অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক জয়
তাইজুলের আঘাতে হ্যাজলউড আউট হয়ে যাওয়ার পর শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ান ইনিংস। টেস্টে পাঁচবারের দেখায় প্রথমবারের মতো অজিদের হারিয়ে নিজেদের জাত চেনায় টাইগাররা। গড়ে ইতিহাস।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেয়া ২৬৫ রানের টার্গেটে খেলতে নেমে ২৪৪ রানেই অলআউট হয়ে পড়ে অজিরা। এর মধ্য দিয়ে হেড টু হেড পাঁচ ম্যাচে প্রথমবারের মতো হারের স্বাদ পায় স্মিথ বাহিনী।
এই টেস্টে জয় পাওয়ায় ১০১ টেস্টে বাংলাদেশ তুলে নেয় দশম জয়।
এর আগে সকালটা নিজেদের করে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালান সাকিব-তাইজুলরা। একের পর এক আঘাতে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে টলিয়ে দেয়ার চেষ্টা চালান তারা। তবে ওয়ার্নারের মারকুটে ব্যাটিং এবং স্মিথের যোগ্য সঙ্গ দিনটি বাংলাদেশের হবে না বলেই মনে করাচ্ছিল। ভাবনায় ছিল ফতুল্লার আক্ষেপেই নাকি পুড়ে মিরপুর টেস্ট।
তবে বিশ্বসেরার জাদু যে ছিল বাকি। সাকিব তার ঘূর্ণি জাদুতে মোহিত করে বিদায় দেন সেঞ্চুরিয়ান...





