Saturday, October 24Welcome khabarica24 Online

স্লাইড

প্রকাশিত সংবাদের প্রতিবাদ :: মীরসরাইয়ে বাড়ি নির্মান করতে হয়রানির অভিযোগ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ :: মীরসরাইয়ে বাড়ি নির্মান করতে হয়রানির অভিযোগ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের ষ্টেডিয়ামের উত্তর পাস্বস্থ তালবাড়িয়া রোডের পাশ্ববর্তি জমিতে বাড়ি নির্মানকালে মালিকানা দাবী করে মিথ্যা হয়রানি ও ভূল তথ্য প্রদান করে সংবাদ প্রকাশের দাবী জানিয়েছেন ভুক্তভোগি মোমিনুল ইসলাম। তিনি বলেন একটি ভিন্ন ঘটনাকে আমার জমিতে গৃহ নির্মানের সাথে জড়িয়ে খবরিকা পত্রিকার অনলাইনে প্রকাশ করা হয়। আরমান নাম যুবকের আহত হবার সাথে আমাদের কোন যোগসূত্র তা নেই। বরং আমি নিস্কন্ঠকভাবে বিএস খতিয়ান নং ১৬০৯, বিএস ৪০৮২ ও ৪০৮৩ দাগের অন্দর ১২ শতক জমি প্রবাস ফেরত মোমিনুল ইসলাম ( ৪৬) দলিলদাতা স্থানীয় মো: আলী গং থেকে ক্রয়ের কয়েক বছর পর সম্প্রতি প্রবাস থেকে আসার পর আমার জমিতে ঘর নির্মানের কাজ শুরু করি। সম্পূর্ন্ন ভিন্ন উদ্দেশ্যমূলক ও হয়রানি করার নিমিত্তে অন্যায়কারী সালাম ও তোফায়েল গং আমাকে কষ্ট দেয়ার জন্যই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন দাবী তুলে। এতে আমার বাড়ি নির্মানের ক...
সীতাকুণ্ডে ২৫ কেজি ওজনের কোরাল, দাম হাঁকছেন ৩০ হাজার!

সীতাকুণ্ডে ২৫ কেজি ওজনের কোরাল, দাম হাঁকছেন ৩০ হাজার!

গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সীতাকুন্ড, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
আকাশ দাশ সৈকত :: চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের ১টি কোরাল মাছ। রোববার দুপুরের মাছটি উপজেলার ভাটিয়ারী বাজারে নিয়ে আসার পর জেলেদের থেকে মাছটি কিনে নেন বাজারের মাছ বিক্রেতা আলী হোসেন। এরপর বিক্রি করার জন্য তিনি ক্রেতাদের কাছে ত্রিশ হাজার টাকা দাম হাঁকছেন। বিক্রেতা আলী হোসেন বলেন, রোববার দুপুরে দুটি ভেটকি কোরাল নিয়ে এক জেলে ভাটিয়ারী বাজারে বিক্রি করতে আসে। তার মধ্যে বড় কোরালটির ওজন ২৪ কেজি ৫০০ গ্রাম, আর ছোট কোরালটির ওজন ২ কেজি ওজন ৩০০ গ্রাম। দুটি কোরাল আঠারো হাজার টাকা দিয়ে কিনেছি এখন ত্রিশ হাজার টাকায় কেউ কিনলে বিক্রি করে দিবো। এমন দামে কেউ কিনতে না পারলে মাছটি কেটে বিক্রি করবো। যেখানে এক হাজার ৪০০ টাকা করে এক কেজি বিক্রি করতে পারবো"। এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, এই ধরনের কোরাল সাধারণত একদম উপকূলের কাছে...
মীরসরাই- মিঠাছরায়  সহস্রাধিকপরিবারের মাঝে রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী বিতরণ

