Thursday, October 29Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে সকল চিকিৎসকের পিপি ও স্যানিটাজেশান সামগ্রী দিলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

মীরসরাইয়ে সকল চিকিৎসকের পিপি ও স্যানিটাজেশান সামগ্রী দিলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার সকল সরকারি চিকিৎসকদের জন্য পিপি ও স্যানিটাইজেশান সামগ্রী প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রুহুল আমিন। করোনা সন্দেহভাজন সহ সকল প্রকার রোগিদের সেবা প্রদানের জন্য রবিবার ( ২৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের হাতে তুলে দেয়া হয় এসব সামগ্রী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর কাছে হস্তান্তর করা সামগ্রী যথাক্রমে নাহার এগ্রোর পক্ষে প্রদান করা ৪০টি পিপিই (পারসোনাল প্রটেকশন ইউনিট), ২৮০টি হ্যান্ড স্যানিটাইজার ও ৮০০ টি মাস্ক। আবার উপজেলা চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ২৫ পিচ পিপিই, ১০০ সেট হ্যান্ড গ্লাভস ও ১০০ পিচ বিশেষ মাক্স সেট। এসময় হাসপাতালে দায়িত্¦রত চিকিৎসকরা এসব পন্য পেয়ে প্রশাসনকে আশ্বস্থ করেন যে, এই মুহুর্ত থেকে সাধারন মানুষকে সকল অসুখের স্...
ডাক্তারদের জন্য মীরসরাইয়ে নাহার এগ্রোর ৪০ সেট পিপিই ও স্যানিটাইজার সামগ্রী প্রদান

ডাক্তারদের জন্য মীরসরাইয়ে নাহার এগ্রোর ৪০ সেট পিপিই ও স্যানিটাইজার সামগ্রী প্রদান

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের পাশে এগিয়ে এসেছেন নাহার এগ্রো গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলার করোনা ব্যতিরেকে ও সর্দি, কাশি, হাঁচি, শ্বাষ কষ্টের রোগিদের সেবার জন্য শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের কাছে কিছু জরুরী সরঞ্জাম হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান উপজেলার নাহার এগ্রো আমার কাছে উপজেলার চিকিৎসকদের জন্য ৪০টি পিপিই (পারসোনাল প্রটেকশন ইউনিট), ২৮০টি হ্যান্ড স্যানিটাইজার, ৮০০ মাস্ক ও নগদ এক লাখ টাকা প্রদান করে। এসব সরঞ্জাম আগামীকাল ( আজ রবিবার ) উপজেলার হাসপাতাল সমূহে পাঠানো হবে ডাক্তারদের অন্যান্য রোগিদের ও চিকিৎসা সেবার সুবিধার্থে। উক্ত পন্য সমূহ হস্তান্তর কালে নাহার এগ্রোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপের জিএম (প্রশাসন) ফাইম উদ্দিন ভূঁইয়া ও জিএম (উন্নয়ন) মোঃ আলা উদ্দিন চৌধুরী। আলা উদ্দিন চৌধু...
জেলা প্রশাসকের পক্ষে মীরসরাইয়ে ১৩শত দরিদ্রের মাঝে খাবার বিতরণ করলেন ইউএনও

জেলা প্রশাসকের পক্ষে মীরসরাইয়ে ১৩শত দরিদ্রের মাঝে খাবার বিতরণ করলেন ইউএনও

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩ শত প্রকৃত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল সহ জরুরী খাবার পণ্য পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রুহুল আমিন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এর পক্ষ থেকে শনিবার ( ২৮ মার্চ) সকাল থেকে দিনভর উক্ত খাবার বিতরণ করা হয়। এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টার, সাহেরখালীর ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার প্রমুখ প্রশাসনিক ব্যক্তিবর্গ। উক্ত কর্মসূচিকালে প্রকৃত দরিদ্র দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও প্রান্তিক অসহায়দের মাঝে উক্ত জরুরী খাবার পণ্য বিতরণ করা হয়। নির্বাহী কর্মকর্তা এসময় আরো বলেন উপজেলা প্রতিটি সামর্থবান ব্যক্তিরা ও এমন মানবিক উদ্যোগ নিয়ে এই ক্রান্তিকালে প্রকৃত সমাজসেবার অনন্য ভূমিকা রাখতে পারেন...
নবাগত ওসির সাথে মীরসরাই প্রেস ক্লাব সভাপতির শুভেচ্ছা বিনিময়

নবাগত ওসির সাথে মীরসরাই প্রেস ক্লাব সভাপতির শুভেচ্ছা বিনিময়

খবরিকা আর্কাইভ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই থানার নবাগত ওসি মজিবুর রহমান পিপিএম এর সাথে শুক্রবার ( ২৭ মার্চ) শুভেচ্ছা বিনিময় করেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ। করোনা ভাইরাসের দরুন সৃষ্ট পরিস্থিতির জন্য মীরসরাই প্রেস ক্লাবের সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে শুধুমাত্র সভাপতি ওসির সাথে উক্ত শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংগঠনের সকল সংবাদকর্মীগনের পক্ষ থেকে শুভেচ্ছা পৌছে দেয়া হয় তাঁকে। দেশের স্বাভাবিক সুস্থ পরিবেশ ফিরে আসার পর সংগঠনের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান ওসি মজিবুর রহমান । এসময় তিনি আরো বলেন এলাকায় শান্তি শৃংখলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে আমি সবসময় আপোষহীন । শুধু তাই নয় মীরসরাই থানা এলাকার আইনশৃংখলা রক্ষায় আমার ও সমালোচনা করা যাবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।...
স্বেচ্ছা গৃহবন্ধি থেকে মহান স্বাধীনতা দিবসে মীরসরাই প্রেস ক্লাবের বিনম্র শ্রদ্ধা

