আগামীকাল শুক্র পরেরদিন শনিবার অবরোধ স্থগিত করেছে ১৮ দল। তবে রবিবার থেকে লাগাতার এ কর্মসূচি অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির সহ-সভাপতি ড. ওসমান ফারুক অজ্ঞাত স্থান থেক পাঠানো এক ভিডিও বার্তায় জোটের পক্ষে এ কথা বলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৮৯ সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন আজ। সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সকাল ১০টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপিদের শপথবাক্য পাঠ করাবেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। এদিকে নবম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সংসদ সচিবালয়ের অফিস কক্ষ ইতিমধ্যে খালি করা করা হয়েছে। শপথের পর নতুন বিরোধীদলীয় নেতাকে ওই অফিস কক্ষ বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। জাতীয় সংসদের জনসংযোগ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এরই মধ্যে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শপথ কক্ষ পরিদর্শন করেছেন। এদিকে সংসদ না ভেঙে নতুন এমপিদের শপথ পড়ানো নিয়ে আইনি জটিলতার কথা বলছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। এর আগে গতকাল ২৯০ আসনের বিজয়ীদের নাম প্রকাশ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গত ৫ই জানুয়ারি নির্বাচনে বিজয়ীদের মধ্যে বাদ পড়েছেন যশোর-১ এবং যশোর-২ আসনের বিজয়ীদের নাম। ইসি সচিবালয় জানায়, যশোর-১ ...
রংপুর-৬ আসন ছেড়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর এই চিঠি জমা দিয়েছেন আওয়ামী লীগের সহ-সম্পাদক ও নির্বাচন প্ররিচালনা কমিটির সদস্য রেয়াজুল কবির কাওসার। জানা যায়, প্রধানমন্ত্রী রংপুর-৬ আসন ছেড়ে দিয়ে গোপালগঞ্জ-৩ আসন থেকে শপথ গ্রহণ করবেন। রিয়াজুল কবির কাওসার বলেন, ‘নির্বাচন কমিশন গেজেট জারি করে রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীকে বিজয়ী ঘোষণা করেছে। কিন্তু নিয়মানুযায়ী একজন একটি আসনে এমপি থাকতে পারেন। তাই প্রধানমন্ত্রী স্বহস্তে লিখিত একটি পত্রে ইসিকে রংপুর-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন।’...
দুই সপ্তাহ পর সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে থাকা অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার বাড়ির নাম ফিরোজা ভবন। গুলশানের ৭৯ সড়কের ১ নম্বর বাড়ি। বাড়ির সামনের রাস্তার দুই পাশে বাঁশের ব্যারিকেডও আজ থেকে নেই। ওই রাস্তা দিয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। মিডিয়াকর্মীদেরও এখন আর বাড়ির সামনে গিয়ে ছবি তুলতে পুলিশের বাধা নেই। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। তবে সাধারণ নিরাপত্তার নিয়োজিত পুলিশ বর্তমানে মোতায়েন আছে। দলের নেতারা চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে বাসভবনে যাতায়াত করছেন না। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) নূরে আজম মিয়া কালের কণ্ঠকে বলেন, বাড়তি ফোর্স বা ব্যারিকেড এখন না থাকলে নিরাপত্তা ব্যবস্থা ঠিকই আছে। বিরোধীদলীয় নেতার সাধারণ নিরাপত্তার নিয়োজিত পুলিশ বর্তমানে মোতায়ে...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান গণআন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জোটের সব পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীকে তিনি এ উদাত্ত আহবান জানান।পাশাপাশি ৫ জানুয়ারির পাতানো নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি ও দেশবাসীর স্বতঃস্ফুর্ত বর্জন এবং দেশ-বিদেশে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রবল সমালোচনার মুখে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য যশোর, রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুর সহ দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘প্রহসনের নির্বাচনে নিজেদের বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহ...
মমিনুল ইসলাম : মীরসরাইয়ের মঘাদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাইয়ের পাশাপাশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ কাজীর তালুক গ্রামের আক্কেল আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ইউসুফের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী মনির ও সিরাজের ঘরও ছাই করে দেয়। প্রতিবেশীরা জানান, আগুন নিভাতে চেষ্টার কোনো ত্র“টি করেননি তাঁরা। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় রক্ষা করা যায়নি কারো ঘর। আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত মনির জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে কিছু বুঝে উঠার আগেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ঘর থেকে কোনো সামগ্রী ...
বাংলাদেশিদের জন্য দীর্ঘ সাত বছর পর আবারো খুলছে কুয়েতের শ্রমবাজার। কুয়েতের একটি কোম্পানি ৫৯৩ জন শ্রমিকের চাহিদা পাঠিয়েছে। মঙ্গলবার জনশক্তি রপ্তানি প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মহাপরিচালক বেগম শামসুন নাহার বলেন, “ইতোমধ্যে কুয়েতে বাংলাদেশ দূতাবাস সেদেশের একটি কোম্পানির জন্য ৫৯৩ জন শ্রমিকের চাহিদা পাঠিয়েছে। চলতি মাসেই এই শ্রমিকরা কুয়েতে যাবেন।” জনশক্তি রপ্তানি প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে কুয়েতে প্রথমবারের মতো বাংলাদেশি শ্রমিকরা যাওয়ার সুযোগ পান। ২০০৭ সাল পর্যন্ত দেশটিতে চার লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক চাকরি নিয়ে গেছেন। এর আগে ২০০৭ সাল থেকে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে কিছু ‘অনিয়মের’ অভিযোগ এনে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় কুয়েত সরকার। বিএমইটি মহাপরিচালক শামসুর নাহার বলেন, কয়েকটি প্রতিনিধি দল কয়েক দফায় কুয়েত সরকারের সাথে বৈঠকের পর দেশটি বাংলাদেশ থে...