মীরসরাই- মিঠাছরায় সহস্রাধিকপরিবারের মাঝে রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী বিতরণ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::: মীরসরাই - মিঠাছরায় সহস্রাধিক পরিবারের হাতে ইফতার সামগ্রী বিতরণ করলেন রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট। শনিবার (২৫ মার্চ) সকালে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম রিদোয়ান কবির এর স্মৃতিতে তাঁর পরিবার ট্রাস্টের অধীনে মীরসরাই সরদর ইউনিয়ন ও পাশ্ববর্তী এলাকার এসব অসহায় পরিবারকে সহায়তা প্রদান করে। ইফতারের মধ্যে ছিলো, ছোলা, মুড়ি, ছিঁড়া, চিনি ও সয়াবিন তেল। ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, মরহুম মোহাম্মদ রিদোয়ান কবিরের পিতা আলহাজ্ব মাস্টার শামসুল আলম, মরহুমের স্ত্রী ও সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নী, ছোট ভাই মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী এমরান উদ্দিন, মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ পরিবারের সকল সদস্যরা। এসময় রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট এর অন্যতম পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘১৯৯০ সাল থেকে আমার বড় ভাই রিদোয়ান কবির ...
ওয়াহেদপুরে যুবলীগ নেতা মিঠুর ইফতারি সামগ্রী বিতরণ : মানবিক সহায়তা পেল ১ হাজার পরিবার

ওয়াহেদপুরে যুবলীগ নেতা মিঠুর ইফতারি সামগ্রী বিতরণ : মানবিক সহায়তা পেল ১ হাজার পরিবার

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
কামরুল হাসান :: মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠুর ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার দুস্থ, অসহায়, খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুরে আশরাফুল কামাল মিঠুর রাজনৈতিক কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অসহায় অস্বচ্ছল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসাইন, যুবলীগ সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী, নিজামপুর কলেজ ছাত্রলীগ নেতা শরীফ সবুজ, এমরান হোসাইন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ইফতার সামগ্রী বিতরণ কালে যুবলীগ সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু বলেন, আমাদের প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের অনুপ্রেরণায় ওয়াহেদপুর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র এক...
এই সরকার উপহার দিয়েছে উন্নয়ন, ওরা দিয়েছে খুন সন্ত্রাস :: দুর্গাপুর ন.চ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার মোশাররফ

এই সরকার উপহার দিয়েছে উন্নয়ন, ওরা দিয়েছে খুন সন্ত্রাস :: দুর্গাপুর ন.চ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার মোশাররফ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: শেখ হাসিনার সরকার দেশে পর্যায়ক্রমে শুধু উন্নয়নের ধারাই অব্যাহত রেখেছে। আসেপাশের সকল দেশের তুলনায় বাংলাদেশ এখন অনেকটাই এগিয়ে। বর্তমান ধারা অব্যাহত থাকলে আমরা শীঘ্রই উন্নত দেশের সমান্তরালে পৌছাব। বিশেষ করে অবকাঠামোগত ও শিক্ষান্নোয়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আমাদের নেত্রী দেশকে উন্নয়নের যেই মহাসড়কে নিয়ে গেছে কেউ চাইলেই যতো ষড়যন্ত্রই করুক এই দেশকে আর পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। আমরা দিয়েছি উন্নয়ন আর ওরা এই জনপদে দিয়েছে খুন সন্ত্রাস। একটু অতীতের দিকে ফিরে তাকান এই মীরসরাইয়ে কি পরিমান খুন, লুট, হত্যাকান্ড হয়েছে। পেট্রোল বোমা দিয়ে ওরা মানুষ হত্যা ও করেছে। তাই আগামীদিনে ও তাদের থেকে সতর্ক থাকতে হবে । উপজেলার দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথীর বক্তব্যে সাবেক মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশা...
বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস!

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস!