স্বেচ্ছা গৃহবন্ধি থেকে মহান স্বাধীনতা দিবসে মীরসরাই প্রেস ক্লাবের বিনম্র শ্রদ্ধা

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: এবারের মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের মহান শহিদদে প্রতি ব্যতিক্রম শ্রদ্ধা নিবেদন করে মীরসরাই প্রেস ক্লাব। পৃথিবীময় করোনা পরিস্থিতির ভয়াবহতা রুখতে মীরসরাই প্রেস ক্লাবের কর্মকর্তাগন আজ ২৬ মার্চ ( বৃহস্প্রতিবার) সকাল ১১ টায় সকলে নিজ নিজ বাড়িতে বসে অভ্যন্তরীন অনলাইন লাইভে একযোগে মুক্তিযুদ্ধের মহান শহিদগন সহ সকল বীর মুক্তিযোদ্ধাগনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় সকল কর্মকর্তা এক যোগে নিজ নিজ গৃহে এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়া যার নেতৃত্বে এই দেশ স্বাধীনতা লাভ করেছে সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী) মীরসরাই পৌরসভাস্থ নিজ বাড়িতে, সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম ( ভোরের পাতা ও চলমান সংবাদ) জোরারগঞ্জস্থ নিজ নিবাসস্থলে, সহ সভাপতি রণজ...
অভিমানে নীরবে চলে গেলেন ওসি জাহিদ, নতুন ওসি মুজিবর রহমান

অভিমানে নীরবে চলে গেলেন ওসি জাহিদ, নতুন ওসি মুজিবর রহমান

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই থানা থেকে অভিমানে নীরবে চলেন গেলেন ওসি জাহিদুল কবির। গত দু দশকে সকল ওসি আনুষ্ঠানিক বিদায় নিয়ে গেলে ও এবার ওসি জাহিদুল কবিরের নীরবে চলে যাওয়ায় অনেকের মনেই নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। গত ২৫ মার্চ (বুধবার) অভিমানে রাতের অন্ধকারে নীরবে মীরসরাই থানার দায়িত্ব হস্তান্তর করে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে চলে যান বলে জানা যায়। ২৬ মার্চ বৃহস্প্রতিবার সকালে সবাই দেখতে পায় থানায় নতুন ওসি কর্মরত। বিশেষ করে গত ২২ মার্চ মীরসরাই উপজেলা পরিষদে আইনশৃংখলা সভায় মীরসরাই থানার ওসিকে নিয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এর অসন্তোষজনক মন্থব্যে তিনি মনে অনেক দুঃখ পান বলে অভিমান করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল ব্যক্তিগনের সূত্রে জানা যায়। উল্ল্যেখ্য যে ২২ মার্চ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও ইউএনও রুহুল আমিন এর পরিচালনায় উপজেলা পরিষদে...
মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে লক্ষাধিক মাস্ক ও লিপলেট বিতরণ

মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে লক্ষাধিক মাস্ক ও লিপলেট বিতরণ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে সাধারণ মানুষের মাঝে ১ লাখ ১৫ হাজার পিস মাস্ক ও প্রচারপত্র বিতরণ করছে লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাই। লায়ন্স এমডিএম মহিউদ্দিন চৌধুরীর সৌজন্যে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় উক্ত মাক্স ও প্রচারপত্র উপজেলার বিভিন্ন স্থানে বিতরণ করবে সংগঠনের মাঝে বিতরণ করবে উপজেলা প্রশাসন, প্রেস ক্লাব, থানা ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার ( ২৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব উপকরণ বিতরণ করেন মীরসরাই এসোসিয়েশন এর সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মেদ, লায়নস কাব চিটাগাং এর পরিচালক এজেড এম সাইফুল ইসলাম টুটুল, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি লায়ন মাহবুবুর রহমান পলাশ, সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি লায়ন আশরাফ উদ্দিন সোহেল প্রমুখ। লায়নস কাব চিটাগাং এর পরিচালক এজেড এম সাইফুল ইসলাম টুটুল জানান, আমরা এ পর্যায়ে ১ লাখ ১৫ হাজার পিস মাস্ক ও সচেতনতা সৃষ্টির লক...
মীরসরাই প্রেস ক্লাবের স্বাধীনতা দিবসের কর্মসূচি স্থগিত

মীরসরাই প্রেস ক্লাবের স্বাধীনতা দিবসের কর্মসূচি স্থগিত

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : দেশের সার্বিক পরিস্থিতির আলোকে আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী স্থগিত ঘোষনা করেছে মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ও সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম। পরিস্থিতির আলোকে বরাবরের মত শহীদ মিনারে উপজেলা শহিদ মিনারে পুৃস্পস্তবক অর্পন এর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হবে না এবার। তবে নিজ নিজ বাড়ী/বাসায় থেকে বৃহস্পতিবার সকাল ০৮.০০ ঘটিকায় ০১ (এক) মিনিট নিরবতা পালন করে সকল মুক্তিযুদ্ধের অবদানকারী ও স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাব বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া মীরসরাই প্রেস ক্লাব -এর কর্মকর্তা/সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আরো জানানো যাচ্ছে যে, সরকার ঘোষিত (হোম কোয়ারান্টাইন বা সেচ্ছায় গৃহবন্দী) হতে আমরাও বদ্ধ পরিকর। তবে, যেহেতু সাংবাদিক/গণমাধ্যমকর্মীরা সরকারেরই একটা অংশ তাই জরুরী প্রয়োজনে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এ...