Wednesday, October 28Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইতে ১৮ দলীয় জোটের নির্বাচন বিরোধী বিক্ষোভ, কয়েকটি বোমা বিস্ফোরণ

মীরসরাইতে ১৮ দলীয় জোটের নির্বাচন বিরোধী বিক্ষোভ, কয়েকটি বোমা বিস্ফোরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা ২৪ ডেক্স ঃ চট্টগ্রামের মীরসরাইতে ১৮ দলীয় জোটের উদ্যোগে মিরসরাই সদর ও বারইয়াহাটে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে ও এই নির্বাচন বাতিলের দাবীতে বিােভ ও সমাবেশ করে গতকাল ৫ জানুয়ারী (রবিবার) সকাল ১১টায়।  উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান গ্র“পের প উক্ত বিােভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর, গাজী নিজাম, মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ। কয়েক হাজার নেতাকর্মীর এই বিােভ শেষে মীরসরাই উপজেলা আওয়ামীলীগ অফিসের বিপরীতে মহাসড়কে কয়েকটি বোমা  অজ্ঞাত বোমা বিস্ফোরণের ফলে আতংক ছড়িয়ে পড়ে। এসময় শাহজাহান নামে এক ব্যক্তির পান দোকানে ও একটি বিস্ফোরক ছুড়লে সেখানে ও আগুন ধরে গেলে লোকজন ছুটে এসে দ্রুত পানি মেরে আগুন নিয়ন্ত্রনে আনে। কয়েক মিনিটের মধ্যেই মিরসরাই থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি ...
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে মৃতের সংখ্যা ১৬

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে মৃতের সংখ্যা ১৬

আন্তর্জাতিক, স্লাইড
যুক্তরাষ্ট্রে শীতকালীন প্রচণ্ড তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় দেশটির পূর্বাঞ্চলে সর্বশেষ মৃতের সংখ্যা ১৬ জনের খবর পাওয়া গেছে। দেশটির যোগাযোগ ব্যবস্থার ওপরও এর প্রভাব পড়েছে। মিশিগান, কেন্টাকি, ইন্ডিয়ানা ও ইলিনয় অঙ্গরাজ্যে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্যাপক তুষারপাতে বেশ কিছু জায়গায় ২ মিটার পুরু তুষার জমেছে। দেশজুড়ে ১৯ হাজার ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এর আগে, নিউইয়র্ক, নিউ জার্সিসহ বেশ কিছু এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক ও বোস্টনে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে নিউইয়র্ক গভর্নর এ্যান্ড্রু কুমো।...
মার্চ পর্যন্ত মাঠে থাকছে যৌথবাহিনী

মার্চ পর্যন্ত মাঠে থাকছে যৌথবাহিনী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনোত্তর নাশকতা ও সহিংসতা মোকাবিলায় আগামী মার্চ মাস পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। সারা দেশে যৌথবাহিনীর সদস্যরা অবস্থান করলেও বিশেষ নজরে থাকবে জামায়াত-শিবির অধ্যুষিত ১৯ জেলা। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে সাতক্ষীরা, নীলফামারী, কুমিল্লার কোম্পানীগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, লালমনিরহাটসহ বেশ কিছু জেলায় যৌথবাহিনীর অভিযানে সফলতার বিষয়টি বিবেচনা করে সরকারের উচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র। বিশেষ করে নির্বাচনোত্তর জামায়াত-শিবিরের নাশকতা মোকাবিলা করার জন্য যৌথবাহিনীর অপারেশনের তীব্রতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊধর্্বতন কর্মকর্তারা। যৌথবাহিনীর অপারেশনে ক্ষিপ্রতা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং র্যাবের সদর দফতর থেকে ইতোমধ্যে সব ব্যাটালিয়নে বিশেষ নির্দেশনাও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র। বিজিব...
ভোটের আগেই কেন্দ্র ব্যালটে আগুন

ভোটের আগেই কেন্দ্র ব্যালটে আগুন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যাওয়ার পথে হামলা চালিয়ে ব্যালট পেপার ও বাঙ্সহ যাবতীয় সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির ক্যাডাররা। গতকাল বিকাল ৪টার দিকে সাদুল্যাপুর-ঠুঠিয়াপুকুর সড়কের কুঞ্জমহিপুর বান্নীর টেকানির মোড়ে এ ঘটনা ঘটে। কুমিল্লার মনোহরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করেছে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ইউনিয়ন যুবদলের সভাপতিসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। এদিকে বছরের দ্বিতীয় দিনে নতুন চকচকে বই পেয়েছে খুদে শিক্ষার্থীরা। আগামীকাল এই বই নিয়ে তাদের প্রিয় স্কুলে যাওয়ার কথা। ছোট্ট বুকে নানা স্বপ্ন এঁকে তাদের এই স্কুলে আসার কথা। কিন্তু তার আগেই দেশের রাজনীতির আগুন ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের প্রিয় স্কুলে। পুড়িয়ে দেওয়া হয়েছে চেয়ার, বেঞ্চ, বেড়া সবকিছু। পু...

