গড়িয়াইশ উদয়ন স্পোর্টিং ক্লাবের মিনিবার ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরাম।
ইব্রাহিম বাদশা-
চট্টগ্রামের মীরসরাই উপজেলার মধ্যম গড়িয়াইশে উদয়ন স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম আসর। শুক্রবার রাতে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন মীরসরাই সদর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন রবি। টুর্নামেন্টটি সঞ্চালনা করেন পরিচালনা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সিপাত। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, জাহেদুল ইসলাম, দেলোয়ার মেম্বার, আবু সালেক সোহেল, মান্নান হোসেন, মোর্শেদ ও মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে অংশ নেয় ৮টি দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে টিম ফাইটার্সকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রহমতাবাদ স্টুডেন্ট'স ফোরাম। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন টিম ফাইটার্সের অধিন...







