Wednesday, October 28Welcome khabarica24 Online

স্লাইড

খন্দকার মাহবুব সেলিমা রহমান মিলন ও নাজিমউদ্দিন গ্রেফতার

খন্দকার মাহবুব সেলিমা রহমান মিলন ও নাজিমউদ্দিন গ্রেফতার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক অনুষ্ঠানে যোগদান শেষে বের হওয়া মাত্রই জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর কিছুক্ষণের মধ্যেই অপর এক অভিযানে বারিধারার একটি অফিস থেকে গ্রেফতার হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও নাজিমউদ্দিন আহমেদ। সন্ধ্যায় গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে ১২ ঘণ্টা হরতাল বৃদ্ধির ঘোষণার পরই গোয়েন্দা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপির এ নেতাদের গ্রেফতারের পর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যান। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। প্রত্যক্ষদর্শীরা জানান, ...
ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করা হবে

ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করা হবে

সারা-দেশ, স্লাইড
  জামায়াত-বিএনপি জোটের হামলায় সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করা হবে। ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ক প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করে আগামী ১৩ জানুয়ারির মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্ষয়ক্ষতির প্রতিবেদন পাওয়ার পর ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটকেন্দ্র তো এক দিনের জন্য, স্কুল-কলেজ তো চিরদিনের। এগুলো...
কমিশনের তথ্যমতে, ভোট পড়েছে ৩৯.৬৬%

কমিশনের তথ্যমতে, ভোট পড়েছে ৩৯.৬৬%

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ আসনে মোট ভোটার ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৭৫৪ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ১ কোটি ৭০ লাখ ২৮ হাজার ৫০৭ জন। সে হিসেবে এবারের নির্বাচনে ১৪৭ আসনে ভোটের গড় দাঁড়িয়েছে ৩৯.৬৬ শতাংশ। সহিংসতার কারণে স্থগিত করা হয়েছে ৮টি আসনের ৩৯২টি কেন্দ্রের ভোটগ্রহণ। এসব আসনের ভোটার সংখ্যা ১০ লাখ ৮ হাজার ২৫৫ জন। ভোটগ্রহণের পরদিন সোমবার নির্বাচন কমিশনের দেয়া ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।নির্বাচন শেষে একদিন পেরিয়ে গেলেও ইসি থেকে শতকরা ভোটের হার জানানো হয়নি। সবগুলো আসনের ফলাফল হাতে পেলেই সে হিসাব জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তবে ইসি সূত্র জানিয়েছে, ৩৯ শতাংশেরও বেশি ভোট পড়েছে এবারের নির্বাচনে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৫১ লাখ ৮ হাজার ১৭৪ জন ভোট দিয়েছেন। আর সবচেয়ে কম ভোট পড়েছে সি...
বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশ যুক্তরাজ্য

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশ যুক্তরাজ্য

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। অর্ধেকের বেশি ভোটারের ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়া, নির্বাচনকেন্দ্রীক সহিংসতা, ভীতি প্রদর্শন, স্কুল-কলেজসহ সরকারি ভবনে অগ্নিসংযোগ, প্রাণহানি এবং রাজনৈতিক হয়রানির বিষয়গুলোতে হতাশ যুক্তরাজ্য।ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি এক বিবৃতিতে জানান, অর্ধেকের বেশি নির্বাচনী এলাকায় ভোটাররা ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়া এবং অবশিষ্ট এলাকাগুলোতে ভোটারদের অংশগ্রহণ কম হওয়ার বিষয়টি হতাশাজনক।ভবিষ্যতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান ওয়ার্সি।বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্য দেশগুলোর মতোই যুক্তরাজ্য বিশ্বাস করে যে, পরিণত ও কার্যকর গণতন্ত্রের প্রকৃত স্মারক হচ্ছে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য...
আন্তর্জাতিক মহলের সহায়তা চাইলেন হাসিনা

আন্তর্জাতিক মহলের সহায়তা চাইলেন হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক মহলের সহায়তা চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, নির্বাচিত সরকার প্রথম দায়িত্ব হচ্ছে জনগণের জানমাল ও শান্তি নিশ্চিত করা। নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবিহনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করে পুনরায় কাযক্রম পরিচালনা করা হবে। এছাড়া সহিংসতায় আহত- নিহতদের আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নেয়া হবে। এবং সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোর হাতে দমন করা হবে। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ আলোচনায় আসুন। এ সময় তিনি বলেন, 'নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পা...
পরিযায়ী পাখির কলকাকলীতে মুখরিত মহামায়া লেক

