Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলার মাঠ

পাকিস্তানের বিপক্ষে ‌‘ধারা’টা ভাঙবেন সাকিবরা!

পাকিস্তানের বিপক্ষে ‌‘ধারা’টা ভাঙবেন সাকিবরা!

খেলার মাঠ
বাংলাদেশের সেরা ইনিংসগুলোর মধ্যে সাব্বিরের ইনিংসটিই একটু আলাদা। ছবি: শামসুল হক।টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এখনো সেঞ্চুরি নেই। সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতা হয়তো এই পরিসংখ্যান দিয়েও কিছুটা বোঝা যায়। সর্বশেষ ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়ে গেছেন সাব্বির রহমান। কিছুটা আক্ষেপ থাকতেও পারে।তবে একটা জায়গায় সাব্বির নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোরের ক্ষেত্রে যে আক্ষেপটি একটু নিয়মিত হয়ে যাচ্ছিল, সেই হার তো সঙ্গী হয়নি! শুনলে অবাক হতে পারেন, একমাত্র সাব্বিরের ইনিংসটি ছাড়া বাংলাদেশের সেরা পাঁচ ইনিংসের বাকি চারটিই শেষ পর্যন্ত ছিল পরাজিত দলের স্কোরে। আর একটু শঙ্কা জাগাতে পারে এই রেকর্ডটি, এর তিনটিই ছিল আজকের ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে!বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এখনো সর্বোচ্চ ইনিংস তামিম ইকবালের ...

প্রতারণার ফাঁদে মাশরাফি, অবাক বিসিবি

খেলাধুলা, খেলার মাঠ
আপাতত ক্রিকেটেই পুরো মনোযোগ। নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের। এশিয়া কাপ নিয়ে ব্যস্ত এখন মাশরাফি বিন মর্তুজা। একদিন বাদেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। তার আগেই কিনা চমকে যেতে হলো! আচমকা চাকরির নিয়োগপত্র পেলেন ম্যাশ। টাইগারদের রঙিন পোশাকের অধিনায়ককে এই নিয়োগ পত্র দিয়েছে এসএমই লোন সার্ভিস নামের একটি প্রতিষ্ঠান। অফিসিয়াল প্যাডে যাদের ঠিকানা লেখা আছে- ২২, দিলকুশা, ঢাকা-১০০০। মাশরাফিকে উদ্দেশ্য করে লেখা সেই নিয়োগ পত্রটি মঙ্গলবার এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শেরে-ই-বাংলা স্টেডিয়ামের ঠিকানায়। নিয়োগপত্রের নিচে রয়েছে এসএমই লোন সার্ভিস- নামের সেই প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট কে.টি. আহমেদের স্বাক্ষর। ডাকযোগে পাঠানো হয়েছে এই নিয়োগ পত্রটি। মঙ্গলবার অনুশীলনের সময় ফ্রেমে বাঁধানো এই নিয়োগ পত্রটি পান মাশরাফি। এটা দেখে রীতিমতো চমকে ওঠেন বাংলাদেশ অধিনায়ক। পরে প্যাডে থাকা ফোন ন...

একই ম্যাচে চারজনের অভিষেক

খেলাধুলা, খেলার মাঠ
খবরিকা ডেস্ক: টি২০-তে একসঙ্গে বাংলাদেশের চার ক্রিকেটারের অভিষেক হয়েছে। বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে একসঙ্গে অভিষেক হয় আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ ও মুক্তার আলীর। ২০০৬ সালে বাংলাদেশের টি২০-তে যাত্রার দিনে একসঙ্গে অভিষেক হয়েছিল ১১ ক্রিকেটারের। কেনিয়ার বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে এক সঙ্গে ছয় ক্রিকেটারের অভিষেক হয়েছিল। এরপর সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটারের অভিষেক হল এই ম্যাচে। এই চারজনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে আগে খেলেছেন মোহাম্মদ শহীদ। গত বছর পাকিস্তানের বিপক্ষে খুলনাতেই টেস্ট অভিষেক হয়েছিল তার। বুধবার বাংলাদেশের ৫১তম ক্রিকেটার হিসেবে টি২০-তেও অভিষেক হলো এই ডানহাতি পেসারের। এছাড়া যথাক্রমে ৫২, ৫৩ এবং ৫৪তম ক্রিটোর হিসেবে টি২০-তে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দার রনি, ডানহাতি স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং ...

আত্মজীবনী লিখবেন মাশরাফি

খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন
খবরিকা ডেস্ক: কিংবদন্তিরা নিজেদের জীবন উন্মুক্ত করে দেন। তাদের চলাফেরা, তাদের অতীত, তাদের জীবনের প্রতিটি মুহূর্ত সবার সামনে নিয়ে আসেন। লক্ষ্য একটাই, তাদের সম্পর্কে মানুষকে জানানো, মানুষকে বোঝানো। জীবনের আসল অর্থ কী, তা অনেকেই তাতে খুঁজে পান। ব্যর্থরা নতুন করে জেগে ওঠার প্রেরণা পান। ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার তার ক্যারিয়ার শেষে জীবনের প্রতিটি মুহূর্ত আত্মজীবনীতে ফুটিয়ে তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বরপুত্র ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহও আত্মজীবনী লিখেছেন। ভারতের আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কারও এ তালিকায় আছেন। টেন্ডুলকার, লারা, ওয়াহ, গাভাস্কার ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় তারকা, বড় আদর্শ। তাদের চেয়ে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা কম কিসের! বাংলাদেশের উজ্জ্বল এ নক্ষত্র বহু মানুষের আদর্শ। তার আত্মবিশ্বাস, অনুপ্রেরণায় এখনো বহু ক্রিকেটার জাতীয় দলকে...

