চিলির কাছে ব্রাজিলের হার
হার দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে চিলির মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নরা।
সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে এদুয়ার্দো ভারগাস ও আলেক্সিস সানচেসের গোল ১৫ বছরের মধ্যে ব্রাজিলের বিপক্ষে চিলিকে প্রথম জয় এনে দেয়।
২০০০ সালে বিশ্বকাপের বাছাইপর্বেই নিজেদের মাঠে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। এরপর এই ম্যাচের আগে ১৪ বার মুখোমুখি হয়েও ব্রাজিলকে হারাতে পারেনি তারা।
শুক্রবার ভোরে চোটের শঙ্কা ঝেড়ে ফেলে সানচেস ও আর্তুরো ভিদাল খেলতে নামলে শুরুতে আক্রমণে এগিয়ে থাকে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। পঞ্চম মিনিটেই ভারগাসের সরাসরি শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক জেফারসন।
নিষেধাজ্ঞার কারণে নেইমারের অনুপস্থিতিত...