পরিযায়ী পাখির কলকাকলীতে মুখরিত মহামায়া লেক

মীরসরাই, স্লাইড
তিলক বড়ুয়া : ষড়ঋতুর আবর্তে আবারো এলো শীত। শীত এলেই শুরু হয় পরিযায়ী তথা ‘অতিথি’ পাখিদের আগমন। এই সময়টাতে মেরু অঞ্চল, ইউরোপ, সাইবেরিয়া, এশিয়ার কিছু অঞ্চল এবং হিমালয়ের আশপাশের এলাকায় অতিরিক্ত বরফ পড়ার কারণে তুলনামূলক কম শীতের এই বাংলাদেশে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের আশায় চলে আসে অতিথি পাখিরা। এসময় বাংলাদেশের বিভিন্ন হাওড়-বাওড়, খাল-বিল ভরে উঠে পাখিদের আনাগোনা ও কলকাকলীতে। আবার এরা দেশের সবস্থানে যায়না। সেসব স্থানে পাখিদের খাদ্যের প্রাচুর্য্য বেশি ও বিশালাকার জলাশয়ের এলাকাতেই এরা ছুটে যায়। আর এরই সুবাদে পরিযায়ী পাখিদের আগমনে মুখরিত হয়ে উঠেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক মীরসরাইয়ের ‘মহামায়া’। শীতের শুরুর দিকটাতে পাখিদের আনাগোনা কম থাকলেও বর্তমানে বেড়েছে পাখিদের সংখ্যা। অতিথি পাখিদের আগমনে মহামায়ার রূপ-বৈচিত্রে যোগ হয়েছে নতুন মাত্রা। আর সেই পাখিদের সাথে পৃকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে সৌন্দর্য্য...
দশম নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ

দশম নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দশম জাতীয় সংসদ নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সর্বশেষ ঘোষিত ফলাফলে এ পর্যন্ত আওয়ামী লীগ ১০৩ আসনে জয় পেয়েছে। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ১২৭ জন প্রার্থী জয়ী হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ২৩০ আসনে জিতল। ৩০০ আসনের সংসদে ১৫১ আসন পেলেই সরকার গঠন করা যায়। ২০০৯ সালের নবম সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এবারও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল। মাগুরা-১ : এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মহাজোট মনোনীত প্রার্থী মাগুরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল আকবর। তিনি ৫৬ হাজার ৫১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রাথী শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া পেয়েছেন ৪৬ হাজার ৪৭৩ ভোট। মাগুরা-২ : নৌকা প্রতীক নিয়ে এ আসনে নির্বাচিত হয়েছেন মহাজোট মনোনীত প্রার্থী মাগুরা...
সারাদেশে নির্বাচনী সহিংসতায় নিহত ১৯

সারাদেশে নির্বাচনী সহিংসতায় নিহত ১৯

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সারাদেশে চরম আতঙ্ক ও ভীতির মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।বিকেল ৫টার পর শুরু হয়েছে ভোট গণনা।  নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত সারাদেশে ১৯জন নিহত হয়েছে।এতে আহত হয়েছে শতাধিক। নিহতদের মধ্যে দিনাজপুরের ৩ জন, রংপুরের পীরগাছায় ২ জন, নীলফামারীতে ২ জন, ফেনীর সোনাগাজীতে ২ জন, লক্ষীপুরে ১ জন, যশোরের মনিরামপুরে ১জন, নওগায় ১জন,  ঠাকুরগাঁওয়ে ২ জন, লালমনিরহাটে ১ জন।নিহতদের মধ্যে জামায়াত শিবির, যুবদল, ছাত্রদলসহ একজন আনসার সদস্য রয়েছেন। এদিকে সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড: ওসমান ফারুক সংবাদ সম্মেলনে দাবি করেছেন নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর হাতে সারাদেশে ২১জন কর্মী নিহত হয়েছে।এদিকে নির্বাচনকে ঘিরে সারাদেশে ছড়িয়ে পড়েছে নজীরবিহনী সহিসংতা। শনিবার ও আজ রোববার ব্যাপকহারে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রায় দুই শতাধিক ভোট কেন্দ্রে হামলা ও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শেষ খবর...