকে। এর পরেই বড় কোনো টুর্ণামেন্ট হিসেবে আইপিএলে গিয়ে খেলেন তিনি। দলকে জেতান শিরোপা। আইপিএলের অভিষেক ম্যাচ থেকে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই তরুণ প্রতিভা। দলের শিরোপা জয়ে রেখেছেন অনন্য ভূমিকা। আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন মুস্তাফিজ। পুরো টুর্নামেন্টে ১৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায়ও আছেন সেরা পাঁচে। সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জেতাতে বিশাল ভূমিকা রেখেছেন মুস্তাফিজ। স্বপ্নের আইপিএলে মুস্তাফিজ চুক্তিবদ্ধ হন এক কোটি ৭৫ লাখ রুপিতে। তবে এখানেই থেমে থাকছে না মুস্তাফিজের প্রাপ্তি। দল শিরোপা জেতায় বোনাস পাবেন হায়দ্রাবাদের সবাই। বাদ যাবেন...

বিগ ব্যাশেও টানাটানি মুস্তাফিজকে নিয়ে?

খেলাধুলা, খেলার মাঠ
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র এক বছর পূর্ণ হয়েছে মুস্তাফিজুর রহমানের। অল্প সময়ের মধ্যে খুব কম খেলোয়াড়ই এত সাড়া ফেলতে পেরেছেন ক্রিকেট বিশ্বে। গত বছর জাতীয় দলের জার্সি গায়ে দুর্দান্ত নৈপুণ্যের পর ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলেও বাজিমাত করছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ডাক পেয়েছেন ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা কাউন্টি চ্যাম্পিয়নশিপেও। এবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশেও মুস্তাফিজকে নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে। আইপিএলের দলগুলোতে দেখা যায় অনেক বিদেশি খেলোয়াড়কে। প্রতি ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন চারজন বিদেশি খেলোয়াড়। কিন্তু বিগ ব্যাশে প্রতিটি দলে থাকতে পারেন শুধু দুজন বিদেশি খেলোয়াড়। ফলে অনেক বিচার-বিশ্লেষণ করেই এই দুজন খেলোয়াড় নির্বাচন করে বিগ ব্যাশের দলগুলো। আর কঠিন এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে উঠে আসছে মুস্তাফিজের নাম।...
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে!

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে!

খেলাধুলা, খেলার মাঠ
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটি বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। কারণ হিসেবে দেখছেন ২০১১ বিশ্বকাপ ও ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ বেশ ভালো ভাবেই আয়োজন করেছেন। এরপর এ বছর জানুয়ারিতে বাংলাদেশ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আয়োজক হিসেবে । এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটি বাংলাদেশের মাটিতে হবার কথা জানান। উল্লেখ্য ২০২৩ সালের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারত ও বাংলাদেশ যৌথ ভাবে এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা আছে। আর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।...
খবরটা শুনে অঝোরে কেঁদেছিলেন তাসকিন

খবরটা শুনে অঝোরে কেঁদেছিলেন তাসকিন

খেলাধুলা, খেলার মাঠ
চেন্নাইতে ১৪ মার্চ বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আসার পর বেশ আশাবাদী ছিলেন পেসার তাসকিন আহমেদ। দৃঢ় বিশ্বাস ছিল, অভিযোগ থেকে মুক্তি পাবেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়ে সে রকম আশাবাদের কথা শুনিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার পেলেন উল্টো খবর, বাঁহাতি স্পিনার আরাফাত সানির সঙ্গে তাঁকেও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। খবরটি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এই ডানহাতি পেসার। নিষিদ্ধ হওয়ার খবর জানার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। অধিনায়ক মাশরাফি বন মুর্তজা তাঁকে বাববার শান্ত করার চেষ্টার করেছেন, কিন্তু শান্ত করতে পারছিলেন না। রোববার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে খোদ মাশরাফিই এই খবরটা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ হওয়ার খবর শোনার পর অঝোরে কেঁদেছিল তাসকিন। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সান্ত্বনা কতটা, কীভাবে দেওয়া যায়? হতাশায় মুষড়ে ...
ধর্মশালায় এবার বিয়ের প্রস্তাব পেলেন সৌম্য!

ধর্মশালায় এবার বিয়ের প্রস্তাব পেলেন সৌম্য!

খেলার মাঠ
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সাব্বির রহমান রহমান যখন ব্যাট করছিলেন তখন ভারতের ধর্মশালার গ্যালারিতে বাংলাদেশের জার্সি গায়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো এক তরুণীকে দেখা গেল। প্ল্যাকার্ডে লেখা – ‘ম্যারি মি সাব্বির’। এবার জানা গেল, শুধু সাব্বিরই না বাংলাদেশের আট রানের জয়ের ম্যাচে সৌম্য সরকারও পেয়েছেন বিয়ের প্রস্তাব! তার জন্যও ধর্মশালাতে ‘ম্যারি মি সৌম্য’ প্ল্যাকার্ড হাজির হয়েছিলেন এক তরুণী। শুধু বিয়ের প্রস্তাব পাওয়ার দিক থেকে না, ব্যাটিংয়েও দারুণ মিল ছিল সাব্বির-সৌম্যর। নেদারল্যান্ডসের বিপক্ষে দু’জনই আউট হয়েছেন ১৫ রান করে।...
অবশেষে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে টাইগাররা

অবশেষে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে টাইগাররা

খেলাধুলা, খেলার মাঠ
খবরিকা ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে অবশেষে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে টাইগাররা। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ন এ ম্যাচ টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ। বাংলাদেশের হয়ে আল আমিন হোসেন তিনটি ও আরাফাত সানি দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদ। বাংলাদেশ শুরুতে তামিম ইকবালের (৭) উইকেট হারালেও সৌম্য সরকার ও সাব্বির রহমানের সতর্ক ব্যাটিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। দলীয় ৪৬ রানে শহিদ আফ্রিদির শিকারে পরিনত হয়ে ১৪ করে সাজঘরে ফেরেন ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান। ৪৮ রানের চোখ জুড়ানো এক ইনিংস খেলে আউট হন সৌম্য সরকার। শেষদিকে...