৬১টি ভোট কেন্দ্রে আগুন!

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল রোববার। আর কাল ভোট গ্রহন হবে এমন অন্তত ৬১ ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে বেশিরভাগই স্কুল ভবন। আগুন দেয়া ছাড়াও ভোটকেন্দ্র লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপার এই প্রাথমিক বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তার আগেই পুড়ে যায় স্কুলের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র।ভোরে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রামগতি উপজেলায় ভোট কেন্দ্রের জন্য নির্ধারিত পাঁচটি স্কুলে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে এসব স্কুলের বইপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।এদিকে টাঙ্গাইল সদর ও গোপালপুর উপজেলার চারটি ভোট কেন্দ্রেও আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রাই আগুন নেভাকে সক্ষম হয়। মানিকগঞ্জের শিবালয় ও ঘিওরের তিনটি ভোট কেন্দ্র আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এই ঘটনার পর ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়িয়েছে জেলা প্রশাসন ...
কাল থেকে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল

কাল থেকে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামীকাল ৪ জানুয়ারি ভোর ৬টা থেকে ৬ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ ১৮ দলীয় জোট। আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিরোধীদলীয় নেত্রীর গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক এই কর্মসূচি ঘোষণা করেছেন। একই সাথে নির্বাচন বর্জন করে দেশবাসীকে শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বানও জানিয়েছেন তিনি। ওসমান ফারুক অভিযোগ করেন, খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ৫ টি বালুর ট্রাক রেখে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্য দের দ্বারা তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি বলেন, রাস্তায় বিএনপির নেতাকর্মীরা দাঁড়ালেই তাদের আটক করতে সময় লাগে না অথচ বিরোধী দলীয় নেত্রীর বাসভবনের কাছে এত আইন শৃংখলা বাহিনীর সদস্য থাকা সত্ত্বেও বোমা হামলা হলো তাদের গ্রেপ্তার করতে পারে না সরকার। ওসমান ফারুক সারাদেশের অবরোধ সফল হয়েছে মন্তব্য করে বলেন, জনগণ শান্...
গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশ সরকার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে। এটা কোনো ভালো লক্ষণ নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবস্থা পর্যালোচনা করছে এবং প্রয়োজন মতো পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ এ কথা বলেন। এদিকে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গৃহবন্দী কি না- তা তিনি জানেন না বলেও জানান তিনি।প্রধান বিরোধী দলের নির্বাচন বয়কটের কারণে অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়ে যাওয়ার নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেবে কিনা যুক্তরাষ্ট্র সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যারি হার্ফ বলেন, আমি নির্বাচনের ফলাফলের পরে যা বলা দরকার তা এখনই বলতে চাই না।বাংলাদেশের চলমান পরিস্থিতির কোনো আপডেট আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপ-মুখপাত্র বলেন, সোমবার ...
সৌদিতে বৈধ হওয়ার মেয়াদ ২ মাস বাড়ল

সৌদিতে বৈধ হওয়ার মেয়াদ ২ মাস বাড়ল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সৌদি আরবে অবস্থানরত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার সুযোগ আরো দুই মাস বাড়িয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ১ মার্চ পর্যন্ত অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের পাসপোর্ট দপ্তরের পরিচালক মেজর জেনারেল সুলেইমান আল ইয়াহিয়াকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মাদ বিন নাইফ আগামী ১ মার্চের মধ্যে অবৈধ অভিবাসীদের নথিপত্র সংশোধনের কাজ শেষ করতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব অভিবাসী বৈধ হওয়ার প্রক্রিয়া আংশিক শেষ করেছে বা মধ্যপথে আটকে গেছে-সৌদি সরকারের এই ঘোষণা তাদের উদ্বেগ অনেকটাই কমিয়ে দেবে। বিশেষত আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পরও যারা গ্রেফতার, দণ্ড প্রাপ্তি কিংবা স্বদেশে নির্বাসিত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন ছিলো তারা সরকারের এই সিদ্ধান্তে যথেষ্টই খুশি। এর আগে সৌ...