শতাধিক সুবিধাবঞ্চিত গরিব- দুঃখী,অসহায় পরিবারের মাঝে গোশত বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী।
মামুন নজরুল- গত বছরের মতো এবারও শতাধিক সুবিধাবঞ্চিত, গরীব-দু:খী ও অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করেছেন মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) শতবর্ষী আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে অসহায় পরিবারগুলোর যেন আনন্দের সীমা নেই। উপস্থিত গরীব ও দু:খী মানুষের পাশাপাশি এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী।
মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে তারেক হোসেন। ১৪ বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছেন তিনি। পরিবারের একমাত্র সন্তান তারেক। এখনও তার উপার্জনের সক্ষমতা হয়নি। আশপাশের মানুষ যতটুকু সাহায্য সহযোগিতা করেন সেগুলো দিয়ে চলে দুই বোন, মা আর নানিকে নিয়ে তাদের সংসার। তারেক হোসেন বলেন, আমরা কখনও কোরবানি দিতে পারিনা। কারণ আমাদের ওইটুকু সামর্থ্য নেই। কোরবানি উপলক্ষে আশপাশের মানুষ যা দেয় সেটুকু খেয়ে আ...