টি২০ তে বিশ্বের সেরা পাঁচে (৫) টাইগার সাব্বির

খেলাধুলা, খেলার মাঠ
২০১৫ সালের সেরা ০৫(পাঁচ) T20 ইনিংসের তালিকা প্রকাশ করেছে ভারতের জয়প্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তালিকায় বিশ্বসেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের পাশাপাশি বাংলাদেশের উদীয়মান টাইগার সাব্বির রহমানও রয়েছেন। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সাব্বিরের ৩২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসটি টাইমস অব ইন্ডিয়ার বছরের সেরা পাঁচ টি-টোয়েন্টি ইনিংসের তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যের ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তানকে হারায় টাইগাররা। আর সেই জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল সাব্বিরের। এ বছরের ২৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৭ রানে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারকে হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ঐ ম্যাচে দলীয় ৩৮ রানে...

সেরা বোলারের তালিকায় মুস্তাফিজ

খেলার মাঠ
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে চলতি বছর ওয়ানডে উইকেট শিকারীর তালিকায় নবম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান। বুধবার ৩৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন তিনি। মুস্তাফিজুর রহমান তার ৯ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এ নিয়ে ৫ উইকেট নিয়েছেন। ৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৬টি। এটাই তাকে বিশ্বক্রিকেটে বোলারদের তালিকায় নবম স্থান এনে দিয়েছে। সেরা দশে আছেন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ৩ জন ক্রিকেটার। এছাড়া পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের একজন ক্রিকেটার রয়েছেন। এদিকে দেশের হয়ে সাকিবকে হটিয়ে সবার ওপরে উঠে গেছেন মুস্তাফিজ। চলতি বছর ১৬ ম্যাচে সাকিবের সংগ্রহ ২৪। দেশের হয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মাশরাফি মুর্তজা। তার ১৬ ম্যাচে উইকেট সংখ্যা ২১টি। এদিকে, এ বছর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে রান সংগ্রহের দিক দিয়ে শীর...
জিম্বাবুয়েকে আরেকটি বাংলাওয়াশ টাইগারদের

জিম্বাবুয়েকে আরেকটি বাংলাওয়াশ টাইগারদের

খেলার মাঠ
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬১ রানে হারিয়ে জিম্বাবুয়েকে তৃতীয়বার বাংলাধোলাই দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিপক্ষকে ১১ বার বাংলাধোলাই করেছে লাল-সবুজের দেশ। এর আগে গত ম্যাচেই (৯ নভেম্বর) জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টানা পাঁচ সিরিজ জয়ের গৌরব অর্জন করেছিল মাশরাফি বিন মর্তুজার দল। বুধবার টাইগারদের দেওয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১৫ রানেই অলআউট হয়েছে এল্টন চিগাম্বুরার জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে ৫ উইকেট নিয়ে একাই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। সফরকারীদের হয়ে উইলিয়ামস খেলেছেন সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস। এ ছাড়া অধিনায়ক চিগাম্বুরা ৪৫ ও মিডলঅর্ডার ব্যাটসম্যান ওয়ালার ৩২ রানের দু’টি ইনিংস খেলেছেন। বুধবার দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচেটস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাশরাফিবাহিনী সংগ্রহ করে...

বরিশালে গেইল, সিলেটে আফ্রিদি, ঢাকায় সাঙ্গাকারা

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, নিজেরা যোগাযোগ করে বেশ ক’জন ক্রিকেটারকে দলভুক্ত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের অনেকেই পারিশ্রমিক পাচ্ছেন বেঁধে দেওয়া ৭০ হাজার ডলারের বেশি। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসমান ক্রিস গেইলকে নিশ্চিত করেছে বরিশাল। এর আগেও বিপিএলে বরিশালেই খেলেছেন গেইল। কুমার সাঙ্গাকারাকে নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। শহীদ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে সিলেট রয়্যালস। আফ্রিদি এর আগে খেলেছেন ঢাকার হয়ে। এছাড়াও আফ্রিদির সতীর্থ অলরাউন্ডার শোয়েব মালিককে নিশ্চিত করেছে কুমিল্লা, চট্টগ্রামে খেলবেন তিলকারত্নে দিলশান। দিলশানের লঙ্কান সতীর্থ অলরাউন্ডার থিসারা পেরেরা খেলবেন রংপুর রাইডার্সে। ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এর বাইরে ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ দেওয়ার কারণ জানালেন বিপিএলের সদস...