আন্তর্জাতিক, খেলাধুলা, খেলার মাঠ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক:: মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় সফরকারী ইংল্যান্ড। দলীয় ৫ রানের মাথায় অভিষিক্ত তানভীর ইসলামের শিকার হয়ে ফিরে যান ফিল সল্ট। সল্টের বিদায়ে তিনে ব্যাট করতে নামা জশ বাটলারকে সঙ্গী করে শুরুর প্রতিরোধ গড়েন অন্য ওপেনার দাওহিদ মালান। তবে ব্যক্তিগত ৫৩ রানের মাথায় মালানকে ফিরিয়ে ৯৫ রানের ভয়ঙ্কর এই জুটি ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন মোস্তাফিজুর রহমান। ৪৭ বলে ৬ চার আর ২ ছক্কায় ৫৩ রান আসে মালানের ব্যাট থেকে। সঙ্গীকে হারানোর পরের বলে মিরাজের দুর্দান্ত থ্রোতে ফিরেন বাটলার করেন ৪০ রান। দলের এমন অবস্থায় উইকেটে থিতু হতে পারেনি মঈন আলি তা...
সীতাকুণ্ডে সূর্যমুখীর হাসিতে দুলছে মাঠ।

সীতাকুণ্ডে সূর্যমুখীর হাসিতে দুলছে মাঠ।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
আকাশ দাশ সৈকত:: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালা নগর (বৈদ্য পুকুর) গ্রামে সূর্যমুখীর হাসিতে অর্থনৈতিক স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন চাষীরা। প্রকৃতির এক অসাধারণ রূপবান উদ্ভিদ সূর্যমুখী। ভোজ্যতেলের সংকটকালে তেলজাতীয় উদ্ভিদ সূযমুখী চাষ এখন দেশের কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। কেউ কিনেন, কেউ চাষ করেন, আবার কেউ ফুলের সৌন্দর্য দেখতে জমিতে ভীড় করেন। এ জন্য সবাই ফুলের কাছে ছুটে যান। আর এ ফুল যদি হয় শস্য ক্ষেতের সুন্দর হলুদ সূর্যমুখী, তাহলে তো কথাই নেই। এমনই চিত্র দেখা গেল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট্ট গ্রাম পশ্চিম লালানগরের বৈদ্য পুকুর। মাত্র ১৫ শতক জমিতে এই দৃষ্টিনন্দন ফুলের চাষ করেছেন চাষী জাহাঙ্গীর আলম। গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখতে ইতিমধ্যে ভীড় করছেন গ্রামবাসী ছাড়া ও পাশ্ববর্তী গ্রামের লোকজন। সূর্যমুখী ফুলের চাষ এই এলাকার ফুল প...
মীরসরাই বাজারে ঠকেই যাচ্ছে ক্রেতারা : ৭০০ টাকায় ৩০০ গ্রাম গরুর মাংস

মীরসরাই বাজারে ঠকেই যাচ্ছে ক্রেতারা : ৭০০ টাকায় ৩০০ গ্রাম গরুর মাংস

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : এমনিতেই দরিদ্র মানুষের সাধ্যের অনেক বাইরে গরুর মাংস কেনা। তার উপরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী তো নিচ্ছেই তার উপর মাপের মধ্যেই হাড্ডি আর খাবারের অনুপোযোগি মাংস ( ফেসকা ) ঢুকিয়ে ঠকিয়ে যাচ্ছে ক্রেতাদের। বৃহস্প্রতিবার ( ৯ মার্চ) মীরসরাই বাজার থেকে নতুন মাংস বিক্রেতা মামুন , মাসছুদ্দিন ও সিরাজ এর যৌথ দোকান থেকে মাংস ক্রয় করে রশিদুল হাসান। বাড়িতে নিয়ে মাংস খুলে পিচ করতে গিয়ে দেখে ৭০০ টাকাং ৯শ গ্রাম মাংসের মধ্যে অর্ধেক এর বেশী হাড্ডি। আবার বাজারে ফিরে এলে দোকানিরা হাড্ডি আর মাংস আলাদা করতে অস্বিকৃতি জানায়। মাংসের ন্যায্য মূল্য জানতে চাইলে তা ও জানাতে অস্বিকৃতি জানায়। অথচ বাজারে মাংসের ন্যায্য মূল্যই ৬৫০টাকা। সেখানে ৭০০ টাকায় ৯০০ গ্রাম। তার মধ্যে ৬০০ গ্রামই হাড্ডি। মাংস পেল মাত্র ৩০০ গ্রাম। এই বিষয়ে মীরসরাই বাজারের জনৈক ক্রেতা মো: ভাষানি বলেন আমরা মধ্যবিত্ত পরিবার তো এই বাজ...